বাংলার ভোর প্রতিবেদক যশোরে বৃষ্টির পানি নিষ্কাশন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে একই পরিবারের তিনজন জখম হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলী ৯নং আরবপুর ইউনিয়নে সজলপুর গ্রামের ১নং হটাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার সুজলপুর গ্রামের মুšত্মাসের আলী (৬৫), আজিম (৩৪) ও নাজিম উদ্দিন (৪০)। হাসপাতালে আহতরা জানিয়েছেন, সোমবার দুপুরে আহতদের বাড়ির সামনে (নাজিম শেখের) বাড়ির রা¯ত্মায় বৃষ্টির পানিতে জলাবদ্ধ সৃষ্টি হয়। এতে আহতদের পরিবারের যাওয়া-আসার সমস্যা সৃষ্টি হলে আহতরা পানি নিষ্কাশন করতে গেলে প্রতিপড়্গ মামুন @ ইন্দুর মামুন, সজল, সেলিম, রিপন এবং মামুনের স্ত্রী নীল দের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন গাছি দা দিয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শংকরপুরে জনআক্রশের শিকার হয়েছে দুই স্কুল শিক্ষকের বাড়ি। ওই স্কুল শিক্ষকের শ্বশুর হাবিবুর রহমান দুই শিশুর যৌন নিপীড়নের শিকারের অভিযোগে আটক হওয়ার পর ওই শিশুর পরিবারের লোকজন হাবিবুর রহমানের দুই জামাইয়ের বাড়িতে হামলা চালায় এবং হুমকি ধামকি দেয়। এই ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কার্যত কোন ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে। শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার বাসিন্দা যশোর শিক্ষবোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারি হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিশুর যৌন হয়রানীর অভিযোগ তোলেন চাঁচড়া ডালমালি এলাকায় বাসবাসকারী এক গৃহপরিচারিকা। শনিবার দুুপুরে ওই গৃহপরিচারিকার মেয়ে এবং তার বান্ধবী রাস্তার পাশে বৃষ্টিতে খেলা করছিলো। সে সময় হাবিবুর তাদের…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুতায়িত হয়ে যশোরের কেশবপুরে মাওলানা আবু জাবের (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু জাবের উপজেলার সারুটিয়া গ্রামের বাসিন্দা এবং সারুটিয়া জামে মসজিদের ইমাম। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, সোমবার মাওলানা আবু জাবের বাড়ির পাশে নিজের পোলট্রি খামারে কাজ করছিলেন। খামারের ভেতরে নিচু হয়ে পড়া বৈদ্যুতিক লাইন উঁচু করে বাঁধতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক গোরাচাঁদ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদ ঘিরে পাউবোর সৌন্দর্যবর্ধন প্রকল্পের সীমানাপ্রাচীরের কারণে ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি, ফলের বাগান ও খামারে ঢুকতে পারছিলেন না এলাকাবাসী। তাঁরা পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) প্রশাসনের কাছে গেট তৈরির দাবি তুলেছিলেন। সম্প্রতি সরেজমিন পরিদর্শন করে সীমানাপ্রাচীর ভেঙে দুটি গেট তৈরির সিদ্ধান্ত দিয়েছেন পাউবো কর্মকর্তারা। তবে গেট তৈরির জন্য খরচের টাকা এলাকাবাসীকে দিতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে পাউবো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী ও কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার আজ সৌন্দর্যবর্ধন প্রকল্প এলাকায় গিয়ে জমির মালিকদের সঙ্গে কথা বলেন। তারা এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য সীমানাপ্রাচীর ভেঙে ৬ ফুটের দুটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার একটি গ্রাম রাণীয়ালি। গ্রামটিতে কয়েকটি পাড়ার বাসিন্দাদের শরীরে জ্বালাপোড়া আর জ্ঞান হারানোর মতো ঘটনা শুরু হয়েছে গেল সপ্তাহ থেকে। এসব ব্যক্তিদের হাত ও পায়ে লাল দাগ আবার দাগ ছাড়াও কেউ কেউ আক্রান্ত হচ্ছেন। কেউ কাজ করার সময় আক্রান্ত হচ্ছেন, কেউবা ঘুম থেকে উঠে। এরপর গ্রাম জুড়েই ছড়িয়ে গেছে এই অজানা কিছুর কামড়ের আতঙ্ক। গত এক সপ্তাহে গ্রামটিতে অজানা বস্তুর কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ ব্যক্তি। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। বাকিরা স্থানীয় ওঝা ও কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন। গ্রামে কথিত জিনসাপের দংশনে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন খাইরুজ্জামানের…
বাংলার ভোর প্রতিবেদক উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি’র ‘হরিলুট’ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে এনজিও ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’। অভিযোগকারী শিক্ষক, কর্মকর্তাদের ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। যদিও সরকারি এই কর্মসূচি বাস্তবায়নকারী এনজিও ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’র ‘হরিলুটের’ অনুসন্ধান অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযোগকারীদের দাবি, যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’ এই প্রকল্পে অন্তত ১০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি করেছে। ঝরে পড়া শিশুদের জন্য এ প্রকল্পের স্কুলগুলোর বাড়িমালিকদের সিংহভাগই অর্ধেক ভাড়া পাননি; বেতন বকেয়া রয়েছে শিক্ষক, সুপারভাইজারদের। শিক্ষার্থীদের দেয়া হয়েছে নিম্নমানের পোশাক, ব্যাগ। নিয়োগ দেয়া হয়নি…
বেনাপোল সংবাদদাতা স্যার না বলায় সাংবাদিককে তথ্য না দিয়ে অশোভন ব্যবহার করে রুম থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দৈনিক সকালের সময় ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক সুমন হোসাইন জানান, বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও অব্যবস্থপনা বিষয়ে বক্তব্য নিতে ৭ জুলাই দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত পরিচালকের কক্ষে প্রবেশ করলে পরিচালক রেজাউল করিম তাদের পরিচয় জানতে চান। এ সময় করিম সাংবাদিক সুমনকে স্যার বলে সম্বোধন করে কথা বলতে বলেন। তিনি বলেন স্যার ডাকলে তথ্য দিবো না হলে চলে যেতে পারেন। এমনকি আপনার যা…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কালিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারেকেলের চারা তুলে দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উফশী আমন ও নারেকেল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারকেলের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সোমবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসে ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি…
ভি পি ইলিয়াস যশোরের ঝিকরগাছায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা, আইন শৃঙ্খলা কমিটির সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভার একটিতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং অপরটিতে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। সভায় প্রধান অতিথি হিসেবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন বলেন, এমপি হওয়ার আগেও আমি যেমন ছিলাম, এখনো তেমন আছি। আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। এর মাঝে সাধারণ মানুষের জন্য ভাল কোন কাজ করতে পারলে, ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে পারলেই আমার এমপি হওয়ার স্বার্থকতা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা সহকারি…
রাজগঞ্জ সংবাদদাতা দ্রব্যমূল্য দিন দিন লাগামহীন হয়ে ওঠায় ভালো নেই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে আকাশচুম্বী হয়ে উঠেছে, সে অনুপাতে বাড়ছে না তাদের আয়। ফলে পরিবারের সদস্যদের নিয়ে জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে তাদের। মাসিক আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না তারা। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের বাসিন্দা মুসফিকুর রহমান জানান, ৫-৭ হাজার টাকা আয় রোজগার করে আর চলে না। তিনি একটি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করেন। সেখান থেকে মাসিক ৭ হাজার টাকা বেতন পান। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগাল ছাড়িয়ে যাওয়ায় আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না তার।…
