Author: banglarbhore

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজে আয়োজিত উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছালাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কালব যশোরের সহকারী জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান, অভয়নগর উপজেলার ব্যবস্থাপক রমা অধিকারী, ঝিকরগাছা উপজেলার ব্যবস্থাপক পলাশ কুমার কর। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম আমিরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সদস্য গোলাম সরোয়ার, কোরবান আলী, শওকত আলীসহ শতাধিক শিক্ষক কর্মচারী সদস্যরা…

Read More

তালা সংবাদদাতা মৎস ঘেরের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইনছার মোড়ল (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে। নিহতের পরিবারের বারত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তার বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মটর মেরামত করতে যান ইনছার। ওই সময় অসাবধানবসত সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দেবিশহরে বীরমুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা বাড়ি থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোনসহ লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুকও লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। ওই সময় ডাকাতরা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেলসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত…

Read More

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনা করা হয়েছে। গত ২৫ জুন দৈনিক বাংলার ভোরে ‘কালীগঞ্জ খাদ্য গুদামে ঢুকছে সিন্ডিকেটের ধান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকে টনক নড়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের। তদন্ত কমিটির প্রধান ও মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী জানান, পত্রিকায় যেদিন সংবাদ প্রকাশিত হয়েছে ওই দিন তদন্ত কমিটি গঠন করা…

Read More

ঝিকরগাছা সংবাদদাত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে দেশ সেরা হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার জেসমিন সুলতানা এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সেলিম রেজা। ২৬ জুন দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ (দারা) দু’জনের হাতে এ পুরস্কার তুলে দেন। দরিদ্র ও মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) প্রকল্পে যশোরের ঝিকরগাছা উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে (বিআরডিবি) মাঠ কর্মকর্তা জেসমিন সুলতানা (নারী) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সিনিয়র মাঠ কর্মকর্তা সেলিম রেজা (পুরুষ) কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশ সেরা…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে ভৈরব আদর্শ কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ওবায়দার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তিমির বরণ সরকার। জ্যেষ্ঠ প্রভাষক শেখ বজলুর রশিদ ও নাসরিন নাহারের সঞ্চলনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাৎ হোসেন মোল্যা, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক আবুল খায়ের, এসএম মহিউল ইসলাম, কিশোর কুমার দাস, সহকারী অধ্যাপক এসএম হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সরদার আহম্মদ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লামিয়া রহমান পুঁথি, নূরনাহার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউজে সদ্য নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা ও সরকারি কৌসুলিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সদ্য নিয়োগকৃত সরকারি আইন কর্মকর্তাদের এ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে আপনারা রাষ্ট্র ও জনগণের সম্পদ সংরক্ষণ ও আইনের ন্যায্যতা প্রতিষ্ঠিত করবেন। খেয়াল রাখবেন কোন নিরাপরাধ ব্যক্তি যেন আইনের ম্যারপ্যাঁচে ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় তিনি আরও বলেন, কখনো রাঘববোয়ালদের পক্ষে অবস্থান নেবেন না। ঈমানের সাথে সবাই দায়িত্ব পালন করবেন। আপনারা আইনের পক্ষে থাকবেন। আপনারা আইনি দায়িত্ব সঠিকভাবে পালন করলে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাপপ্রবাহের মধ্যে অ্যাসেম্বলি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদ্যালয়ের মর্ণিং শিফটে আসা তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণির ছাত্রীদেরকে টানা আধাঘন্টা সময় ধরে প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও সমাবেশ করানো হচ্ছে। এ সময় ছাত্রীদেরকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে পরিচয়, বিভিন্ন নিয়ম কানুন, মাদক, বোরকা পরা সহ নানা দিকনির্দেশনা তুলে ধরা হয়। গত ২৬ জুন সকাল আটটায় বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গরমের তীব্রতার কারণে ২ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ৫ মে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় এবং কিছু সরকারি নির্দেশনা বেধে দেয়া হয়। নির্দেশনায় বলা হয়…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা মহম্মদপুর থানার সামনের ঘাট এলাকায় মধুমতি নদী থেকে এক নারীর দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে দেহাংশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মধুমতি নদীর পানিতে এক নারীর দুটি পাসহ শরীরের অংর্ধেক অংশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে নদী থেকে দেহাংশটি উদ্ধার করে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউল ইসলাম বলেন, বেশ কিছুদিন আগে এ নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশর পক্ষ থেকে গোয়ালন্দ, ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলসহ বেশ কয়েকটি থানায় খবর পাঠানো হয়েছে। মেয়েটির নাম পরিচয় জানার ও দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক এবার শহীদ পরিবারের সন্তানের বসতঘর ভেঙে কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে যশোর সদরের হামিদপুর পশ্চিমপাড়ায় আসাদুজ্জামানের বাড়িঘরে এস্কেভেটর দিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। হামলার সময় দেড় থেকে দুইশ’ লোক সশস্ত্র অবস্থায় সেখানে হামলা ও লুটপাট চালায়। বাড়ির মালিক আসাদুজ্জামান তার সন্তান ও স্বজনরা এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন তার বেয়াই নুরুল ইসলামের পক্ষে জমি জবরদখলের উদ্দেশ্যে এ হামলা চালান। ওই সময় নগদ টাকা, সোনার গহনা, গরু-ছাগল, ধান, গমসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। যদিও…

Read More