Author: banglarbhore

বাগআঁচড়া সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ক্যাডেট মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসা অনুষ্ঠিত সমাবেশে সহকারী শিক্ষক হাদিউজ্জামানের পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ বেলালী। অভিভাবক সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম, মাদ্রাসার সহকারী শিক্ষক রুহুল আমিন, আল আমিন, নাসিম রানা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য অভিভাবক, অভিভাবিকা ও গনমাধ্যমকর্মী, ছাত্র ছাত্রী সহ অনেকে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Read More

মাগুরা সংবাদদাতা: মাগুরায় তীর্থ রুদ্র নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তের হাতে তীর্থ খুন হয়েছেন বলে ধারণা পুলিশের। মঙ্গলবার শহরের দরিমাগুরা এলাকার একটি মাদ্রাসারা পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তীর্থ মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রের ছেলে। এবং স্থানীয় আর্দশ ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। তীর্থের বাবা নিমাই রুদ্র জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তীর্থকে জমজম মার্কেটের সামনে থেকে তিনজন বন্ধুর সাথে দুইটি বাইক নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন তীর্থর বন্ধু আমান। তার বাবার সাথে তার মোবাইলে দুইবার কথা হয়। সর্বশেষ আনুমানিক রাত সাড়ে দশটায় কথা হয়। তারপর থেকে অনেক…

Read More

শার্শা সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলায় অনুকূল পরিবেশে ও আশানুরূপ লাভজনক হওয়ায় চলতি বছর বৃদ্ধি পেয়েছে সোনালি আঁশ পাট চাষ। পাট চাষকে ঘিরে কৃষক আগামির রঙিন স্বপ্ন বুনতে শুরু করেছেন। পাট চাষে অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক কম খরচ, উৎপাদন ভাল, লাভজনক ফসল ও স্থানীয় ভাবে সহজলভ্য সরাসরি পাইকারি বাজার সৃষ্টি হওয়ায় এই চাষে ঝুঁকে পড়ছেন কৃষক। এছাড়াও নিয়মিত কৃষি বিভাগ থেকে চাষিদের উদ্বুদ্ধকরণ ও পরার্মশ প্রদান, কৃষি বিভাগের মাধ্যমে সরকারি সহায়তার ফলে পাট চাষে কৃষকের মধ্যে বেশ আগ্রহ বেড়েছে। সব মিলিয়ে কৃষকের জন্য সার্বিক অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রতি মৌসুমে বৃদ্ধি পাচ্ছে পাট চাষ। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর শার্শা…

Read More

শার্শা সংবাদদাতা: যশোরের শার্শায় রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা তিনটি বড় গরু চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ধলদা গ্রামের আনিসুর রহমানের বাড়িতে। ধলদা গ্রামের আনিসুর রহমান নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক। আনিসুর বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে গরুকে রাতের খাবার দিয়ে গোয়াল ঘরে তালাবদ্ধ করে যার যার ঘরে ঘুমাতে যাই। ভোর পাঁচটার দিকে আমার ঘুম ভেঙে গেলে বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখি বাইরে থেকে আমার ঘরের ছিটকানি আটকানো। তখন আমার হাঁকডাকে বাড়ির অন্যরা এসে ঘরের ছিটকানি খুলে দেয়। এ সময় বাইরে যেয়ে দেখি…

Read More

মাগুরা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর মাগুরা জেলা কর্তৃক ২০২৩ -২৪ অর্থ বছরে খরিদ ২০২৪- ২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশি রোপা আমন ধানের বিজ ও সার বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রানা আমির উসমান, বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ বিষ্ণুপদ সাহা, প্রকাশ চন্দ্র সরকার অতিরিক্ত, ভাইস চেয়ারম্যান বাহারুল ইসলাম ও সোনিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির। এ সময় সদরের হাজরাপুর, হাজিপুর, লাঘবদাইড় , মোঘি, আঠারো খাদা, জগদাল, চাউলিয়া, শত্রু জিতপুর, গোপাল গ্রাম পলিতাবেরইল, কুচিয়ামোড়া, কুছুন্দি ও বগিয়া ইউনিয়ন।

