Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেনসহ আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স ম আব্দুর রব, আব্দুর রাজ্জাক সরদার, ঠিকাদার জাহাঙ্গীর আলম, কওছার আলী গোলদার, জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, আশরাফুজ্জামান টুটুল, ফসিয়ার রহমান, মহাসিন সরদার ও আতিয়ার রহমান। উল্লেখ্য, বিশ^ ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিক সাংবাদিক আব্দুল আজিজের বাড়ির সামনে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭৫ মিটার দৈর্ঘের…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছা পৌর সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর থেকে পৌর সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া দুই ব্যবসায়ীর একজনকে ৫ হাজার এবং আরেকজনকে ৩ হাজারসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল থানার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যদের…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি বাড়ির সদস্যদেরকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বার্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের মতিয়ার রহমান শেখের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত মতিয়ার রহমান শেখের ছেলে আহাদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার ধোপাদী গ্রামের হাসান আলী সরদার, শহর আলী সরদার, আছাদুল সরদার, হাসিব সরদার, বুরহান সরদার ও তুহিন সরদার। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। এরই জেরে ৮…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের নবাগত পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। এ সময় নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যশোর জেলা পুলিশের কর্মকর্তারা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুতই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন নবাগত পুলিশ সুপার মাসুদ আলম। উল্লেখ্য, মাসুদ আলম মাদারিপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে অতিরিক্ত ডিআইজির পদ পাওয়া যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়।

Read More

শার্শা সংবাদদাতা দেশের বিভিন্ন সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১৩ কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর করেছে ভারত সরকার। মঙ্গলবার বিকেল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন। ফেরত আসা কিশোর কিশোরীকে আইনি সহায়তা দিতে রাইটস যশোর ৬ জন , জাস্টিস এন্ড কেয়ার ৫ জন ও বিএল ডাবলু ২ জনকে গ্রহণ করেছে। ফেরত আসাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে…

Read More

কেশবপুর সংবাদদাতা কেশবপুরে গৃহবধূ মেরিনা হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় গড়ভাঙ্গা এলাকায় খুশির বন্যা বইছে। গড়ভাঙ্গা বাজারে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। হত্যা মামলার রায়ে আদালত ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত মেরিনার মা-বাবাসহ স্বজনরা। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দপ্তীর পুত্র আনিসুর রহমান রিপন ওরফে সাগর প্রেমের সম্পর্ক গড়ে তুলে গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের কলেজ পড়ুয়া কন্যা মেরিনা খাতুনকে ২০১৯ সালে বিয়ে করে। বিয়ের পর নেশার টাকা যোগাতে ২ লাখ টাকা যৌতুক দাবিতে ২০২২ সালে ৩ মে তারিখে ঈদুল ফিতরের দিন দুপুরে স্ত্রীকে নির্মম নির্যাতনে জখম করে। পরে ১১ মে খুলনা ২৫০ শয্যা…

Read More

অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। সভায় নওয়াপাড়া শহর যানজটমুক্ত রাখতে মহাসড়কে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত লোড-আনলোড কাজ বন্ধ রাখা, বালু-কয়লা ও মাটি বহন করার সময় তা ঢেকে বহন করা, সড়ক পথে চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, মাদকপ্রবণ এলাকায় অভিযান ও চিহ্নিত মাদক কারবারিদের তালিকা করে তাদের…

Read More

তালা সংবাদদাতা: তালায় মানব পাচার, নিরাপদ অভিবাসন ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা ওয়ার্ল্ড কনসার্ন অফিসে মানব পাচার, নিরাপদ অভিবাসন ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ ও বিউটি বিশ্বাসসহ সামাজিক সুরক্ষা দলের ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

Read More

নড়াইল সংবাদদাতা: নড়াইলে সদর উপজেলায় আকলিমা পারভীন (৪০) নামে এক মাদক কারবারিকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকলিমা পারভীন সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী। জেলা ডিবি এএসআই মো. আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কবির শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে আকলিমা পারভনীনের কাছে থাকা ব্যাগ থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে নড়াইল ডিবি ইনচার্জ সাবিরুল আলম বলেন, আটক পারভীনের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Read More

মণিরামপুর প্রতিবেদক মণিরামপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ও দলীয় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্শীদের পাশে দাঁড়িয়েছেন যশোর-৫(মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। সোমবার বিকেলে উপজেলার ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নে তিনিন। এ সময় এমপি এস এম ইয়াকুব আলী বলেন, তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাই দলকে বিজয় এনে দেয়। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে না পারলে দলে ত্যাগী নেতাকর্মীর সৃষ্টি হবে না। আমি তাদের পাশে সবসময়ই ছিলা। এখন থেকে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়া অব্যাহত থাকবে। এ সময় এমপি ইয়াকুব আলীর সাথে ছিলেন…

Read More