সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন অধ্যুষিত জনপদ ঢেপুখালি দখলে নিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ছোড়া কয়েকটি বোমা বিস্ফোরণে বিকট শব্দে আতংক ছড়িয়ে পড়ে গোটা ভূমিহীন জনপদে। একপর্যায়ে ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা চান স্থানীয় ভূমিহীনরা। পুলিশ পৌঁছানের আগেই ভূমিহীন জনপদের বাসীন্দারা ঐক্যবদ্ধভাবে চারপাশ থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়া শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সন্ত্রাসী বাহিনীর প্রধান রুহুল আমিন, তার স্ত্রী তানিয়া বেগম, ছেলে তানভীর ওরফে সজীবসহ ১৬ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় সেখান থেকে জব্দ করা হয় একটি পাইপগান সাদৃশ্য অস্ত্র, রাম দা, কুড়াল ও অন্যান্য…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়ের ছেলের শিশু সন্তান (পোতা ছেলে) সাফায়েত হোসেন আলিফ ইন্তেকাল করেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২১ দিন বয়সের এ শিশু সন্তান জন্মের পর থেকে গুরুতর অসুস্থ ছিলো। প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বাদআসর ঝুমঝুমপুর বাসভবন সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাজা শেষে শহরের কারবালা সরকারি কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক নেতা শহিদ জয়ের ছেলের শিশু সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলার ভোর সম্পাদক-সহ…
বিবি প্রতিবেদক যশোরে অভিনব কায়দায় নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পটের মামলায় আট প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আসামিরা হলেন, খুলনা জেলার রুপসা উপজেলার হাজীবাড়ি গ্রামের সেলিম হাওলাদার, হরিণটানা গ্রামের বাবু খান ওরফে কালা বাবু, মাস্টারপাড়ার মেহেদী হাসান, সোনাডাঙ্গার জাহাঙ্গীর, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লিটন মিয়া। এছাড়া তদন্তে দোষীরা হলেন খুলনার গোবরচাকার জাহাঙ্গীর হাওলাদার, ভোলা জেলার ধনিয়া বাজার গ্রামের খালেক হাওলাদার ও যশোর সদরের বিরামপুরের আব্দুল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই হেলাল উজ্জামান এ চার্জশিট জমা দেন। মামলা সূত্রে যানা যায়, গত বছরের ১৭ জুলাই দুপুর ১২ টায় যশোর শহরের পালবাড়ী হতে আসামি সেলিম হাওলাদারের…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। স্বাভাবিক ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন ফাহিমা। তবে তিনটি সন্তান জন্মের পর দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সোহেল রানা ও তার পরিবার। সোহেল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে জন্ম হয় ওই তিন শিশুর। একসাথে তিন পুত্র সন্তান জন্ম হলেও অর্থনৈতিক কারণে সুখের হাসি হাসতে পারছেন না ওই দম্পত্তি। এক কন্যা ও সদ্যজাত তিন সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন মা ফাহিমা। ফাহিমার বোন শামীমা খাতুন জানান, ফাহিমার স্বামী দরিদ্র কৃষক। তিনটি শিশুসন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের…
বিবি প্রতিবেদক গত ২৮ দিন ধরে ভারত থেকে আমদানি করা ৭০টি সিনথেটিক ফেব্রিকসের (থান কাপড়) চালান যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়ে রয়েছে। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্যের মনগড়া শ্রেণিবিন্যাস করে মূল্য বৃদ্ধি করতে চাইছে বলে অভিযোগ। এর প্রতিবাদে চালানগুলো খালাস নিতে চাইছেন না আমদানিকারকরা। আমদানিকারকদের অভিযোগ, কর্তৃপক্ষের এই সমস্যার কারণে এ জাতীয় পণ্য বৈধ পথে না এসে অহরহ চোরাইপথে আসছে। এতে সরকারের প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব হাতছাড়া হওয়ার পথে। থান কাপড়ের আমদানিকারক আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম, সোনা মসজিদ ও পানগাঁও বন্দরে এই জাতীয় পণ্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত মূল্যেই শুল্কায়ন ও খালাস হচ্ছে। অথচ বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্যের মূল্য…
বিবি প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি যেভাবে নিজের জীবন বাজি রেখে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। আজকে আমাদেরকেও নিজের জীবন বাজি রেখে প্রতিটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার…
বিবি প্রতিবেদক যশোর করোনারি কেয়ার ইউনিটে দুই মাসে আগে আইসিইউ ও আইসোলেশন ইউনিট উদ্বোধন করা হলেও সেবা কার্যক্রম চালু হয়নি। চতুর্থতলায় থাকা এ ইউনিটটিতে আধুনিক সব যন্ত্রপাতি স্থাপন করা হলেও লিফট সুবিধা না থাকায় সেবা কার্যক্রম চালু করেননি সংশ্লিষ্টরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ জানিয়েছেন, করোনারি কেয়ার ইউনিটের তিনতলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। আর আইসিইউ ও আইসোলেশন ইউনিট চতুর্থতলায়। ফলে শুধুমাত্র লিফটের অভাবে চতুর্থ তলায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি তিনি অবগত করেছেন। দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদী তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের…
বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটায় কপোতাক্ষ পাড়ে শুরু হয়েছে নয় দিনব্যাপি মধুমেলা। যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গতকাল বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ও যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ২৫ জানুয়ারিকে ঘিরে প্রতিবছর সাগরদাঁড়িতে এই…
ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সাথে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। তিনি জানান, এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো পাঁচজনের মতো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার…
কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। ১৭ জানুয়ারি এশার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে আলোচনা করেন, হাফেজ ইসমাইল হোসেন, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, রেজাউল করিম, লুৎফর রহমান, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, কাজী আব্দুস সালাম, বিল্লাল হোসেন খান,জহির আহসান খান, আব্দুল্লাহ, অধ্যাপক গোলাম ফারুখ, মোসলেম সরদার, আব্দুল গফুর প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও কাজী মো. আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি…