বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে এক ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ভুক্তভোগীরা জানান, যশোর পৌর এলাকার একাংশের পানি সাত নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক, শংকরপুর হয়ে হরিণার বিলে গিয়ে পড়ে। কিন্তু এ অঞ্চলের পানি নিস্কাশন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ঘরে প্রবেশ করেছে পানি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের নজরুল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে রূপালী ব্যাংকের কর্পোরেট শাখায় গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। রোববার শহরের বিকে রোডস্থ রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার উদ্যোগে সপ্তাহব্যাপি এই সেবা সপ্তাহ চলছে। ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এমন সময়োচিত কর্মসূচি গ্রহণ ব্যাংকার ও গ্রাহকদের সম্পর্ক আরও মজবুত করবে। গ্রাহকরা সচেতন হলে ব্যাংকে অনিয়ম ও ভুলের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসবে। ব্যাংকিং ব্যবস্থা সুশৃঙ্খল থাকবে। রাষ্ট্রয়াত্ব রূপালী ব্যাংক উত্তম সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি গ্রাহক সচেতনতা সপ্তাহের উপকারিতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে শহিদ পরিবারের বসতঘর ভেঙে কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তিভোগীরা। গত ২ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগটি করেন ভুক্তভোগী সদর উপজেলার হামিদপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান। অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ৯টি দপ্তরেও পাঠানো হয়েছে। এতদিন লিখিত অভিযোগটি প্রকাশ না পেলেও রোববার দুপুরে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে অভিযুক্তদের পক্ষে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করলে অভিযোগটি প্রকাশ্যে আসে। গত ২৭ জুন দুপুরে জমি দখলের উদ্দেশ্যে যশোরে শহীদ পরিবারের বাড়ি এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে। দুই শতাধিক সন্ত্রাসী নিয়ে সদর উপজেলার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের ২ হাজার ৪শ’ ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সদর উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ২ হাজার ৪শ’ ৮০ জন কৃষকের মাঝে মাথাপিছু ৫ কেজি আমন ধানের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বকচর মোড় থেকে নীলগঞ্জ সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন গ্রহণ করেননি। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া মানুষরা দুর্ভোগ সঙ্গী করেই হেঁটে পানিতে ভিজে গন্তব্যে যান। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে থাকে। সড়কের চলাচলকারী যানবহনগুলো মানুষের দুর্ভোগের প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে। রাস্তায় বড় বড় খানা খন্দগুলোয় জমে থাকা পানিতে মানুষের ভিজিয়ে টাপুরটুপুর করে দিচ্ছে। বিশেষ করে নামাজির মানুষেরা পড়েছে সবচেয়ে বিপদে। শনিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। এদিন পৌর এলাকার মূল রাস্তাসহ পাড়া-মহল্লার রাস্তায় কোথাও হাঁটুপানি, আবার কোথাও রাস্তার উপর…
শার্শা সংবাদদাতা বেনাপোলে একটি নারী চক্র ফাঁদ পেতে ব্যবসায়ী ও সম্পদশালী ব্যক্তিদের ব্লাকমেইল করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্পদশালী ব্যক্তিদের টার্গেট করে তাদের মোবাইল নাম্বার ম্যানেজ করে জরুরি প্রয়োজনের কথা বলার নাম করে পূর্বপরিকল্পিত স্থানে ডেকে ফাঁসিয়ে লাখ লাখ টাকা অর্থ আদায় করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বেনাপোল বন্দর এলাকায় ভয়ঙ্কর এই নারী চক্রের নেত্রী তাছলিমা ওরফে পলি। সে বেনাপোল পাঠবাড়ী এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আঃ জব্বার এর বাড়ির ভাড়াটিয়া। এবং শার্শা কণ্যাদহ গ্রামের আব্দুল মালেকের কণ্যা। বেনাপোল পোর্ট থানার একটি অভিযোগ সূত্র থেকে জানা যায়, বেনাপোল গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মহাসিনকে গত ৮ মে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা নিজেদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের শেখ হাজির উদ্দীন আহমেদ ও তার ভাই শেখ আমিন উদ্দীন আহমেদ শিক্ষা প্রতিষ্ঠান তৈরির নিমিত্তে ৪০ শতক জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর গত ইং ১২-১২-১৯৯০ তারিখ নিরুপনপত্র দলিল মূলে রেজিস্ট্রি করে দেন। পরে বিদ্যালয়ের নামে নিরুপনপত্র করে দেয়া ৪০ শতক জমি সংকুচিত হওয়ায় তাৎক্ষণিক ভাবে ওই জায়গায় ভবন নির্মাণ সম্ভব হয়নি। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা পরিবর্তন করে একই মৌজার অন্য প্লটের ৫৩ শতক জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রি…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি দেয়ায় জেলার নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির উদ্যোগে পৌর শহরে ওই আনন্দ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক লীগের উপদেষ্টা বাসুদেব মিত্র, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি উত্তম প্রসাদ ঘোষ, সাধারণ স¤পাদক মজিবর রহমান, সাংঠনিক স¤পাদক জামির হোসেন, পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ স¤পাদক আলমগীর হোসেন, সাংঠনিক স¤পাদক সোহেল রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পস্তবক অর্পণ করাসহ পৌর মেয়র রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪৫) নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড় কালভার্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়ারা জানায়, শেখ রবিউল ইসলাম রবি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে খুলনা মহানগরী বাসায় ফিরছিলেন। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া কালভার্টের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। কাউকে না জানিয়ে আকস্মিকভাবে রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় এমপি এনামুল হক বাবুল হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু কর্নার, পুরুষ ও মহিলা ওয়ার্ড, শিশু ও প্রসূতি ওয়ার্ড, প্রতিবন্ধী সেবা, ওটি, মেডিক্যাল অফিসাদের অফিস, ওষুধ প্রদান কেন্দ্র, এক্স-রে-ইসিজি, প্যাথলজিসহ সেবা নিতে আশা রোগী ও রোগীর পরিবারদের সঙ্গে কথা বলেন। তাদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধী ও ফুলের বাগান করার জন্য…