Read More

মাগুরা সংবাদদাতা: মঙ্গলবার মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজনান্দুয়ালী গ্রামের বাসিন্দা শ্রী তীর্থ রুদ্র ২১, পিতা শ্রী নিতাই রুদ্র৪৫, মাতা শ্রীমতি মাধবী-রুদ্র৪০,এর মৃতদেহ আল আমিন এতিমখানা মাদ্রাসার পিছনে পুকুর পাড়ে পাওয়া যায়। তিনি মাগুরা আদর্শ ডিগ্রী কলেজে ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী। বর্তমানে তারা পৌরসভার ৯ নং ওয়ার্ড পশু হাসপাতাল পাড়াতে বসবাস করেন। গতকাল বিকাল পাঁচটার দিকে আমান নামের একটা বন্ধু তার বাড়িতে আসে এবং চা খান। পরবর্তীতে তারা ঘরে দরজা বন্ধ করে গল্প করেন। তীর্থর মা বাবা তাকে কখনও দেখেনি বলে জানিয়েছেন। তীর্থর সাথে বীজয় নামের একটা ছেলের ঝামেলা হয় এবং এটা…

Read More

মাগুরা সংবাদদাতা: “ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন” এই স্লোগানকে সামনে রেখে বর্তমান জেলা প্রশাসক আবু নাসের বেগের যোগদানের পর থেকেই আনুষ্ঠানিকভাবে ভালো কাজের স্বীকৃতি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য সাকিব আল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় মাগুরার কৃতি সন্তান যারা বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বীকৃতি পেয়েছেন তাদের ২৩ জনের মধ্য থেকে উপস্থিত ১৬ জনকে সম্বর্ধনা দেয়া হয়।

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, জেলা আ.লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, জিএম সামছুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় ঘুষের টাকায় অন্ধ হয়ে বেসামাল হয়ে পড়ছে নিয়োগ কমিটির সদস্যরা। তারই ধারাবাহিকতায় নিয়োগ বাণিজ্য চালিয়েছে কলারোয়া সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। গত ২৯ জুন শনিবার অফিস সহায়ক পদে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড বসানো হয়। কিন্ত সে নিয়োগ বোর্ড ছিল আগে থেকেই সাজানো, পাতানো। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়োগ বোর্ডের পূর্বে “সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়” এর অফিস সহায়ক পদে আগেভাগেই একজন প্রার্থীকে ১৭ লাখ টাকার বিনিময়ে মনোনীত ও চূড়ান্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন ও ম্যানেজিং কমিটির সভাপতি শামসুদ্দীন আল মাসুদ। টাকার বিনিময়ে মনোনীত ও চুড়ান্ত করা ওই প্রার্থী কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোদ্দবাটরা গ্রামের বিজয় গুপ্তর…

Read More

কেশবপুর সংবাদদাতা: কেশবপুরে আঁখের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। আঁখ চাষ করে অনেক কৃষক এখন সাবলম্বী হয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় লতারি জরা ঈশ্বরদী-১৬ ও গ্যান্ডারি জাতের আঁখ চাষে বাম্পার ফলন হওয়ায় দিনে দিনে আঁখ চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে আঁখের আবাদ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৫০ হেক্টর জমিতে আঁখ চাষ করেছেন কৃষকরা। যশোর-সাতক্ষীরা সড়কের বাদুড়িয়ায় বসে আঁখের সর্ববৃহত হাট। সড়কের দু’পাশ দিয়ে হাট বসায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ও দুপুরে উপজেলার ত্রিমোহিনী, মঙ্গলকোট, বসুন্দিয়া,বাদুড়িয়া গিয়ে দেখা গেছে আঁখ ক্ষেতে আঁখ পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন কৃষকরা।…

Read More