Author: banglarbhore

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে গত এক সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত্য প্রবাহ। কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল দুপুর পৌনে তিনটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। গতকাল চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল ৬টা ও ৯টার সময় মেহেরপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বিচারে এটি মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ ও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা রয়েছে মন্ত্রণালয়ের। তবে এ নির্দেশনা মানা হয়নি মেহেরপুর জেলায়। প্রজ্ঞাপনে অস্পষ্টতা, জেলাতে আবহাওয়া…

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলার একটি মৎস্য আড়ত থেকে ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গতকাল দুপুর ১২টার দিকে রাজৈর সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ নামে মৎস্য আড়ত থেকে ওই কাঁকড়া জব্দ করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। এই খবর জানতে পেরে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে অসহায় দুইশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ও মঙ্গলবার রাতে কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোশারফ হোসেন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে মামলা তুলে না নেয়ায় এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত উজ্জ্বল দাস বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ভেরচী পুলিশ ফাঁড়ির এসআই শামীম মঙ্গলবার রাতে জাহাঙ্গীর হোসেনকে (২৫) আটক করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস, তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে ২০১৯ সালের ২ মার্চ তারিখে একই গ্রামের জাহাঙ্গীর হোসেন, সুজন হোসেনসহ তাদের সহযোগীরা মারপিট করে। ওই ঘটনায় সুশীল দাস বাদি হয়ে…

Read More

কেশবপুর(যশোর)প্রতিনিধি কেশবপুর উপজেলায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদ্যালয়সমূহ থেকে সিলিং ফ্যান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ জানুয়ারি গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বিদ্যলয়ের ক্লপসিবল গেটের তালা ও শিক্ষকদের কার্যালয়সহ সকল শ্রেণী কক্ষের দরজার তালা ভেঙ্গে ৮টি সিলিং ফ্যান, ঘন্টা, পানির মোটর, তোয়ালে, বইসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বাদি হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, চুরিরর ঘটনায় একটি লিখিত…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুরের বিভিন্ন ইউনিয়ের রাস্তা-ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে। পলি জমে যেসব খাল- বিলে জলাবদ্ধতা হয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত খাল খনন করে পানি নিস্কাসনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যাকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না। কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার সংলগ্ন মাঠে গতকাল বিকেলে যুব সমাজের আয়োজনে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটসহ বিভিন্ন হাটবাজারে খোলা দোকানগুলোতে শীত নিবারণে পুরনো গরম কাপড়ের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। খোলা মার্কেটের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠছে বেচাকেনা। হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় সাথে সাথে ফুটপাতের দোকানগুলি থেকে গ্রামাঞ্চলে বসবাসরত বিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় কিনছে। নতুন কাপড়ের দাম অনেক বেশি তাই পুরনো কাপড়ের দোকানের দিকে ঝুঁকে পড়েছেন গ্রামীণ ক্রেতারা। আর সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা করছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। আর ক্রেতার ভিড় বাড়ায় ভ্রাম্যমাণ বিক্রেতারা দারুণ খুশি। গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শীত…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা সরকারি বাঁওড়টি খননের অভাবে মরাখালে পরিণত হয়েছে। বর্তমানে বাঁওড়টি গোচারণভূমিতে পরিণত হওয়ার পাশাপাশি মমাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে বাঁওড়ের পানি শুকিয়ে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ,মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। সুপরিচিত এ বাঁওড়টি কপোতাক্ষ নদের অংশ। বাঁওড়ের উপর নির্মিত ভাসমান সেতুটি বিশ^ব্যাপি পরিচিত। বাঁওড়টিতে পাকিস্তান আমল থেকে সরকারিভাবে মাছ চাষ হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে খনের অভাবে বর্তমানে বাঁওড়টি মরাখালে পরিণত হওয়ার পাশাপাশি গোচারণভূমিতে পরিণত হয়েছে। একই সাথে হয়ে পড়েছে মাছ চাষের অনুপযোগী। ঝাঁপা গ্রামে চারিপাশে বাঁওড় গ্রামটি ব-দ্বীপ আকার। ঝাঁপা গ্রামের অংশ নদের দুই মুখ বন্ধ করায় সৃষ্টি হয়ে বাঁওড়টির।…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে কল্যাণপাড়ায় এ ঘটনা ঘটে। চোরাকারবারকে কেন্দ্র করে দুই পক্ষের এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শামীম হোসেন ও মন্টু মিয়া মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান সংঘর্ষ ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম একদল লোক নিয়ে গতকাল তরিকুল ইসলাম আকালের বাড়িতে যায়। তখন তরিকুল পিস্তল দিয়ে গুলি ছুড়লে বিদ্ধ হয়ে শামীম ঘটনাস্থলে মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন মন্টু। পরে গুলিবিদ্ধ মন্টুকে উদ্ধার করে পার্শ্ববর্তী…

Read More

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভয়ারণ্যে কাঁকড়া ধরার অপরাধে মালামালসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। গতকাল ভোর ৬টার দিকে সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকা থেকে উক্ত জেলেদের আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেয়া হয়। আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন। বনবিভাগের সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীন অভায়ারণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাকড়া আহরনকরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলামের…

Read More