Author: banglarbhore

বিবি প্রতিবেদক যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি দেশ ও জনগণের স্বার্থ নিয়েই রাজনীতি করে আসছে। আজকে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিষ্কন্টক রাখাসহ জনগণের ভোটাধিকার সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পূণঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। গতকাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি…

Read More

বিবি ডেস্ক এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি ছিল। এডিবির কান্ট্রি ডিরেক্টরের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য তাঁর (শেখ হাসিনা) প্রত্যাবর্তন খুবই প্রয়োজন ছিল।” আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠককালে তিনি একথা বলেন। শাখাওয়াত মুন বলেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, “এডিবি খুবই খুশি।” গিনটিং উল্লেখ করেন, এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তিনি বলেন, “আগামী দিনগুলোতেও আমরা একই সংগে কাজ করতে প্রস্তুত।…

Read More

খুলনা অফিস চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনায় খুলনায় দুটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে খুলনার মোহাম্মদনগর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, খুলনার হরিণটানা থানার মোহাম্মাদনগরে ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনা করে আসছে। এর ভিত্তিতে ক্লিনিক দুটিতে অভিযান চালানো হয়। এ সময় ছফুরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানকে এক লাখ টাকা এবং মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুরুন্নাহারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Read More

বিবি প্রতিবেদক যশোরে প্রচণ্ড শীতে ক্লাসরুমে বর্ষা সুলতানা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সকালে মিউনিসিপাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সে শহরের রেলগেট এলাকার মিজান মাতুব্বরের মেয়ে। বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বদরুজ্জামান জনান, প্রচণ্ড ঠাণ্ডায় বর্ষা সুলতানা বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় হঠাৎ সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে ১১টা দশ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এনে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ান জানান, ঠাণ্ডাজনিত রোগে সে আক্রান্ত হয়। তাকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।

Read More

বিবি প্রতিবেদক অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে যশোরের একটি আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চারিয়ে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করা হয়। বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা এবং ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। সূত্র আরও জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার…

Read More

সৈয়দ রুবেল, নড়াইল নড়াইলের মাঠগুলোতে যেদিকে চোখ যায় হলুদের সমারোহ। শীতের হিমেল হওয়ায় মাঠে দোল খাচ্ছে সরিষা গাছ। বেশিরভাগ বিলে ‘রিলে’ বা ‘সাথী’ পদ্ধতির ফলে দুই ফসলি জমি এখন তিন ফসলিতে রূপান্তর হয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলায়ও এই পদ্ধতিতে চাষাবাদ বেড়েছে। ‘রিলে’ পদ্ধতিতে মূলত আমন ধানের সঙ্গে উন্নত জাতের সরিষা চাষাবাদ করা হয়। ‘রিলে’ বা ‘সাথী’ পদ্ধতি অনেকের কাছে শুনতে নতুন মনে হলেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে পদ্ধতিটির। কম খরচে ভালো উৎপাদন হওয়ায় কৃষকেরা এ পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। গত বছরের তুলনায় রিলে পদ্ধতিতে এবার দ্বিগুণ সরিষা চাষাবাদ হয়েছে। তাই ভালো ফলনেরও স্বপ্ন বুনছেন কৃষক। নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের গাবতলার…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার যুবক মারুফ হোসেন বাপ্পির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। চিকিৎসক পরিচয়ে প্রলোভনে নারীর অশ্লীল স্থির চিত্র ও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মারুফ হোসেন বাপ্পী (২৮) সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামে বাসিন্দা। মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার বাপ্পী ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়লেও ডা. আরমান হোসেন নিলয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের অন্তরঙ্গ…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে ডাকাতি মামলায় চার ভাইয়ের ৫ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান। তারা লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দুই ভাই হাসান খান, হোসেন খান আদালতে উপস্থিত ছিলেন। অর দুই ভাই সোহেল খান ও আক্কেল খান পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতি মামলায় আপন চার ভাইকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও…

Read More

খুলনা অফিস খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় করা একটি মামলায় মঙ্গলবার বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এ ছাড়া অনলাইন সেলার গ্রুপ নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজের অ্যাডমিন। খুলনা সদর থানার ওসি কামাল হোসেন জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলায় পলাতক আসামি মেহেদী হাসানকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেলগামী দুই তরুণ ও তরুণীকে আটকে মারধর, নগদ টাকা ছিনতাই এবং পালাক্রমে ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও সহযোগী মেহেদী হাসান। পরের দিন রোববার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীর বাড়ি থেকে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে।…

Read More