Author: banglarbhore

নড়াইল প্রতিনিধি নড়াইল সদরের শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬শিক্ষার্থী খেজুরের রস পান করে অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলে আসার পরে ৯টার দিকে ১০/১২ জন শিক্ষার্থী মিলে পাশের একটি জমির কয়েকটি খেজুরের গাছে উঠে রস পেড়ে আনে। এরপর সবাই সেটি পান করে। এর মধ্যে ৬ জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, একজন বমি করতে থাকে। অসুস্থদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। খেজুরের রসের মধ্যে অন্য কিছু ছিলো কিনা তা শিক্ষার্থীরা জানে না, তবে রস পান করা কয়েকজন সুস্থ্য আছে। অসুস্থরা সবাই শাহাবাদ, দলজিতপুরের বাসিন্দা…

Read More

বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার পাচভুলোট এলাকায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ (সোমবার) বেলা ১১টায় পাচভুলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের বাসিন্দা। পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে ফিরছিলেন। মিজান ছিলেন একটি ইজিবাইকে। ওই বাইকের পেছন পেছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। পথিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক মিজান বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় মিজান পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান,…

Read More

বিবি প্রতিবেদক যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সভা শেষে ভলিবল বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক আকতারুল কবির মিলন, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার…

Read More

আয়ুব খান, কেশবপুর (পৌর) প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেনের কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(সোমবার) বিকেলে কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর পরিচালনা কমিটির আয়োজনে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচনোত্তর পরিচালনা কমিটির সদস্য সচিব গৌতম রায়ের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে শ্রী নদীর নাব্যতা না থাকায় পূর্বাংশের বিল কালিচরণপুর, বিল খুকশিয়া, বিল বুড়ুলিয়াসহ ২০টি বিলের প্রায় ১ হাজার ২ শত হেক্টর জমিতে এবারও বোরো আবাদ হবে না। অন্যান্য বিলে কিছু কিছু আবাদ হলেও কালিচরণপুর বিলে বিগত ৬/৭ বছরের মতো এবারও এককাঠা জমিতেও বোরো আবাদ করতে পারবেন না কৃষকরা। কেশবপুরের পূর্বাংশের ২০টি বিলের পানি শ্রী নদী দিয়ে নিস্কাশিত হয়। পলি জমে শ্রী নদী ভরাট হয়ে যাওয়ায় ৮০’র দশ থেকে কেশবপুরের বিশাল এলাকার ২০টি বিল স্থায়ী জলাবদ্ধ হয়ে আছে। ২০০৫ সালে সরকার বিল খুকশিয়ায় টিআরএম (টাইটাল রিভার ম্যানেজমেন্ট) চালু করে শ্রী নদীর নাব্যতা ফিরিয়ে আনলে বিলগুলোতে ফসল ফলতে…

Read More

চৌগাছা প্রতিনিধি ‘স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’ স্লোগানে খেজুর গুড়ের মেলা শুরু হচ্ছে আগামীকাল (সোমবার)। যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজনের বিস্তারিত জানাতে ২৭ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বক্তব্য দেন। এ সময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে তিন দিনব্যাপি এই মেলা হবে। গতবারের মতো এবারও এই উৎসবের অন্যতম আকর্ষণ যশোর…

Read More

খুলনা অফিস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে বের হওয়ার পর ধর্ষণের শিকার এক তরুণী ও তার মাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামানকে আটক করে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, বিকেলে ওই তরুণীকে ছাড়পত্র দেয়া হবে বলে জানতে পেরে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা ওসিসির সামনে অপেক্ষায় ছিলেন। ছাড়পত্র পাওয়ার পর ওই তরুণী তার মাকে সঙ্গে নিয়ে বাইরে বের হন। তখন মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান। এ সময় আগে থেকে…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ৫ম বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেল চারটায় শালিখা উপজেলা মিলোনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে। প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসন সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা ভাইস…

Read More

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মনোনীত হয়েছেন। যশোর সদর উপজেলার কৃতি সন্তান ছাত্র নেতা মুহাম্মাদ আব্দুল আওয়াল। তিনি সংগঠনের যশোর জেলা শাখার ২০২২ ও ২০২৩ সেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

বিবি প্রতিবেদক যশোর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর নির্দেশনায় ও সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের পক্ষে কচুয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ১৩০ জন ব্যক্তির মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) কচুয়া ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন সুলতানা তমা’র ব্যবস্থাপনায় ও যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ ইমরান আলী’র তত্ত্বাবধানে আয়োজিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। দেয়াপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে কচুয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ…

Read More