সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে থানার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন, জুজখোলা গ্রামের ইব্রাহিম সরদার (৪৫), নাইম হোসেন (১৯), তৈলকুপি গ্রামের আরিজুল গাজী (২২) ও নোয়াকাটি গ্রামের জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল (২০)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আটক চোর চক্রের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, পাটকেলঘাটা থানা এলাকার চৌগাছা ও যুগিপুকুরিয়া গ্রাম থেকে বিগত দু-দিনে দুইটি…
Author: banglarbhore
যবিপ্রবি সংবাদদাতা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপি ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা। রোববার বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারী। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশের বেকারত্বের হার বেড়েই চলেছে, এর সাথে সরকারি চাকরিতে ৫০ শতাংশের বেশি কোটা শিক্ষার্থীদের ওপর অমানবিক অত্যাচারের মত। আমাদের দাবি কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সকল বিষয় নিয়ে ১৫ শতাংশের অধিক কোটা রাখা যাবে না। এ সময় শিক্ষার্থীরা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার দ্বায়ে স্বামীর ফাঁসির আদেশ ও একলাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। একই সাথে এ মামলা থেকে দন্ডপ্রাপ্ত ঔ স্বামীর বাবাকে খালাশ প্রদান করেছে বিচারক। আজ রবিবার বিকালে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির (জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি সেতারা খাতুন। ফাঁসির আদেশ প্রাপ্ত আসামি আনিসুর রহমান ওরফে সাগর কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দপ্তরি ও নাছিমা বেগম দম্পতির ছেলে। নিহত স্ত্রী মেরিনা খাতুন একই উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। মামলা…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা শহরের পানি নিস্কাসনের একমাত্র মাধ্যম প্রাণ সায়ের খালটি এখন প্রাণ হারিয়ে শহরের সবচেয়ে বড় ময়লার ভাগাড়ে পরিণত হয়ে মশা উৎপাদনের কারখানায় পরিণত নিয়েছে। যৌবন হারানো খালটিতে ইচ্ছামতো ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। দখল আর দূষণে খালটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। পচা দুর্গন্ধ থেকে বাঁচার তাগিদে নাক চেপে কোনরকমে খাল পাড়ের রাস্তা দিয়ে চলাচল করে পথচারীরা। সবকিছু দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, প্রাণ সায়ের খালের পাশ দিয়ে যেসব স্থায়ী, অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেসব দোকানসহ আশেপাশের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা হরহামেশাই ফেলা হচ্ছে খালটিতে। ফলে এসব ময়লা-আবর্জনায় খালের পানি পচে কালো হয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেছেন, আমাদের আদর্শ বঙ্গবন্ধু আর একমাত্র নেত্রী জননেত্রী শেখ হাসিনা। যশোরে যারা আওয়ামী লীগকে খণ্ড খণ্ড নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তারা সমুচিত জবাব পাবে। যুব মহিলা আওয়ামী লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এই সভায় সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি…
বাংলার ভোর প্রতিবেদক ঝিনাইদহ জেলা উদীচীর সহ-সভাপতি আলমগীর অরণ্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরের সামনে সংঠনের যশোর জেলা শাখা এর আয়োজন করে। বেলা সাড়ে ১১ টায় এই অহিংস কর্মসূচিতে সংগঠনটি নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের সাধারণ সদস্যরা হাতে হাত ধরে এতে অংশ নেয়। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদীচী যশোরের উপদেষ্টা অ্যাড. আবুল হোসেন, সহসভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, রাজিবুল ইসলাম টিলন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহসাধারন সম্পাদক আসিফ আকবার নিপ্পন, আলমগীর কবির, কাজী শাহেদ নেওয়াজ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ আলমগীর অরণ্যের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির…
বাংলার ভোর প্রতিবেদক নড়াইল জেলার পৌর এলাকায় ধান মাড়াই মেশিন জড়িয়ে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গোপনাঙ্গ হারিয়েছেন। তিনি যশোর সদর উপজেলার সিরাজ সিংগা গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিল্লাল জানান, শনিবার সকালে নড়াইলের পৌর এলাকায় শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক মেশিনে ধান মাড়াই করছিলেন। এ সময় অসাবধানতাবশত মেশিনে লুঙ্গি জড়িতে যায়। এতে তার গোপনাঙ্গ কেটে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। জরুরি বিভাগের ডাক্তার সাকিব মোহম্মদ আল হাসান জানান, ওই ব্যক্তি গোপনাঙ্গ ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত…
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সকল জনপ্রতিনিধিরা। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ১২ টি ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা, পৌর, ইউনিয়ন সহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই মানববন্ধনে অংশ নেন। এদিন সকালে তারা ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রওয়ানা হয়ে দুপুরে ঢাকাতে পৌঁছে বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করে। মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, এমপি আনার ছিলেন কালীগঞ্জ তথা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিদের নয়নের মণি। সন্ত্রাসীরা তাকে হত্যা করে তার নির্বাচনী এলাকার ৪ লাখ মানুষকে এতিম করেছে। তার নৃশংস হত্যাকাণ্ডের…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ব্যাংকের আয়োজনে গ্রাহক সচেতনতা সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, খুলনা বিভাগের জেলাগুলোতে শিল্পায়নে ব্যাংকগুলো কোন ভূমিকা রাখতে পারছেনা। তারা এখান থেকে আমানত সংগ্রহ করে অন্য জেলায় নিয়ে যাচ্ছে, যা সমীচীন নয়। কেননা এখানকার আমানত দিয়েই ব্যাংকগুলোকে ঋণ দিতে হবে এই অঞ্চলের গ্রাহকদের। এই আমানতের দাবিদার এখানকার গ্রাহকরা। খুলনা বিভাগের গ্রাহকরা মাত্র ৪০ হাজার কোটি টাকা ব্যবহার করছে। অথচ ঢাকা-চট্টগ্রামের গ্রাহকরা ব্যবহার করছেন ৮-৪০ লাখ কোটি টাকা। ব্যাংকগুলো খুলনা বিভাগ থেকে আমানত সংগ্রহ করে ঢাকা-চট্টগ্রামের গ্রাহকদের ঋণ দিচ্ছে। শনিবার যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে এই গ্রাহক সচেতনতা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। যার সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার অভয়নগর উপজেলায় ৩ হাজার খেজুর চারা রোপণের মধ্য দিয়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপণের উদ্বোধন করলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোর জেলাজুড়ে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও জেলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় এক কেটি খেজুরের বীজ বপণ ও ১৫ হাজার চারা রোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তার অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেমবাগ ইউনিয়নের চাপাতলার ভৈরব নদের তীরে ৪ একর জমির উপর এ খেজুর বীজ ও চারাগাছ বপণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের…
