Author: banglarbhore

কেশবপুর (যশোর) প্রতিনিধি আগমী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকলের দোয়া ও আশীর্বাদ চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এবং পাঁজিয়া ইউনিয়নের নতুন হাট বাজারে সকলের দোয়া চেয়ে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শরিফা খাতুন মধু, সাধারণ সম্পাদিকা আছিয়া খাতুন তারা, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন, পাঁজিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ইউপি সদস্য সালমা বেগম,…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা¡ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির হিসেবে রাখেন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর যশোরের নওয়াপাড়া পীরের মাজার জিয়ারাত করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)। সোমবার দুপুরে তিনি নওয়াপাড়ায় পীরের মজারে গিয়ে ফতেহা পাঠ করে মোনাজাত করেন। পরে তিনি নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে পৌঁছালে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এমপি আজিজ বলেন, ‘আমি দীর্ঘদিন অভয়নগরে থেকেছি। অভয়নগরের মানুষকে ভুলতে পারিনি, পারবোও না কখনো। তাই আমি নির্বাচিত হওয়ার পরপরই অভয়নগরের মানুষের ভালোবাসার টানে ছুটে এসেছি।’ তিনি আরো বলেন, ‘আমি কেশবপুর অঞ্চলকে স্মার্ট এলাকা রূপে গড়ে তুলতে চাই, পাশাপাশি অভয়নগর উপজেলার মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এ জন্যে কেশবপুরসহ অভয়নগরবাসীর কাছে সহযোগিতা কামনা…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি ভ্যানের একপাশে ঝুলছে একটি সম্মাননা স্মারক, পেছনে একটি ব্যানার। বিক্রেতা আলী হোসেনের হাতে প্লাস্টিকের মোজা, মাথায় আবরণ, মুখে মাস্ক, পায়ে লম্বা গামবুর্ড। ভ্যানের উপর রয়েছে ফুলকপি, লাউ, আলু, টমেটো, পেঁপে ও মানকচু। সবজি ব্যবসায়ী নন এসেছেন নিজের ক্ষেতের উ সবজি বিক্রি করতে। গতকাল যশোরের ঝিকরগাছার জননী মার্কেটের সামনে উপজেলা প্রশাসনের নিরাপদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করণে কৃষকের ভ্রাম্যমাণ সবজি বাজারে এ দৃশ্য দেখা যায়। আলী হোসেন উপজেলার বোধখানা গ্রামের বাসিন্দা। কৃষি অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ওই সম্মাননা স্মারকে উল্লেখ করা আলী হোসেন মোড়ল ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায় সারা দেশে দ্বিতীয়। ব্যানারে লেখা কৃষকের বিষমুক্ত সবজির…

Read More

বিবি প্রতিবেদক সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল যশোর শহরের খালধার রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আছাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, শেঁকড় যশোরের সাধারণ সম্পাদক ও স্বপ্নতরী যশোরের উপদেষ্টা রওশন আরা রাসু, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সহসভাপতি পিন্টু মজুমদার, আইসিটি সম্পাদক তামজিদ আহমেদ হিজল, সদস্য শিবানী দত্ত প্রমুখ। আলোচনা শেষে ২৫ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Read More

সৈয়দ রুবেল, নড়াইল নড়াইলের হিজলডাঙ্গা গ্রামে প্রতি বছরের মত এবারও ঐতিহ্যবাহী শত বছরের পাগল চাঁদের মেলা হয়েছে। পৌষ মাসের শেষ দিনে অধিবাসের মধ্য দিয়ে বরাবরের মত এবারও সেখানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তদের নিজ নিজ ইচ্ছা পুরণে পাগলের মাজারে বাতাসা দিয়ে মানত করতে দেখা গেছে। হিন্দু সম্প্রদায়ের পাগলের ভক্তরা বিশ্বাস করে পাগলের মাজারে মানত করে পাগলরে সন্তুষ্ট করতে পারলে পাগল তাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে। স্থানীয়রা এ মেলাকে পাগলচাঁদের মেলা বলে অভিহিত করে থাকেন। আধ্যাত্মিক সাধু পাগল চাঁদ স্মরণে প্রায় একশ বছর ধরে এ মেলা চলে আসছে বলে জানালেন মেলা কমিটির সভাপতি স্বপন কুমার রায়। নড়াইল শহর…

Read More

বিবি প্রতিবেদক যশোর শহরের খড়কী ধোপাপাড়া লরেন্স রায়ের বাড়ির ভাড়াটিয়া সৎ মা কর্তৃক শিশু আয়েশা খাতুন (২) হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করেন কোতয়ালি থানার এসআই জয়ন্ত সরকার। মামলায় আসামি করা হয়, শিশু আয়েশা খাতুনের সৎ মা পারভীন সুলতানাকে (২৬)। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নুরনগর গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোর শহরের খড়কী ধোপাপাড়ার লরেন্স রায়ের বাড়ির ভাড়াটিয়া ওয়াসকুরুনী ওরফে পিন্টুর স্ত্রী। পুলিশ পারভীন খাতুনকে গ্রেফতার করে জিজ্ঞামসাবাদ করে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করেছে। মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় শিশু আয়েশা খাতুনকে তার সৎ মা পারভীন সুলতানা আয়েশা খাতুনের ভাইকে…

Read More

বিবি প্রতিবেদক যশোরে চাকু নিয়ে ত্রাস সৃষ্টি করার সময় পুলিশ দুই সন্ত্রাসীকে সোমবার সন্ধ্যায় ২টি স্টিলের ধারালো টিপ চাকুসহ গ্রেফতার করেছেন কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম । গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সুজলপুর (হঠাৎপাড়া) গ্রামের আব্বাস উদ্দীন সজল ও সাজু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়। মামলায় আটককারী কর্মকর্তা উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬ টায় তিনিসহ একদল ফোর্স ধর্মতলা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান খোলাডাঙ্গা গ্রামের বায়তুল আল ইমান জামে মসজিদের গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের যুবক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ত্রাস সৃষ্টি করছে। ওই…

Read More

বিবি প্রতিবেদক খুলনা রেঞ্জের সকল পুলিশ সুপারকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রেঞ্জের আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা ও নিয়মিত উঠান বৈঠক করতে হবে। ১৫ জানুয়ারি তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম ১০ জেলার পুলিশ সুপারকে এ নির্দেশনা দিয়েছেন। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গত নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা করা হয়। সভায় ডিআইজি নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ…

Read More

বিবি ডেস্ক মাত্রই শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। এখনো পরাজিত প্রার্থীদের মুখ থেকে পরাজয়ের কালিমা মুছে যায়নি। তারই মাঝে আলোচনা শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরুর আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট করতে চায় ইসি- এমন ঘোষণা দেয়ার পর এ আলোচনা আরও জোরদার হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে উপজেলার নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীরা নড়েচড়ে বসতে শুরু করেছেন। রোজার আগেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রস্তুতির অংম হিসেবে লক্ষ্যে প্রথম ধাপের ওই নির্বাচনের তফসিল চলতি জানুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে…

Read More