Author: banglarbhore

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ ঝিনাইদহের কালীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ২৬৪ বস্তা চাল বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ২ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২২ জুন বাংলার ভোরে ‘কালীগঞ্জে গরীবের ২৬৪ বস্তা চাল বিক্রির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। দরিদ্র মানুষের…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও বাণিজ্যের বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে আলোচনায় এসেছে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের স্বার্থে একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে ডিজিটাল এবং সবুজ অংশীদারিত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছেন। শেখ হাসিনা বলেন, উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের পথ দেখানোর জন্য ‘রূপকল্প ঘোষণা’ অনুমোদন করেছে। আমরা টেকসই ভবিষ্যতের জন্য ‘ডিজিটাল অংশীদারিত্ব’ এবং ‘সবুজ অংশিদারিত্ব’ বিষয়ক দু’টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে দু’পক্ষই সম্মত হয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কারবালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুন্নি ওয়েল্ডিং ওয়ার্কশপের টিনের ছাউনি কেটে ২ লাখ টাকা মালামাল চুরি হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। দোকান মালিক কারবাল এলাকার মিলন সরদার (৪৬) জানিয়েছেন, প্রতিদিনের মতো গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল পৌনে ৯টার দিকে দোকানের সার্টার খুলে ভেতরে ঢোকেন। সে সময় দেখতে পান দোকানের রাখা বিভিন্ন মালামাল নেই। দোকানের টিনের ছাউনি কাটা। দোকান থেকে একটি ড্রিল মেশিন, ৪টি শান মেশিন, আর্মিদের অর্ডার দেয়া ৭/৮টি লোহার প্লেট, ওয়েল্ডিংয়ের বিভিন্ন জিনিসপত্র, লোহার মালামাল ও বিদ্যুতের সার্ভিস তার নেই। সব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর অফিসের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে দূরপাল্লার বাস, লোকাল পরিবহন, মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ির ফিটনেস চেক করা হয়। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের বাড়তি সতর্ক করা হয়। শনিবার (২২ জুন) শহরের আরবপুর ও খয়েরতলা এলাকায় পৃথক দুটি অভিযানে ৪ টি দূরপাল্লার বাসকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ ইন্সপেক্টর আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেন। এ সময় জরিমানার টাকা নগদ আদায় করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়েছে ইয়াবা নিজ রাখাও বেচাকেনার অভিযোগে দু’জনকে আটক করেছে। আটকরা হচ্ছেন শহরতলী পালবাড়ীর ইকরাম মন্ডল ও শহরের শংকরপুরের রবিউল ইসলাম। এ ঘটনায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে। চাঁচড়া ফাঁড়ির পুলিশ শুক্রবার সন্ধ্যায় চাঁচড়া রায়পাড়া রেলস্টেশন মাদ্রাসা রোড শিফাউল আমরাজ হোমিও হলের সামনে থেকে রবিউল ইসলাম ও ওই এলাকার মাদক কারবারি শিউলী ওরফে শিল্পী ওরফে ছোটর বউ ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে আটক করে। পরে রবিউল ইসলামের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সদর পুলিশ ফাঁড়ির পুলিশ ২১…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ঘে দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২২ জুন শনিবার সাতক্ষীরা পাটকেলঘাটা থানাধীন আসাননগর মোড় সংলগ্ন তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রির সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অভিমুখি পিকআপ যশোর ন ১১-১০৮৭ নং গাড়ি এবং পাটকেলঘাটা অভিমুখ থেকে আসা পালসার মোটরসাইকেল সাতক্ষীরা ল ১১-০২৬৩ নং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই আরোহী সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকূলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ছেলে ও ছেলের বউয়ের নির্যাতনে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির পরিত্যাক্ত গোয়ালঘর থেকে বাঘারপাড়া থানা পুলিশ দিল্লিশ্বর অধিকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। থানা পুলিশের এসআই অলোক কুমার রায় বলেন বলেন এটি হত্যা না কি আত্মহত্যা মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে। তবে স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর যাবৎ শারীরিক ও মানসিকভাবে পুত্রবধূ অর্চনা ও তার মা লালমতি বাকচি কর্তৃক নানা রকম নির্যাতনের শিকার শিক্ষক দিল্লিশ্বর অধিকারী। শিক্ষক দিল্লিশ^র অধিকারী নড়াইল জেলার বামনহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মোবাইল ফোনে এই হুমকি দেন বল্লভপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল। এ ঘটনায় শনিবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তারক কুমার বিশ্বাস। জিডিতে উল্লেখ করা হয়েছে, ২১ জুন রাত ৮টা ৪৩ মিনিটে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসের মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন জিন্নাত আলী। একপর্যায়ে তারক কুমার বিশ্বাসকে বাড়ি থেকে তুলে হত্যার হুমকি দেয়। তাকে দেশছাড়া করা হবে বলেও হুমকি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগের সবচেয়ে বড় ও দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী দ্বিতীয় হাট ছিলো শনিবার। প্রথমদিনের চেয়ে এদিন হাট জমজমাট লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত চামড়া উঠার সঙ্গে দূর দূরান্ত থেকে শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের আনোগোনাও দেখা গেছে। তবে চামড়ার দাম নিয়ে আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। আড়তদারা বলছেন, তারা উপযুক্ত দামই দিয়েছেন। ক্ষেত্র বিশেষ সরকার নির্ধারিত দামের বেশি দিয়েও চামড়া কিনেছেন। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তারা এবারও চামড়ার দাম পাননি। পাড়া-মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে বাজারে এসে দাম না পেয়ে ধরাশায়ী হয়েছেন। এতে লাভ তো দূরের কথা পুঁজিও ওঠেনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। আগামী ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে খালেদা খাতুন রেখা ও অভিযোগকারীদের উপস্থিত থাকার জন্য চিঠি ইস্যু করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফিরোজ শাহ। যশোরের এডিসি ও কেশবপুর ভালুকঘর ফাযিল মাদ্রসার সভাপতি খালেদা খাতুন রেখার বিরুদ্ধে মন্ত্রী পরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন একই মাদরাসার গভর্ণিং বডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা, নির্বাচিত অভিভাবক সদস্য হায়দার আলী, মানজুরুল ইসলাম ও মাদ্রসার তৃতীয় শ্রেণির কর্মচারী আব্দুল্লাহ আল মাহফুজ। চলতি বছরের ৩১ মার্চ…

Read More