খুলনা অফিস খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ২১ শিক্ষার্থী সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লালন শাহ হলের প্রভোস্ট ড. আব্দুল হাফিজ মিয়ার সোমবার স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়। বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন সাফায়েত সাইমুম, নিলান খালেক পারাবার, আব্দুল্লাহ্ ইবনে জয়নাল, শাহরিয়ার ফেরদৌস ওশান, শাহনেওয়াজ পারভেজ শুভ, তৈয়ব ইয়াসির নিলয়, জুনায়েত হক সরকার, জুবাইদুর হোসেন নাঈম, সাব্বির হোসেন, আদনান ইসলাম (শামস), তাহমিদুল হক ইশরাক, মিনহাজুর রহমান আবরার, ফজলে রাব্বি, সাদিক বিন ফারুক, আবির হাসান,…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার দুপুরে তিনি বীরমুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকমীর্দের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এমপি এস এম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম…
কেশবপুর প্রতিনিধি বাংলা সাহিত্যে অমৃত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুরের সাগরদাঁড়িতে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানয়ারি ৯ দিনব্যাপি মধুমেলা শুরু হতে যাচ্ছে। মধুমেলা উপলক্ষে গতকাল বিকেলে সাগরদাঁড়িতে বিশেষ আইন-শৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় মধুমেলা কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, মেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, সহকারী পুলিশ সুপার আবু দাউদ, কেশবপুর থানার…
বেনাপোল প্রতিনিধি বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ ২৯ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব-৬। গতকাল দুপুরে যশোর র্যাব-৬ এর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার বিকেলে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক ব্যক্তির আম বাগানের সীমান্ত ঘেঁষা ইছামতি নদীর ধারে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, যশোর র্যাব-৬ এর নিয়মিত টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের একটি আম বাগান এলাকার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও মাদক…
অভয়নগর প্রতিনিধি যশোরের শশল্পিশহর অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটি গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাস্থলে জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদে ডুবে যায়। জাহাজটিতে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যে ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিয়ে আসে। আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় কয়লা আনার পর সেখান থেকে ৪ জানুয়ারি সকালে ছোট কার্গো জাহাজ এমভি পূর্বাঞ্চল-৭ এসব কয়লা বোঝাই করে রওনা দেয়। ৫ জানুয়ারি সন্ধ্যায় জাহাজটি অভয়নগর…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গুমানতলী গ্রামে নিজ বাসভবনে শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেণ শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়ালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আনিসুজ্জামান সুমন, পৌর কমিশনার এসকে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান, অর্থ সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক হাজী মুরাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য…
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, সংগঠনে অন্যান্য সদস্য রিপন সরকার, মো. পারভেজ, এনামুল হক, সিরাজুল ইসলাম, মো. শাহীন, সৈকত হোসেন, গোলাম মোস্তফা সাগরসহ আরো অনেকে। বিতরণকালে সংগঠনের সভাপতি মকবুল হোসেন বলেন, রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রূপগঞ্জের হাটাবো ও ভুলতা এলাকায় অসহায়, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে সোমবার রাত ৯ টার দিকে ভেড়া বিক্রির সময় ৪ হাজার ৫ শত জাল টাকাসহ জামাই ও শশুরকে আটক করে এলাকাবাসী । আটকরা হলেন, শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মুনছুর আলী গাজী (৪৮) ও কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের মিজানুর রহমান (২৮)। আটকরা সম্পর্কে জামাই-শ^শুর। ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, মুনছুর গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জার্মানি ওষুধ বিক্রি করে। এ ছাড়া ছাগল ভেড়া কেনাবেচা করে অসহায় মহিলাদের কাছে জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছে। গত রোববার তার স্ত্রীর কাছ থেকে একটি ছাগল কিনে এক হাজার টাকা বাকি রেখে…
অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরের আলীপুর রেলক্রসিংয়ে গতকাল রাত ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ঘে ট্রেনের একটি বগি ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। আহতের নাম জামাল হোসেন (৬০)। তাঁর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোহাদী গ্রামে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাংলাদেশ রেলওয়ের খুলনা অঞ্চলের প্রকৌশলী গৌতম বিশ্বাস তথ্য নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া এলাকা অতিক্রম করে আলীপুর লোকাল রেলক্রসিং পার হওয়ার সময় সড়কপথে আসা একটি ট্রাক রেললাইনের…
বিবি ডেস্ক দেশের সব হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য সাত দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই আদেশ জারি করেন। দেশের স্বাস্থ্য বিভাগের সব বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের উদ্দেশে জারি করা এই আদেশে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে। প্রসঙ্গত গতকাল সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এসব প্রতিবেদন দিতে হবে।…