রাজগঞ্জ প্রতিনিধি চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) বিকালে নেংগুড়াহাট আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। চালুয়াহাটি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম (মিলন), আঃ হাই, মনিরামপুর উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বুলু কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রতি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের উপস্থিতি তাদের হাতে কম্বল তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছবেদ আলী মহালদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার,…
Author: banglarbhore
ঝিকরগাছা প্রতিনিধি আজ (শনিবার) সকালে যশোরের ঝিকরগাছায় কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে ঝিকরগাছা কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম রুমি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, বীমা কর্মকর্তা মিজানুর রহমান, ইমদাদুল হক রঞ্জু, ঠিকাদার শহিদুল ইসলাম, আব্দুস সালাম ডিকু, এমদাদুল হক, আব্দুল আলম মোড়ল প্রমুখ। শীতে কম্বল পেয়ে ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম জানান, এই শীতে কম্বল পেয়ে শীতের কষ্ট থেকে অনেকটা কমবে।
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব নয় দিনব্যাপি মধুমেলা। গতকাল সন্ধ্যায় মধুসূদন জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ী গ্রামে গত ১৯ জানুয়ারি ওই মেলা শুরু হয়।এদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের জনপদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি। সাগরদাঁড়িতে আরও বড় কিছু যেন করা যায় সে বিষয়ে আমি সাধ্যমতো চেষ্টা…
নাজমুল হুদা নবীন-প্রবীণ এক প্রাণ স্লোগানে সাঙ্গ হলো যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির দুই দিনের পুনর্মিলনী উৎসব।আজ (শনিবার) সমাপনী দিনে শোভাযাত্রা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। শৈশবের স্মৃতি হাতড়ে অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে কেউ কেউ আনন্দে কেঁদেছেন। একে অপরের আলিঙ্গনে বন্ধু কেমন আছিস বল, কতদিন দেখি নাই তোকে। এমন আড্ডায়ও মেতেছেন অনেকেই। দুইদিনের উৎসবজুড়ে ছিলে প্রাণের উচ্ছ্বাস। যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী মিলনমেলায় অংশগ্রহণকারীরা শনিবার সারা দিন ভেসে বেড়িয়েছেন স্মৃতির ভেলায়। স্কুলের ১৮৬ বছর উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীকে তারা প্রাণের মেলা হিসেবে আখ্যা দিয়েছেন। দিনভর স্মৃতির…
বিবি ডেস্ক হাঙ্গেরি ও কিরগিজস্তান সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছ বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন তার প্রশংসা করেন। অরবিন বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতাকে আরও গভীর করতে ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় অত্যন্ত দায়িত্বশীল এ কর্তব্য পালনে…
বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকীর শুক্রবারের আলোচনা সভায় বক্তারা বলেছেন, অমিত্রাক্ষর ছন্দে ‘মেঘনাদ বধ কাব্য’ শিরোনামে মহাকাব্য রচনা করে যিনি মহাকবি হয়ে ওঠেন তিনি আমাদের মধুসূদন দত্ত। শুধু মহাকাব্য নয়; শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মবতীর মত আধুনিক নাটক ও প্রথম চতুরদশপদী-সনেট রচনা করে যিনি বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। গতকাল রাতে সাগরদাঁড়ির মধুমেলা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এসময় বক্তারা আরো বলেন, প্রায় দেড় শত বছর আগে ১৮৬১ সালে যখন মেঘনাদ বধ কাব্য রচিত হয় তখন মধুসূদন তাঁর বন্ধু রাজনারায়ণ বসুকে লিখেছিলেন ‘বন্ধু রাজ, তোমাকে আমি হলপ করে বলতে পারি, আমি দেখা দেবো একটা বিশাল ধূমকেতুর মতো এ বিষয়ে…
নিজস্ব প্রতিবেদক যশোরে দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০তম বর্ষপূতিতে নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনভর এ আয়োজনে ছিল আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলনমেলায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, যশোর সদর উপজেলাবাসীর আস্থা ও ভালবাসার প্রতিফলন ঘটাবেন। সদর উপজেলায় শতভাগ উন্নয়ন হবে। ধাপে ধাপে সদর উপজেলার সব উন্নয়ন করা হবে। স্মার্ট সদর উপজেলা গড়ার সব ধরণের পরিকল্পনা বাস্তবায়িত হবে। উন্নয়ন ও অগ্রগতিতে যশোর সদর হবে দেশের শ্রেষ্ঠ উপজেলা। যশোর কোনভাবেই পিছিয়ে থাকবে না। শান্তি-শৃঙ্খলায় কোন বিঘ্ন ঘটবে না। সন্ত্রাসীরা নিশ্চিহ্ন হবে। ভাল মানুষের, শান্তি প্রিয় মানুষের সব সময় জয় হবে।…
অভয়নগর প্রতিনিধি যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেছেন, যশোরের ভবদহ অঞ্চলের মানুষের কান্না এখনও থামেনি। কয়েক দশক ধরে দুঃসহ যাতনা নিয়ে বেঁচে আছেন তারা। সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তর পদক্ষেপ নিলেও তা কোনো কাজে আসছে না। বরং রাষ্ট্রের শত শত কোটি টাকা ভবদহের জলে হারিয়ে যাচ্ছে। যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার বিষয়ক ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল প্রসস্থকরণসহ খনন করতে হবে। ভবদহ সমস্যার স্থায়ী সমাধানকল্পে টিআরএম প্রকল্প চালু করতে হবে। সরকারি খাল থেকে…
সাতক্ষীরা প্রতিনিধি দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। গতকাল শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাঙালের মোড়ে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক হয়েছে। গতকাল ভোর রাতে আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলারসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলাম (৪৫) ও একই উপজেলার কচুয়া গ্রামের শাহজামান সানা (৪০)। পুলিশ জানায়, আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে সীমানা পিলার কেনা বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কথিত সীমানা পিলারসহ হাতে নাতে আটক করা হয় জিয়ারুল ইসলাম ও…