Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জাসদের কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম বলেছেন, বর্তমান বাংলাদেশ সীমাহীন দুর্নীতি ও মূল্যের আগুন জাতিকে পুড়িয়ে মারছে। এ অবস্থায় একশ্রেণীর মানুষ অপরাজনীতি মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির আজ ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত। এদেরকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সর্বদাই সোচ্চার থাকতে হবে। যশোর জেলা জাসদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শনিবার সকালে যশোর ইনিস্টিউটের ভূপতি মঞ্চে অনুষ্ঠিত হয় সাধারণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশীদুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখছেন এবং উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন- তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। আমিও সেই লক্ষ্য নিয়ে দীর্ঘ ১৫টি বছর শার্শা উপজেলার গ্রামে গ্রামে ঘুরে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাঙ্গণে ‘মা সমাবেশ’ করেছি। তিনি বলেন, সকল শিক্ষক-শিক্ষিকা ও মা-বোনদের অনুরোধ করে বলেছি, আপনারা আমার কোমলমতি ছোট ছোট সোনা মণিদেও লেখাপড়ার দায়িত্বটা নেন। প্রত্যেকটি বাড়িতে অন্তত একটি করে সুশিক্ষিত সন্তান পৌঁছে দিতে অর্থনৈতিক সুবিধা থেকে শুরু করে যতো ধরণের সহযোগিতা প্রয়োজন হয়; তা আমি দিয়ে যাবো। কিন্তু কেউ কথা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জংশন থেকে পদ্মাসেতু হয়ে ঢাকায় চারটি ট্রেন চলাচলসহ ছয় দফা দাবিতে প্রয়োজনে রেললাইন অবরোধের হুশিয়ারি উচ্চারণ করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। শুক্রবার রাতে সংগ্রাম কমিটির সভায় এই হুশিয়ারি উচ্চারণ করা হয়। শহরের ফায়ার সার্ভিস মোড়ের অস্থায়ী কার্যালয়ে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১১ জুন বৃহত্তর যশোর সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ৩ জুলাই রেল সচিব ড. মো. হুমায়ুন কবিরের সাথে মতবিনিময়ের রিপোর্ট উপস্থাপন করেন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন। সভা থেকে যশোর ও ঝিনাইদহের সংসদ সদস্যদের প্রতি বৃহত্তর যশোর…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (২৮) নামে এ কৃষককে গলাকেটে করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে কিভাবে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহত আলমগীর উপজেণার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেলে গ্রামের মাঠে ঘাস কাটতে যায় আলমগীর। সন্ধ্যা পেরোনোর পর সে বাড়িতে না আসায় রাতে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়ে মাঠে গিয়ে দেখতে পায় তার গলাকাটা মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, আলমগীর কোন রাজনৈতিক…

Read More

♦ দুদকের মামলার আসামি জামাই-শাশুড়ি ♦ শাশুড়ির নামে এক কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৯৬২ টাকার অবৈধ সম্পদ প্রতীক চৌধুরী দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে যশোর শহরে রাজাবরদাকান্ত রোডের রেলগেট এলাকার জমিসহ পাঁচতলা আলিশান বাড়ি ‘রাশিদা মহল’ ক্রোক করেছে জেলা প্রশাসন। বাড়ির সামনে জেলা প্রশাসনের সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। কাগজে-কলমে আলোচিত বাড়িটির মালিক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বরখাস্তকৃত গাড়িচালক মহসিন আলীর শাশুড়ি ফিরোজা বেগম। বাড়ির সামনে টাঙিয়ে দেয়া হয়েছে ক্রোককৃত সম্পত্তির রিসিভার নিয়োগ বিজ্ঞপ্তি। বাড়ির মালিক মোছা. ফিরোজা বেগম যশোরের মণিরামপুর উপজেলার গালদা গ্রামের মৃত রফিক উল্লাহর স্ত্রী। তার মেয়ের জামাই একই উপজেলার খেদাপাড়া গ্রামের আবদুল ওহাবের ছেলে ও পাসপোর্ট অধিদপ্তরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় জাহান আলী ওরফে জাহাঙ্গীর (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। নিহত জাহাঙ্গির সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মোমিননগর নওদাগাঁ গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর শহরে এক চিকিৎসকের বাড়ির গার্ড ছিলেন। শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে সাইকেল চালিয়ে আসার পথে সড়ক দুর্যটনার শিকার হন। শহরের টালিখোলা নামক স্থানে আসলে পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে আনেন। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীরের বড় ভাই মোতালেব হোসেন বলেন, তার ছোট ভাই সকাল ৮ টার দিকে বাড়ি থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার কোতয়ালী থানাধীন জে এল নং ১২ দোগাছিয়া মৌজায় অবস্থিত লিয়াকত হোসেনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০০ বছরের বেশিকাল যাবৎ স্বত্ব দখলীয় সাবেক ৩২৬৭ নং দাগের ১৪০ শতক জমি ভূমিদস্যূগণ জাল দলিল বুনিয়াদে দখলের চেষ্টা করা হয়েছে। গত ২৮ জুন বিকেলে ১০/১১ জন মাস্তান শ্রেণির লোকজন হাতে দা, লাঠি, সাবল, কোদাল, লোহার রড, বাঁশের লাঠিসহ ট্রাক্টর নিয়ে নালিশী জমিচাষ ও জবর দখল করার চেষ্টা করে। এ সময় লিয়াকত হোসেন স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ভূমিদস্যূদেরকে প্রতিহত করেন। পরে গত ৩০ জুন তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌযদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা করলে আদালত নালিশী জমিতে ১৪৪ ধারা জারি করেন। ভূমিদস্যূরা…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র আবিদ হাসানের (২২) চিকিৎসা বাবদ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল’ হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার সকালে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল এ চেক হস্তান্তর করেন। দুই লাখ টাকার চেক গ্রহণ করেন আহত কলেজছাত্র আবিদ হাসানের বাবা অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বিশ্বাস। চেক পাওয়ার পর ফারুক হোসেন বিশ্বাস বলেন, আমার ছেলে আবিদ হাসান নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অর্নাস ২য় বর্ষের ছাত্র। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিন কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তার উন্নত চিকিৎসায় এমপি এনামুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যশোরে। শনিবার টানা দু’ঘন্টার ঝুম বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি প্রধান সড়কসহ অলিগলি রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে, গত ৩ জুন জেলায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এদিকে, কয়েক ঘন্টার ভারি বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, শহরের জলাবদ্ধতা সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠেছে। পানি নিষ্কাশনের খাল ভরাট, কালভার্ট বেদখল ও…

Read More

শার্শা সংবাদদাতা মাদক চাই না, খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার’ এই স্লোগানকে সামনে নিয়ে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল বড়আঁচড়া গ্রামবাসী। শনিবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এ সময় মানববন্ধন ও সমাবেশে বড়আঁচড়া গ্রামবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি আগে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেয়ার আশ্বাস দেয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো…

Read More