Author: banglarbhore

বিবি প্রতিবেদক যশোরে ২০ বস্তা সরকারি সার কালোবাজারির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার হামিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার জব্দ করা হয়। অভিযুক্ত সার ও কীটনাশক বিক্রেতা নয়ন এন্টারপ্রাইজের মালিক শাহাবুদ্দিন আহম্মেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘বিএডিসি’র সার দোকানে বিক্রি অবৈধ নয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে। সার কেনার রশিদ দেখাতে না পারায় দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে…

Read More

বিবি প্রতিবেদক যশোর শহরের পুলিশ লাইন টালিখোলার ঋষিপাড়ায় একটি বাসার তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি ঘটনার ১৯ দিন পর মামলা হয়েছে। এই ব্যাপারে বাড়ির মালিক ভুক্তভোগী ফখরুদ্দীন অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, তার স্ত্রী আফরোজা সুলতানা শহরের সোনালী ব্যাংক গরীব শাহ শাখার একাউন্ট থেকে গত বছর ২৩ অক্টোবর দেড় লাখ হাজার টাকা তুলে বাসায় থাকা ৭৮ হাজার টাকাসহ দুই লাখ ২৮ হাজার টাকা ঘরে রেখে২৬ ডিসেম্বর বাদীর আত্মীয়ের মৃত্যুতে ঘরে তালাবদ্ধ করে স্বপরিবার গ্রামের বাড়িতে যান। গত ১০ জানুয়ারি সকালে বাদীর শ^শুর মোবাইলে জানান তার বাসায় চুরি হয়েছে। বাসায়…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। লাহুড়িয়ার শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিশ্বাস, ওমর আলী, শামীম ফকির, ফেরদাউস শিকদার ও ইব্রাহিম শিকদারকে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সংস্থার কার্যালয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে একটি হুইল চেয়ার দেয়া হয় । এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এসএম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যেকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না। কর্মমুখি শিক্ষা ও কৃষিভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে কর্মক্ষম যুব ও নারীদের হবে কর্মসংস্থান। সবার জন্য থাকবে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা ওয়ার্ডের সাবেক মেম্বর সোলায়মান হোসেনের সভাপতিত্বে রোববার বিকেলে স্থানীয় যুবসমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলীর পক্ষে কাজ করায় মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন একজনকে মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নৌবাহিনীতে চাকরিরত ছেলের জন্য প্রত্যয়নপত্র আনতে গেলে পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল হককে গালি-গালাজ করে কাগজ পত্র ছুড়ে ফেলে দেন চেয়ারম্যান আবুল হোসেন। এ সময় তিনি জহুরুলকে গালি দিয়ে বলেন ‘ভাত খাবা নাঙ্গের আর গীত গাবা ভাতারের।’ ঈগলের নির্বাচনী এজেন্ট জহুরুল প্রতিবাদ করলে চেয়ারম্যান লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করেন। এ সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্য মোখলেসুর…

Read More

শালিখা প্রতিনিধি শীত মৌসুম আসলেই খেজুর গাছ কাটতে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। অগ্রহায়ণ-পৌষ থেকে শুরু হয়ে ফাল্গুন-চৈত্র পর্যন্ত রস সংগ্রহের কাজ চলতে থাকে গাছি পরিবারগুলোতে। এই ক’মাস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা বিক্রি করতে নিরলস সময় পার করেন গাছিরা। সাথে রস দিয়ে তৈরি গুড়-পাটালি বিক্রির ধুম চলে। রসের মৌসুম আসলেই গাছিরা এক মৌসুমে লক্ষ থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করে থাকেন। ফলে খেজুর গাছের মাধ্যমে একদিকে যেমন রসের গুড় পাটালির চাহিদা পূরণ হয় অপরদিকে গ্রামীণ অর্থনীতির চাকা সচল হয়ে উঠে। তবে বর্তমানে শালিখার প্রত্যন্ত অঞ্চলে দিনে দিনে বিভিন্ন কারণে কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা। গ্রামীণ সড়কে এখন আর…

Read More

বিবি প্রতিবেদক স্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন আর্ট মাদার এ্যান্ড আর্থ ফাউন্ডেশনের ৮ বর্ষে পদার্পন উপলক্ষ্যে। যশোরে ৮ম আন্তজার্তিক পৃথিবী ও কলা বিপ্লব দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে সামাজিক সচেতন সংস্থা (সাসস) এর উদ্যোগে মালঞ্চি বাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। ‘আসুন আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানাই’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। এসময় তিনি বলেন, পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীকে সুন্দর ও শান্তিতে রাখার জন্য কিন্তু আমরা কি সেইটা করছি? করছি…

Read More

বিবি প্রতিবেদক “মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে নিজস্ব উদ্যোগে নতুন বছর উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন যশোর ইয়ামাহা রাইডার ক্লাব। আজ সোমবার (১৫ জানুয়ারি) যশোর সদরের খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রী তুলে দেন ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল, মডারেটর শরীফসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের অন্যান্য সদস্যরা। এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, শিক্ষাই…

Read More

বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামে মাস্টার আব্দুল আলিম নামে একজনকে জমি নিয়ে বিরোধের জের ধরে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে মারপিট ও ভাংচুরের মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান। অভিযুক্তরা হলেন বানিয়ারগাতী গ্রামের দুই ভাই আব্দুল কাদের ও আতিকুর রহমান এবং আনসার মোল্যা, রকিব ও মুরাদ হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, মাস্টার আব্দুল আলিমের বোন রুমিচা খাতুন ও তার স্বামী বানিয়ারগাতী গ্রামে ২০১৩ সালে আট শতক জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। তাদের বাড়ির পাশের জমির মালিক আসামি কাদের প্রায় সময় তাদের বাড়ি…

Read More