Author: banglarbhore

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একই স্থানে পৃথক দুটি দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ও গতকাল সকালে উপজেলার বৈলতলী এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অপর দুজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন ট্রাকচালক সোয়ায়িব হোসেন ও ট্রলিচালক মোন্নাক ফকির (৩৫)। নিহত সোয়ায়িব হোসেনের বাড়ি সাতক্ষীরার রসুলপুর এলাকায় ও নিহত মোন্নাক ফকিরের বাড়ি সিরাজগঞ্জে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে পিচ নিয়ে মোংলায় যাওয়ার পথে গতকাল সকাল ৮টার দিকে একটি ট্রাক বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।…

Read More

অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাসুদ আহমেদ, যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএমআবু নওশাদ, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু প্রমুখ। এছাড়া অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে গোপালগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদ ও…

Read More

বিবি প্রতিবেদক মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেয়ায় ক্ষিপ্ত হয়ে যশোরে আত্মীয়কে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে সোলায়মান হোসেন (৩৫) নিহত হয়েছেন। ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন জসিম সিকদার নামে আরেকজন। গতকাল সন্ধ্যায় শহরের টিবি ক্লিনিক মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে জসিম সিকদার পুলিশকে তথ্য দিয়ে একই এলাকায় শহিদুল ও শাহিন নামে দুই মাদক কারবারিকে আটক করিয়ে দেয়ার অভিযোগে এদিন তার উপর হামলা চালায় ওই দুর্বৃত্তরা। নিহত সোলায়মান হোসেন এবং আহত জসিম সিকদার টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দা। সোলায়মান জেস ট্যুরস এন্ড ট্রাভেলসের সাবেক ম্যানেজার। নিহতের ভগ্নিপতি এবং আহত জসিম সিকদারের ভাই আলমগীর হোসেন আলম জানান, টিবি ক্লিনিক এলাকায় নৈশপ্রহরী পদে চাকরি করেন তার ভাই…

Read More

নাজমুল হুদা ‘১৯৭০ সালে প্রথম এই স্কুলে প্রথম পদার্পণ করেছিলাম। সেই সময়ের অনুভূতি আর এখনকার অনুভূতি ভিন্ন। আজকের এই অনুষ্ঠানে এসে ফিরে গেলাম ৭০ এর দশকে। শহরের চোরমারা দীঘিরপাড় থেকে হেঁটে হেঁটে স্কুলে আসতাম। পড়াশোনা না পারলে স্যারদের বেত্রাঘাত। পরে আবার আলাদা ডেকে আদর করা। সেই স্মৃতিটা আজকে খুব বেশি মনে পড়ছে। স্যারদের প্রতি ছিল আমাদের অগাধ শ্রদ্ধা। বারবার তাকাচ্ছি পুরনো সব ভবনের দিকে। আমার সেই ক্লাস রুমের দিকে। আগে যেমন ছিলো, এখন তেমনটা নেই। অনেক স্থপনা বেড়েছে। এই বয়সে অনেক নবীন প্রবীণদের দেখে ভালো লাগছে।’ যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে গতকাল বিকেলে ঝিনইদহ-৩ (মহেশপুর)…

Read More

বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল কবির জন্মদিনে দেয়া হয় “মধুসূদন পদক-২০২৪”। সৃজনশীল সাহিত্য বিভাগে এ পদক পান কবি সুহিতা সুলতানা। যশোর জেলাপ্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার শেখ হেলাল মাহমুদ শরিফ। আলোচকদের আলোচনা শেষে প্রধান অতিথি কবি সুহিতা সুলতানার হাতে মধুসূদন পদক, সনদপত্র ও একলাখ টাকার চেক তুলে দেয়া হয়। এবার গবেষণা বিষয়ে বিচারকরা কোন মানসম্পন্ন লেখা না পাওয়াশ ওই বিষয়ে পদক দেয়া সম্ভব হয়নি। সৃজনশীল সাহিত্যে কবি সুহিতা সুলতানার”শ্রেষ্ঠ কবিতা”গ্রন্থের জন্য মধুসূদন পদক প্রদান করা হয়।

Read More

বিবি প্রতিবেদক যশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে সদরের বিজয়নগর গ্রামস্থ নিমতলা নামক স্থানে। আহতরা হলেন, সদরের কাশিমপুর গ্রামের হৃদয় হোসেন (১৮), তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস (১০) ও তার মা শিলা খাতুন (৩৮)। অপর মোটরসাইকেলের চালক সদরের বিজয়নগর গ্রামের নিলয় নন্দী (২২) এ ঘটনায় আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহত তরিকুল ইসলাম জানান, বাড়ি থেকে মা ও ছোট বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে চুড়ামনকাটি আত্মীয়ের বড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সদরের কনেজপুর-বিজয়নগর সড়কের নিমতলা নামক স্থানে পৌছালে সামনে থেকে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেলের…

Read More

বিবি প্রতিবেদক গতকাল বেলা ১১ টায় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাঈল হোসেন, উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা অঞ্জণা রানী…

Read More

বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা বলেছেন, দক্ষিণবঙ্গে শিক্ষার পীঠস্থান হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যার নামকরণ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে। যিনি যশোর জেলার কৃতি সন্তান। তাঁর সময়কালে তিনিই ছিলেন সবচেয়ে আধুনিক মানুষ; তার পড়াশুনা, তার সাহিত্য তার রুচি-সবকিছুই ছিল আধুনিক। গতকাল দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ প্রাঙ্গণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কাজী নাবিল আহমেদ এমপি। এ সময় তিনি এমএম কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন, ১৯৪১ সালের পর থেকে এই কলেজের…

Read More

বিবি প্রতিবেদক যশোরে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পরদিন গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে যশোর আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। রাব্বি যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে চাঁদা দাবিতে পিটিয়ে ও কুপিয়ে শিক্ষক আব্দুল মালেককে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানিয়েছেন, গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার বাসিন্দা উপশহর আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের ওপর হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী মামুনসহ বেশ কয়েকজন। তারা কুপিয়ে আব্দুল মালেকের দুই পা…

Read More

বিবি প্রতিবেদক যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেন তিনি। দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলামের বরাতে তথ্য নিশ্চিত করেছেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান আজাদ। তিনি জানান, ব্রেন স্টোক জনিত কারণে গত শুক্রবার নুরুজ্জামানকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। দুইবার স্ট্রোকজনিত কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। যশোর থেকে ঢাকা সিএমএইচে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন সহকারী অধ্যাপক নুরুজ্জামান। গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হয়। অধ্যাপক নুরুজ্জামানের তিন ছেলের…

Read More