Author: banglarbhore

আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরুদ্ধে স্কুল শিক্ষক জাকির হোসেনকে লাঞ্ছিত ও চাকুরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্ররা। শনিবার সকালে বুধহাটা বাজারের স্কুলের সামনে সড়কে ছাত্ররা প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মসূচিতে অংশ নেন স্কুলের শত শত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে অধ্যক্ষ মোহিত কুমার দাসের বিচার ও শাস্তির দাবি কর বিক্ষোভকারীরা বলেন, বুধবার (৩ জুলাই) কলেজ চলাকালীন সময়ে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর কক্ষে বসে পরীক্ষার ফলাফল তৈরির কাজ করছিলেন। এ সময়…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে ফেনসিডিলসহ রনি আহমেদ (২২) নামে এক যুবক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক রনি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ১২টার সংবাদ ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ট্রলির মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীনকে অনেস্টি এ্যাওয়ার্ডে ভূষিত করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান শ্রী ইন্দ্রনীল এন্ড এ্যাসোসিয়েটস (এসআইএ)। শনিবার বেলা ১১টায় শালিখা থানার গোল ঘরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইএ চেয়ারম্যান ইন্দ্রনীল বিশ্বাস, উপদেষ্টা অধ্যক্ষ নওয়াব আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বাবুল আনোয়ার, প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক, মীর মুস্তাক আহম্মদ, আবু হুরাশরা (নবচিত্র), আবু হুরাইরা(কিউটিভি), সেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান রাব্বি, এসআই’র সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী সদস্যবৃন্দসহ গণ্যমাণ্য অতিথি বৃন্দ।

Read More

খুলনা সংবাদদাতা খুলনা নগরীর আহসান আহমেদ সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমত। এজন্য ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সড়কের দু’পাশে নতুন ড্রেন নির্মাণ করা হয়। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় সড়ক। এর পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বৃষ্টি হলে আগের মতোই পানি জমছে সড়কটির একাংশে। এতে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। শুধু আহসান আহমেদ সড়ক নয়, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গত ছয় বছরে ১০৪টি ড্রেন পুননির্মাণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। ময়ূর নদসহ সাতটি খাল পুনর্খনন ও ৩২টি ড্রেনের সংস্কার চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫০২ কোটি টাকা। এই বিপুল অর্থ ব্যয়ের পরও নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়নি।…

Read More

যবিপ্রবি সংবাদদাতা কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। সমাবেশে আগামী ৭ দিন বিশ^বিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তাসমূহে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের নিচে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় আন্দোলনকারীরা আগামী সাত দিনের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ও সাত দিনের কর্মসূচি ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের এ কোটা বাতিল আন্দোলন যৌক্তিক আন্দোলন। এ দাবির বাস্তবায়ন না হলে আমরা থেমে থাকব না। দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মাহিনুর ইসলাম ইমন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক তালা উপজেলার সেনেরগাঁতী গ্রামের আনারুল সরদারের ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী একই এলাকার বসিন্দা। গত বুধবার রাতে ভুক্তভোগীর পিতা পাটকেলঘাটা থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, বুধবার রাতে অপহরণ হওয়া স্কুল ছাত্রীর পিতা থানায় মামলা করার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে মাহিনুর ইসলাম ইমনকে গ্রেপ্তার করে…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় তীর্থ রুদ্র হত্যাকাণ্ডের মূল আসামি তারই বন্ধু তায়হান ইসলাম আমানকে মাগুরা থানা পুলিশ গ্রেফতার করেছে। তারা মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী। তার দেয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যায় হত্যাকাণ্ডের পর লুকিয়ে রাখা তীর্থর মোটরসাইকেলটি আমানের খালাবাড়ি মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী এবারের চলতি এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্র মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রর ছেলে। তার সাথে আমানের পরিচয় হয় দিন পনের আগে। একই পাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে তাদের মধ্যে সখ্যতাও তৈরি হয়। সেই সূত্র ধরেই ১ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমান বাড়ি থেকে তীর্থ রুদ্রকে ডেকে নিয়ে…

Read More

যবিপ্রবি সংবাদদাতা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এদিন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রসঙ্গত, গত ৯ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষাবরণ অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে আয়োজন উপভোগ করেছে অসংখ্য দর্শক। পর পর দুটি সমবেত কন্ঠে গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু। বর্ষা নিয়ে সংগীত আর নৃত্য দিয়েই সাজানো ছিল অনুষ্ঠানের ডালি। প্রায় দুই ঘন্টার অনুষ্ঠানে সংগঠনটির অর্ধশতাধিক শিক্ষার্থী শিল্পী অংশ নেয়। অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও সুর নিকেতনের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছায়েদা বানু শিল্পী। স্বাগত বক্তব্য রাখেন নৃত্য প্রশিক্ষক চন্দ্রিকা রায় এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বহুল কাক্সিক্ষত যশোরের ভৈরব নদ খনন হলেও তার কোনো সুফল মিলছে না। অপরিকল্পিত কিছু ব্রিজ কালভার্টের কারণে আবারও ভাগাড়ে পরিণত হওয়ার উপক্রম হয়েছে নদটি। এজন্য পানি প্রবাহ স্বাভাবিক করতে অপরিকল্পিত ব্রিজ কালভার্ট অপসারণের পাশাপাশি উজানে নদী সংযোগ তৈরির দাবি যশোরবাসীর। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ব্রিজ কালভার্ট অপসারণে উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজ সম্পন্ন হলে নদী তার প্রাণ ফিরে পাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সরকারের ‘জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের’ আওতায় ভৈরব নদ খননে ব্যয় হয়েছে ২৭২ কোটি ৮২ লাখ ৫৪ হাজার টাকা। গঙ্গা থেকে উৎপত্তি হয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত…

Read More