Author: banglarbhore

বিবি প্রতিবেদক যশোরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রিপন হোসেন দিপু (৩০) শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে। গতকাল সদর উপজেলার শহরতলীর শেখহাটি এঘটনা ঘটে। গতকাল ভোরে ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সাথে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে এক হাজার টাকা ধার করেন ইমরান, আসাদুল ও তপু। শুক্রবার সকালে দিপু ওই তিনজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করায় তাদের সাথে দিপুর…

Read More

বিবি প্রতিবেদক যশোরে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর কাস্টিং এক্সপার্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোরের শেখ হাসিনা আইটি পার্কের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো-ঢালাই স্পেশাল সিমেন্ট। কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউসিআইএল’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সুদীপ্তসহ অন্যান্য কর্মকতাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও ডিলাররা। ইউসিআইএল’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম জানান, মেঘনা গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। এই সিমেন্ট যেকোন স্থাপনার…

Read More

বিবি প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ’বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। গতকাল বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস চেতনা ও বঙ্গবন্ধুর জীবনে ইতিহাসের গুরুত্ব নিয়ে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সেমিনারে প্রধান বক্তা অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা নিয়ে বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতা বঙ্গবন্ধুর ইতিহাস…

Read More

অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি মাজার পরিদর্শন করেছেন খুলনা-৫ আসনের এমপি ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শুক্রবার তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী শাহ ইরানী (রহ.) এর মাজার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া খানকা শরিফের পীর বীরমুক্তিযোদ্ধা খাজা রফিকুজ্জামান শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাা সম্পাদক শাহ আ. মুকিত জিলানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. মতলেব সরদার এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস। এর আগে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার সকালে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে পুকুর থেকে ভাসমান অবস্থায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডালিম বেগম সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। শুক্রবার রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে রাতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী ইদ্রিস আলী বলেন, পাঁচ দিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে…

Read More

বিবি প্রতিবেদক যশোর শহরের লালদীঘি পাড়ে চা বিক্রি করে জীবীকা নির্বাহ করেন আব্দুল বাদশাহ্ নামে বয়স্ক এক ব্যক্তি। একটি মাত্র ফ্লাক্সে গরম পানি রেখে ‘টি ব্যাগ’ দিয়ে চা বানিয়ে বিক্রি করেন তিনি। এভাবে চা বিক্রি করে দিন শেষে সামান্য কিছু টাকা আয় হয় তার। যা দিয়ে জীবন ধারণ করা কঠিন। এমন পরিস্থিতিতে বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি ‘পিঠা-চা’র দোকান করে দিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)। শনিবার দোকানটি হস্তান্তর করা হয়। যনাস সূত্র জানায়, সংগঠনের কর্মসংস্থান প্রকল্পের আওতায় আব্দুল বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি চা ও পিঠার দোকান করে দেয়া হয়েছে। পিঠা তৈরির জন্য উন্নত একটি চুলা, পিঠা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নতুন একটি ফ্লাক্সসহ…

Read More

মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, বৈধ কাগজপত্র না থাকায় যশোরের মণিরামপুরে তিনটি ক্লিনিককে জরিমানা করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজারে অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় তিনি প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতাল, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি। সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, প্রতিষ্ঠান তিনটির কোনটির ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগে কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতালের মালিক প্রশান্ত কুমারকে মেডিকেল…

Read More

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিপুল ভোটে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছ। শনিবার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্বগ্রাম এলাকার খান মঞ্জিলে এ গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শিল্পপতি নুরুজ্জামান খান, মুড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলার যুবলীগের সাধারণ…

Read More

বিবি প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর’র নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে নওরোজ আলম খান চপল ফের সভাপতি মনোনীত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান রনি। শুক্রবার রাতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তারা মনোনীত হন। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মানস বিশ্বাস ও এইচআর তুহিন, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহরিন সুলতানা নিশি, দপ্তর সম্পাদক কমল বিশ্বাস, প্রচার সম্পাদক রুহিনা শারমিন এলিস, পাঠাগার সম্পাদক তন্ময় রায় এবং নির্বাহী সদস্য সানোয়ার আলম খান দুলু, তানজিলা আক্তার জিনি, সাবিকুন নাহার কাকলি, বৃন্দাবন সাহা ও দেব দুলাল রায়। একই সাথে বিবর্তন আবৃত্তি-আর্ট স্কুলের…

Read More

বিবি প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় পরকীয়া প্রেম নিয়ে বিরোধে বন্ধুর হাতে অপর এক বন্ধু নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তৌফিক আহমেদ (২৭) ওই গ্রামের বাসিন্দা। হামলাকারী তৌফিকের বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা কৃষ্ণনগর গ্রামের তৌফিক ও কেসমত বাবু দু’জন একে অপরের বন্ধু। বন্ধুত্বের সূত্র ধরে পরস্পরের বাড়িতে অবাধ যাতায়াতের সূত্র ধরে তৌফিকের সাথে কেসমত বাবুর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধে সূত্রপাত হয়। ওই বিরোধের জের ধরে তৌফিক গতকাল সকালে কেসমত বাবুর বাড়িতে গেলে বাবু তাকে উপর্যুপরি ছুরিকাঘাত…

Read More