Author: banglarbhore

বিবি ডেস্ক মানুষকে যথাযথভাবে ভূমি সেবা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, আপনাদের প্রতি আমি আপিল (অনুরোধ) করছি, জনকল্যাণে যথাযথ ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করুন। একইসাথে সতর্কও করছি যেন এর ব্যত্যয় না হয়। গতকাল রাজধানীর ভূমি ভবনে কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভূমি…

Read More

বিবি ডেস্ক সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে তিন চাকার যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইজিবাইক, নসিমন, করিমনের কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা হচ্ছে মোটরসাইকেলেও। আমি মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি নিয়ে একটা নীতিমালা তৈরি করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। এর আগে কিছুটা কাজ হয়েছে নীতিমালা নিয়ে। এই নীতিমালার কাজ যেন দ্রুত শেষ হয়, সেই নির্দেশ দিয়েছি। ওবায়দুল কাদের বলেন, নীতিমালা কার্যকর করতে হবে। এছাড়া বিশ্ব ব্যাংক রোড সেফটির উপরে…

Read More

বিবি ডেস্ক দ্বাদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে এবং রোজার আগে মার্চে উপজেলা পরিষদের ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সকল তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়টি তোলা হবে। কমিশনের সম্মতি মিললে ফেব্রুয়ারিতে সংরক্ষিত আসনের ভোট হবে।’ তিনি আরো জানান, সংসদ থেকে আমরা সংসদ সদস্যদের ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোন আপত্তি না থাকে, সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীকালে কমিশনের অনুমোদনক্রমে তফসিল…

Read More

বিবি ডেস্ক নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে উৎপাদিত, সংযোজিত এবং আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটের ডাটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে।’ পলক বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় একটা সাধারণ প্রযুক্তিভিত্তিক সমাধান দেশকে বিভিন্নভাবে লাভবান করতে পারে।’ তিনি বলেন, ‘পরিচয়’ ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই সেবাকে…

Read More

বিবি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি এবং জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতায় আসার অন্ধকার গলি খুঁজছে। তিনি বলেন, ‘তারা জানে জনগণ তাদের বর্জন করেছে। এ কারণেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তাই, তারা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে ক্ষমতা যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজছে। তারা এখন নির্বাচনে আলোর পথ এড়িয়ে অন্ধকারের গলির দিকে তাকিয়ে আছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণকালে একথা বলেন। সরকার প্রধান প্রবাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র এখনো চলছে। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত চক্র) এখন…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র আয়োজনে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. এসএম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিজুল ইসলাম ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম। এসময় বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, মেডিকেল অফিসার ডাক্তার আরাফাত হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যগণ ও…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন বিশ^াস (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজন বিশ^াস উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাজন বিশ^াস একজন সন্ত্রাসী। কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ একতারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক রিপনের বসতবাড়ির সামনের রাস্তা থেকে রাজনকে আটক করা হয়। এরপর…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার সদর উপজেলার নুনক্ষীর গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে বাঘটি উদ্ধার করা হয়। খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা মেছো বাঘটি উদ্ধার করেন। এসময় নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, অনিমেষ চন্দ্রসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘটি উদ্ধার করি। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণীটি সবার কাছে ‘মেছো…

Read More

তালা প্রতিনিধি সাতক্ষীরার বৃহত্তম উপজেলা তালাকে বিভক্ত করে পাটকেলঘাটা নামে নতুন উপজেলা গঠন করা হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার গত ৩১ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারসহ তালা উপজেলা প্রশাসন বরাবর চিঠি পাঠিয়েছেন। সূত্র জানায়, ২০০৪ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাবেক সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ২০২১ সালের ২২ আগস্ট ও গত ২৩ নভেম্বর জেলা প্রশাসক হুমায়ুন কবীর এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর আবেদন করেন। তালা উপজেলার সরুলিয়া, ধানদিয়া, নগরঘাটা, কুমিরা ও খলিষখালি ইউনিয়ন নিয়ে গঠিত…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি জলোচ্ছ্বাস বা উচ্চ জোয়ারের মত প্রাকৃতিক দুর্যোগের সময় রয়েল বেঙ্গল টাইগারসহ অন্যান্য প্রাণীদের সুরক্ষায় এবার সুন্দরবনে নির্মাণ করা হচ্ছে ‘বাঘের টিলা’। সুন্দরবনের যেসব স্থানে বাঘের আধিক্য রয়েছে সেসব এলাকায় মাটি দিয়ে উঁচু করে এসব টিলা নির্মাণ করা হচ্ছে। যাতে করে জলোচ্ছ্বাস বা উচ্চ জোয়ারের পানিতে ভেসে যাওয়া থেকে নিজেদেরকে রক্ষা পেতে পারে বন্য প্রাণিকুল। একই সঙ্গে টিলার পাশে খনন করা হচ্ছে পুকুর। ওই পুকুরকে মিঠাপানির আধার হিসেবে রাখা হবে। যাতে লবণাক্ত বনে প্রাণীরা মিঠাপানি পান করতে পারে। বন কর্মকর্তারা জানান, বনে থাকার জন্য বাঘ দম্পতি সব সময় উঁচু স্থান বেছে নেয়। বিশেষ করে তাদের প্রজননের সময়ে শুষ্ক ও…

Read More