চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ইছাপুর পূর্বপাড়া জামে মসজিদের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত খাইরুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানিয়েছেন, ঘটনার দিন সকালে খাইরুল ইসলাম বারবাজার থেকে আলমসাধু চালিয়ে চৌগাছার উদ্দেশ্যে যাওয়ার পথে ইছাপুর পূর্বপাড়া জামে মসজিদের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক আলমসাধুতে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে চালক খাইরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের…
Author: banglarbhore
বাংলার বোর প্রতিবেদক রোববার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে এ উৎসব। রথযাত্রা উদযাপনে যশোরের বিভিন্ন সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দির ও মন্ডপে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকেও রওনা হয় রথ। এছাড়াও যশোর রামকৃষ্ণ আশ্রম মিশন, ঝুমঝুমপুর সুবোল দাসের মন্দিও, বিসিক এমই সি ফুড মন্দিরসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার মন্দির এবং ব্যক্তিগত মন্দিও ও মণ্ডপে রথের দড়িতে টান ও বিশেষ পূজা, পাঠ, কীর্তনাদি অনুষ্ঠিত হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। সাত দিন বা নয়দিন পর উল্টোরথের…
বাংলার ভোর প্রতিবেদক যবিপ্রবিতে ভুয়া নিয়োগ পত্রসহ আটক রিয়াজ হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিয়াজ মণিরামপুরের দোনার গ্রামের নিসার আলী বিশ্বাসের ছেলে। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবিরিয়া আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ২৯ জুন রিয়াজ হোসেন যশোর যবিপ্রবির একটি একটি নিয়োগ পত্র নিয়ে অফিসে জমা দিয়ে তাকে যোগদান করাতে অনুরোধ করেন। এসময় রিয়াজ হোসেনের নিয়োগ পত্রটি যাচাই বছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক পুলিশ সংবাদ দিয়ে সোপর্দ করা হয়। এ ঘটনায় যবিপ্রবির প্রকৌশলি আহসান আবিব বাদী হয়ে প্রতারণার অভিযোগে আটক রিয়াজ হোসেনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নাশকতার তিন মামলায় বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র ২৩ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নেতাকর্মীরা হলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শামছুর রহমান, যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, রায়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম সৌদি, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শিকদার, ইমদাদুল হক, আবু তালেব, রবিউল ইসলাম, মো. শওকত, হারুন অর রশিদ, সাহেব আলী, মো. মুকুল হোসেন, নাজমুল হোসেন, আবু তালেব (২), হায়দার আলী, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম, তৌহিদুল,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আবারও ভুল অপারেশনে ডলি খাতুন (৩০) নামে এক প্রসূতীর জীবন সংকটাপন্ন। এ প্রতিষ্ঠানে ইএনটি বিভাগের ডাক্তার শামীম রেজা গাইনি বিদ্যায় বিশেষজ্ঞ না হয়েও তিনি ডলি খাতুনের সিজারিয়ান অপারেশন করতে গিয়ে খাদ্যনালী ও প্রস্রাবের নালী একসাথে সেলাই করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঢাকার চিকিৎসক মাধ্যমে ভুল অপারেশনের বিষয় জানতে পেরে স্বজনরা দেশ ক্লিনিকে বিষয়টি জানতে গেলে শুরম্ন হয় গোলযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রোববার বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গেটের সামনে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ…
মাগুরা সংবাদদাতা নেশার টাকা জোগাড় এবং বান্ধবীকে নিয়ে ফুর্তির উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী তায়হান ইসলাম আমান (২১) তার বন্ধু তীর্থকে গলা কেটে হত্যা করে। তীর্থকে হত্যার লক্ষ্যে ১ জুলাই সকালে স্থানীয় একটি দোকান থেকে তার মামা মিঠুর নাম করে ৪০০ টাকা দিয়ে একটি প্যাথেড্রিন ইনজেকশন এবং শহরের সততা স্টোর থেকে একটি দা কেনে। সেই দা দিয়েই তীর্থকে একাই হত্যা করে আমান। শুক্রবার (৫ জুলাই) মাগুরা সদরের শত্রুজিতপুর এলাকা থেকে আটকের পর এভাবেই স্বীকারোক্তি দেয় হত্যাকারী আমান। আমান মাগুরা শহরের ঋষিপাড়ার জিয়াউর রহমান জিবলুর ছেলে। মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী আমান ও খুন হওয়া তীর্থ এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার রাতে হত্যার পর…
সাতক্ষীরা সংবাদদাতা ভারতে পাচারকালে এক কেজি ৬১ গ্রাম স্বর্ণের বার সহ মাসুদ রানা (২৭)নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের খোরশেদের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন খবর পেয়ে বিজিবি হাবিলদার শহীদুল ইসলানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৃষি ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়া সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে। ওই সময় তার দেহ তল্লাশী করে অন্তর্বাসের মধ্যে রাখা একটি সোনার বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন এক কেজি ৬১ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ছয় লাখ…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় চাষী সম্মেলনের বিরিয়ানি খেয়ে নারী, শিশু ও বয়স্কসহ দেড় শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামে আগাতা ফিডের চাষী সম্মেলনে দেয়া বিরিয়ানি খেয়ে রাতে তারা পেটের পিড়ায় আক্রান্ত হন। অসুস্থ ব্যক্তিদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জালালাবাদ ইউপি সদস্য ও ফিড ব্যবসায়ী আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষী সম্মেলনে কলারোয়া উপজেলা সদরের চৌরাস্তা মোড়ের ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে ১২০ প্যাকেট বিরিয়ানি আনা হয়। এরপর চাষী সম্মেলন শেষে সন্ধ্যায় আগতদের মাঝে ওই বিরিয়ানী খেতে দেয়া হয়। পরে এই বিরিয়ানি খাওয়ার পর রাতে সকলের বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু…
কপিলমুনি সংবাদদাতা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকার প্রদত্ত চাল বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১২৫০ জন ব্যাক্তির মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, লতা ইউনিয়ন চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা প্রকাশ সরকার, অনিল সরকার, দীনেশ তরফদার, আজিজ সরদার, কালীপদ বিশ্বাস, ইউপি সদস্য পুলকেশ রায় , বাবলু সরদার, স্বপন কুমার মন্ডল, বিজন কুমার হালদার, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হওলদার, ফেরদৌস ঢালী, বিনতা বিশ্বাস, সচিব জাভেদ ইকবাল,…
ঝিনাইদহ প্রতিনিধি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র কয়েকটি স্থানে পাইলিং, লোডটেস্ট ও কালভার্ট তৈরি করা হলেও, জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর (উইকেয়ার) ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পটি (এন-৭) অনুমোদন দেয়া হয়। সড়ক ও জনপথ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী ২০২৬ সালের জুন মাসে। কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে প্রশ্ন…
