বিবি প্রতিবেদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাবে প্রযুক্তির কারিগর তৈরি হবে। কিন্তু কারিগর তৈরি করে কোন লাভ হয় না। দরকার মানুষ হয়ে গড়ে তোলা। সেই মানুষ গড়ে উঠছে না। বাংলাদেশ অনেক এগিয়েছে। প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানুষ পিছিয়েছে। মানুষের পিছিয়ে যাওয়ার এই প্রমাণ আমরা দেখতে পায় প্রতিদিনের গণমাধ্যমগুলোতে অপরাধের চিত্র। ফলে আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে হবে। গতকাল দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম) ‘বঙ্গবন্ধুর ধর্ম-চেতনা ও নীতি’ বিষয়ক আলোচনা ও সেমিনার প্রবন্ধ সংকলন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। কলেজের…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক আজ সোমবার মধুমেলার চতুর্থদিনে প্রথম পর্বে দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে স্থানীয় শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এদিন বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যশোর শহরের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২য় পর্বে বিকাল সাড়ে ৫টা থেকে খুলনা শিল্পকলা একাডেমির পটের গান। সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাজবাড়ি শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭টা থেকে অভয়নগরের আজহার বয়াতী শিল্পী গোষ্ঠীর গান। সাড়ে ৭টা থেকে তারকা শিল্পী হাবিবুর রহমান বাবুর গান। রাত সাড়ে ৮টা থেকে কেশবপুরের নব জাগরণ নাট্য গোষ্ঠীর অনুষ্ঠান। রাত ৯টা থেকে শিখরী নটন সম্প্রদায় অনুষ্ঠান। রাত সাড়ে ৯টা থেকে গাজীকালু চম্পাবতী নাট্য…
বিবি প্রতিবেদক যশোরে কুল পাড়তে নিষেধ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ষষ্ঠীতলাপাড়ায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নুজহাত নাদিয়া স্মৃতি এ ঘটনায় চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। বাদী ওই এলাকার আজিজুল ইসলাম বাবুলের স্ত্রী। আসামিরা হলো, একই এলাকার রনি, সুমন, মিলন হোসেন এবং রাব্বি। বাদী মামলায় জানিয়েছেন, আসামিরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সব সময় ধারালো চাকুসহ বিভিন্ন ধরণের অস্ত্র সাথে নিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আসামিরা বাদীর বাড়ির মধ্যে পানির মটরের…
বিবি প্রতিবেদক যশোরে মাংস বিক্রেতা রিপন হোসেন দিপু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শহরতলীর শেখহাটি গ্রামের পূর্বপাড়ার রফিকুল ইসলাম মনু ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ মামলায় আলীম হোসেন রানা (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। রানা একই এলাকার বাসিন্দা। এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, একই এলাকার রাব্বি (২৮), আসাদুল ইসমলাম (২৯), তাজু (৩৩)। মামলায় বাদী উল্লেখ করেছেন, তার ছেলে রিপন হোসেন দিপু নিজে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। কয়েকজনের সাথে কিছু টাকা দিয়ে মাংসের পার্টনারশিপে ব্যবসা করতো। মাস খানেক আগে তাদের বাড়ির পাশে বাবুর একটি গরু জবাইয়ের…
বিবি প্রতিবেদক গত প্রায় দুই যুগ ধরে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারান্দিপাড়ার মেঠোপুকুরের দুই কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটির প্রায় পুরোটাই খানাখন্দে ভরা। কোথাও রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। রাস্তার পাশে থাকা ড্রেনের ঢাকনা না থাকায় ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই অবশেষে রাস্তার সংস্কারের দাবিতে গতকাল দুপুরে যশোর বারান্দিপাড়া মেঠোপুকুরপাড়া কমিউনিটি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। মানববন্ধনে কয়েকশ মানুষ উপস্থিত হন। বর্তমানে শীতকাল চললেও এখনও ওই রাস্তায় বিভিন্ন গর্ত, খালা-খন্দ দেখা যাচ্ছে। রিকশা ভ্যান, বাইসাইকেল এই রাস্তায় চলাচলের অনুপযোগী। এমনকি মোটরসাইকেল, বৈদ্যুতিক চালিত…
সাতক্ষীরা প্রতিনিধি নিজের পদকে হাতিয়ার বানিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসকে লুটপাটের আখড়া বানানোর অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের বিরুদ্ধে। সাতক্ষীরা সিটি কলেজে নিয়ম বহির্ভুতভাবে দিয়েছেন স্ত্রীর চাকরি। একই স্টেশনে সাত বছর থাকার সুবাদে ১০ কোটি টাকা লুটপাট করারও অভিযোগ রয়েছে। তার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে শিক্ষকরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এক অদৃশ্য খুঁটির জোরে তিনি বহাল-তবিয়তে গেড়ে আছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। জানা গেছে, সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের জেরে দুদকের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক অধ্যক্ষ আবু সাইদসহ পাঁচজন শিক্ষক। নাশকতার একাধিক মামলায় জেলহাজতে যাওয়া আসামি জাহাঙ্গীর আলম ২০১৫ সালে দর্শন বিভাগে…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারত থেকে পাচার করে আনা ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। কচ্ছপের ঝুঁকিপূর্ণ এ প্রজাতিটির নাম ইন্ডিয়ান স্টার কচ্ছপ। গতকাল দুপুরে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে প্রজাতির কচ্ছপ আনা হচ্ছে- এমন খবর পেয়ে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবি। এসময় এক পাচারকারী সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ঢোকার পথে বিজিবি সদস্যদের সামনে পড়ে একটি বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যান। পরে ওই বস্তায় ৪০টি জীবন্ত কচ্ছপ পাওয়া যায়। পরে বনবিভাগের…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের সমর্থকদের এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির দোকান ভাঙচুর করা হয়। গতকাল বিকেলে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবান্দ বাজারে এ ঘটনা ঘটে। লাঙ্গলবান্দ বাজারের পুলিশ ক্যাম্পের (তদন্ত) এসআই হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় আহত আতিয়ার রহমান জানান, আমরা স্থানীয় ধলহরাচন্দ্র ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বন্দেখালী গ্রামের বাসিন্দা। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পক্ষে কাজ করি এবং তাকে ভোট দেই। নির্বাচনে আমাদের প্রার্থী…
রমেশ সরকার, মাগুরা সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটে জয়ী হন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনের ফল ঘোষণার পর মাগুরায় গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এমনকি নিজ এলাকায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের দেখা না পেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিতে পারেননি দলীয় নেতাকর্মীসহ ভক্ত ও স্থানীয়রা। এদিকে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাগুরাবাসী। জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সাকিব আল হাসানকে নানাভাবে সংবর্ধনা দিতে চাইছেন। কিন্তু নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না তিনি। মাগুরা সদরের তরুণ ভোটার অনিক রহমান বলেন, ‘সাকিব ভাইকে ক্রিকেটার হিসেবে ভালোবাসি। এরপর…
বাগেরহাট প্রতিনিধি নির্বাচনোত্তর সহিংসতার কারণে মোংলায় স্বতন্ত্র প্রার্থীর তিন শতাধিক কর্মী-সমর্থক আহত এবং সহস্রাধিক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। তিনি দলীয় কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকার সহিংস পরিস্থিতির অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক টুকু, উজুলকুল ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল,…