Author: banglarbhore

বিবি প্রতিবেদক পুলিশের বাঁধা উপেক্ষা করে যশোরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের এক দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল দুপুর ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এই মিছিল বের হয়। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যের শুরুতে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, আমাদের লড়াই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই।…

Read More

নিজস্ব প্রতিবেদক জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৯ জানুয়ারি শুরুর কথা থাকলেও, অনিবার্যকারণ বশতঃ তা পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও বিস্তারিত সময়সূচি পরিবর্তিতে জানানো হবে। গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে গত ২৪ জানুয়ারি রাতে অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ও পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত…

Read More

বেনাপোল প্রতিনিধি আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে গতকাল কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন। বেলুন ও কবুতর উড়িয়ে দিনের সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) ফারজানা আফরোজ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা হয়। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান। সঞ্চালক ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। কাস্টমস কি-নোট উপস্থাপন করেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা। প্রধান…

Read More

শীতার্ত অসহায় মানুষকে উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন। ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষেকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ায় জাগরণী চক্র ফাউন্ডেশন। ইতিমধ্যে কর্ম এলাকার ১১টি জেলার অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যশোর জেলায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সংস্থা কার্যনির্বাহী কমিটির সদস্য মবিনুল ইসলাম মবিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষকে পাঁচশতটি শীতবস্ত্র প্রদান…

Read More

বিবি প্রতিবেদক গতকাল বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার কর্মী সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাবির আহম্মেদ জুবেল ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি পলাশ বিশ্বাস। জেলা কমিটির সভাপতি কৌশিক রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, সদস্য সুমন পোদ্দার, অর্ক বিশ্বাস, প্রিয়ব্রত ধর প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস। সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের জনগণ যে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের ভিতর আছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে একদিকে দেশের জনগণের নাভিশ্বাস, শিক্ষা ও চিকিৎসার মত মৌলিক অধিকারগুলোকে…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি দ্রব্যমূল্যের ক্রমবর্ধমাণ উর্দ্ধগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সকালে ঝিনাইদহ শহরে জেলা বিএনপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ এ্যাডভোকেট, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Read More

ঝিকরগাছা প্রতিনিধি তুলনামূলক কম খরচ ও পরিশ্রম কম হওয়ায় যশোরের ঝিকরগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ। কলা চাষ সফলতার হাসি ফুটেছে উপজেলার অনেক চাষির মুখে। ফলে দিন দিন বাড়ছে কলা বাগানের সংখ্যা। অন্য চাষ ছেড়ে কলা চাষে আসছেন অনেক চাষি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১২৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কলা চাষ হয়েছে। উপজেলার বোধখানা মাঠে কৃষকরা ধান-পাট চাষ কমিয়ে কলা চাষ করছেন। অনেকেই চাষযোগ্য জমির পাশাপাশি পতিত জমিতেও কলা বাগান করছেন। আবার অনেকে বাড়ির পাশের পতিত জমিতেও কলার বাগান করেন। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার ওসমান গণী ধান চাষের পরিবর্তে কলার বাগান করেন। এক বিঘা জমিতে দুই বছরে…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাগ থেকে বই বের করতে দেরি হওয়ায় ফারহানা খাতুন নামে এক শিশু শিক্ষার্থীর দুই পাশের চুল তুলে নেয়ার অভিযোগ উঠেছে শিক্ষক আবুল কালাম আজাদ রতনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে নির্যাতিত শিক্ষার্থীর বাবা জিল্লুর রহমান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে শিশু শিক্ষার্থীর বাবা উল্লেখ করেছেন, তার মেয়ে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির একজন ছাত্রী। বুধবার ক্লাস চলাকালীন সময়ে নিজ ব্যাগ থেকে পাঠ্যবই বের করতে দেরি করলে পাঠদানকারী শিক্ষক আবুল কালাম আজাদ রতন ওই শিক্ষার্থীর দুই কানের ওপর থাকা চুল ধরে উঁচু করে রাখেন কিছুক্ষণ। একপর্যায়ে চুল ছিড়ে…

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বলৈতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম। অন্যদিকে ফকিরহাট উপজেলার বলৈতলী একই এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাফ ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন। নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ আয়করদাতা ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু) আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তার বার্ষিক আয় ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। গত মঙ্গলবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের পর্যবেক্ষণ’ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সদ্য বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এ পর্যবেক্ষণ উপস্থাপন করেন। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বার্ষিক আয় হচ্ছে ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের…

Read More