যবিপ্রবি সংবাদদাতা: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল। রোববার বাংলাদেশ ছাত্রলীগের, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে, ‘স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে নতুন টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে ৩১ বান নতুন ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে টিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, সংসদ সদস্য এনামুল হক বাবুলের…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ভুল অপারেশনে ইতি বেগম (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রা.) হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নিহত ইতি বেগম উপজেলার ধোপাদী গ্রামের আরশাব শেখের মেয়ে ও দর্শনা উপজেলার রাজ হোসেনের স্ত্রী। তার একটি ৭ বছর বয়সী ছেলে রয়েছে। ওই নারীর মৃত্যুতে স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, শনিবার (২৯ জুন) অন্তঃসত্ত্বা ইতি বেগমকে ফাতেমা (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ডাক্তার মঞ্জুরুল মোরশেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করেন। এ সময় একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে প্রসূতির রাত ৩টার পর…
কেশবপুর সংবাদদাতা: কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে। উপজেলার এনজিও কর্মকর্তাদের নিয়ে সোমবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত সভায় এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। অনুষ্ঠানে উন্নয়ন পরিচালক এ রহিম প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সেই সাথে স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি কার্যক্রম, প্রবীণ কর্মসূচি, কৈশোর কর্মসূচি, স্বাস্থ্যসেবা কার্যক্রমের উপর সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, সকল এনজিও কর্মকর্তাগণের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাধান’র…
যবিপ্রবি সংবাদদাতা: পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গত ১৭ জুন নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ২০তম বার্ষিক আঞ্চলিক সম্মেলনে নেপাল দূতাবাস ও বাংলাদেশের অ্যাক্সেস প্রোগ্রামের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনব্যাপি এক আলোচনা সভায় অংশগ্রহণ করে। সম্মেলনে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলন অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত। অনুষ্ঠানের মূল বিষয়কে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার গুরুত্ব ও আধুনিকায়ন বিষয়ক আলোচনা করেন বক্তারা। বাংলাদেশি অংশগ্রহণকারী ১৭ জন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইসলামিক বিষয়ের প্রভাষক নদীব হাসান, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল…
শার্শা সংবাদদাতা: যশোরের ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন আয়নাল সানা নামের অপর প্রবাসি এক যুবক। রোববার মধ্য রাতে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আয়নাল সানা বড়পোদাউলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে মালয়েশিয়া প্রবাসি। এ ঘটনার পর গ্রাম্য সালিস বসিয়ে ওই যুবক ও প্রবাসির স্ত্রীকে ৩০ হাজার টাকায় দফারফা করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহান আলী, আব্দুল মান্নান, সৈয়দ ও মোস্তফা, ইশা মোড়লসহ গ্রাম্য মাতব্বারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামের প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে তার স্ত্রী ও একই গ্রামের যুবক আয়নাল সানাকে আপত্তিকর অবস্থায় আটক করেন…
নড়াইল সংবাদদাতা: নড়াইলের সদর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা বিলে কাজ করতে যাওয়ার সময় দেখতে পেয়ে ঘটনাস্থলে পড়ে থাকা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে। মৃতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলও একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রতন মন্ডল, মিল্টন রায়, নন্দ ঢালী ও চিত্ত মন্ডল মাঠে শূকর চরান। প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের…
ইসমাইল হোসেন: বিদ্যুৎ চলে গেলেই যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো ওয়ার্ড অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। জেনারেটর থাকলেও সেটি চালানো হয়না। এমনকি হাসপাতালের জরুরি বিভাগে মোবাইলের টর্চ জ্বালিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়। প্রচণ্ড গরম আর মশার অত্যাচারে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। দুই বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালানো হয়না। এর ফলে চলমান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে বিপাকে পড়ছেন রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ। রাতে বিদ্যুৎ চলে গেলে চিকিৎসক, নার্স এবং রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোনের টর্চ কিংবা মোমবাতি জ্বালিয়ে সেবা দিতে হয়। দিনের বেলাতে সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হলে পল্লী বিদ্যুৎ অফিসে আগেভাগেই জানিয়ে দেয়া হয় যাতে লোডশেডিং না হয়।…
নড়াইল সংবাদদাতা: নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন উল্টে খাদে পড়ে অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সোমবার দুপুরে সদর উপজেলার তুলারামপুর নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলরাপুর পাম্প চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । পুলিশ ও স্থানীয়রা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন কিছু যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় পৌঁছালে পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের পাশে একটি খাদে পড়ে যায়। এতে অন্তত ৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার এসআই…
মাগুরা সংবাদদাতা: ‘‘সবুজায়নের শপথ করি, আবাসযোগ্য বিশ্ব গড়ি’’ শ্লোগানে এমজেএন ও চৌরঙ্গী ক্লাব মাগুরার সহযোগিতায় মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ উৎসব সম্পন্ন হয়েছে। মাগুরা পুলিশ লাইন ড্রিল শেডে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার)। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনের আর আই আলমগীর হোসেন, প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদ, মাগুরা চৌরঙ্গী ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশিক রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
