Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেনতা তৈরির লক্ষ্যে এ মহান শোকের মাসকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে ইমামিয়া পাক দরবার শরিফ যশোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী (সা.) প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন ও তার অসহায় পরিবারের এবং সঙ্গী সাথীদের নির্মম ও হৃদয় বিদায়ক শাহাদতের মাস মহররম মাস। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম হুসাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফিরোজ খান, মুড়লি ইমাম বাড়ির পেশ ইমাম মাওলানা ইকবাল হোসেন, ইমাম হুসাইন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু মুসা প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কাস্টমস অ্যান্ড এক্সাইজে সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মেহেবুব হক। তিনি গতবছরে ৫ নভেম্বর যশোর কাস্টমস অ্যান্ড এক্সাইজে যোগদান করেন। যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের উত্তর বুরুজবাগান গ্রামে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মো. ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। শিক্ষাগত জীবনে তিনি ২০০১ সালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০০৯ সালে বিএসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি আইএমএফ ইনস্টিটিউট, ওয়াশিংটন ডিসি (ইউএসএ) হতে পাবলিক…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরা শালিখার নাঘোসা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। সভায় অভিভাবক সদস্য শহিদুল ইসলাম সভাপতি হিসাবে এ্যাড. সামছুর রহমানের নাম প্রস্তাব করেন, অপর অভিভাবক সদস্য লাইচুর রহমান প্রস্তাবটি সমর্থন করেন। সভায় আর কোন প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে এ্যাড. সামছুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, প্রধান শিক্ষকসহ কমিটির সদস্যবৃন্দ।

Read More

কেশবপুর সংবাদদাতা: যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উপজেলার সুধী সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানা গেছে, উপজেলায় মাদকাসক্তি, মোবাইল আসক্তি এবং মোবাইলে জুয়া খেলা, চায়ের দোকানে ক্যারামসহ জুয়া খেলার হার বৃদ্ধিসহ অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। এছাড়া বেপরোয়া গতির মোটরবাইক চালানোয় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। এ সব রোধে ইউএনও তুহিন হোসেন সম্প্রতি উপজেলাবাসীকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছেন সকল প্রকার অপরাধমূলক ও সামাজিক অবক্ষয় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। একই সাথে অভিভাকদের সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে। অন্যথ্যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্তার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। সোমবার বিকেল তিনটায় সংগঠনের জেলা শাখার সাহিত্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে স্বাগত মিছিল বের করা হয়| মিছিলটি আইসিএবি মিলনায়তন যশোর থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ…

Read More

তালা সংবাদদাতা: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মানুষদের নানা প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুজিব কেল্লা নির্মাণ হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর নামক স্থানে মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। তালা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন…

Read More

শার্শা সংবাদদাতা: যশোরের শার্শায় দেনার দায়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে রুহুল আমিন মোল্লা (৪৪) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার মধ্য রাতে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকায় নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। রুহল আমিন মোল্লা শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের বাসিন্দা ও ওই বাজারের একজন ফ্লেক্সিলোড, মোবাইল ও বিকাশের ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায় লোকসানের দায়ে দেনায় জড়িয়ে ধার দেনা পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশায় ভুগছিলেন। তাছাড়া রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ টিবি (যক্ষা) রোগসহ নানা রোগে ভুগছিলেন। রোববার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে তাকে ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে…

Read More

মাছুম মিয়া, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের (খরিপ-২) ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার ৮ জুলাই রূপগঞ্জ উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ সার ও বীজ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককের মাঝে ব্রি ধান ৪৯, ৮৭ জাতের পাচ কেজি ধানের বীজ, ১০ কেজি বিএডিসি ও ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ একেএম মোকসেদুল…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভার রইচপুর থেকে তাকে আটক করা হয়। আটক সুরাইয়া ইয়াসমিন একই এলাকার মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। স্থানীয়রা জানান, সুরাইয়া ইয়াসমিন তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। দুপুর থেকে ছোট শিশু কন্যা মমতাজ খাতুনকে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় সুরাইয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর আগে সে তার নিজের ছেলেকে দুইবার খাবারের সাথে বিষ খাইয়ের হত্যার চেষ্টা…

Read More

পাইকগাছা সংবাদদাতা: পাইকগাছার আলমতলা-গড়ইখালী প্রধান সড়কের বাইনতলা স্লুইসগেট গেটের রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্লুইস গেট নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এবং যাতায়াতের প্রধান সড়ক জরাজীর্ণ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে যাতায়াতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। ক্ষতিগ্রস্থ ১শ ফুট রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, পাইকগাছা-কয়রা প্রধান সড়কের আলমতলানামক স্থান থেকে সংযুক্ত হয়ে বাইনতলা হয়ে গড়ইখালী-কয়রাসহ বিভিন্ন এলাকায় যুক্ত হয়েছে আলমতলা-গড়ইখালী সড়ক। সড়কটি দিয়ে গড়ইখালী, লস্কর, সোলাদানা ও আশে পাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। এ সড়কে প্রতিনিয়ত পিকআপ, মাইক্রো, ইজিবাইক, ভ্যান, নছিমন, করিমনসহ ছোট ও মাঝারী ধরনের বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। শুকনো মৌসুমে…

Read More