বিবি ডেস্ক দেশের আকাশ সীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান, ঘুড়ি ও লেজার রশ্মি ব্যবহারে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এজন্য ন্যুনতম ৪৫ দিন আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েব সাইটে দেয়া ফরম অনুযায়ী পূর্বানুমতি গ্রহণ করতে হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু উৎসাহী ব্যক্তি, বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠান) বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (UAV/RPAS), রিমোট কন্ট্রোলড খেলনা বিমান, ঘুড়ি ও ফানুস ইত্যাদি উড্ডয়ন করছেন। এ ছাড়া বিমান বাহিনী…
Author: banglarbhore
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দীন ইসলামের বিরুদ্ধে এক নারীর সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনপূর্বক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বিষয়টির প্রতিকার চেয়ে খুলনার ডিআইজি ও নড়াইল পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুরে ওই নারীকে তার বাড়ি থেকে এএসআই দীন ইসলাম তদন্ত কেন্দ্রে ডেকে নিয়ে যান। লাহুড়িয়া ইউপির ৩নং ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তারকে সঙ্গে নিয়ে ওই নারী তদন্ত কেন্দ্রে যান। তদন্ত কেন্দ্রে যাওয়ার পর নারী সদস্য পারভীন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলার সময় এএসআই দীন ইসলাম তাকে আলাদা ডেকে নিয়ে ধমক…
বিবি ডেস্ক সংসদে স্বতন্ত্র মোর্চা গঠনের আগ্রহ প্রকাশ করে ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ বলেছেন, যদি আমাদের সেই সুযোগ দেয়া হয়; আমি মনে করি বিরোধী দলের যে ১১ জন আছেন, তাদের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব। সরকারের উন্নয়নকে তুলে ধরব। সরকারের যেটা ঘাটতি আছে, সেগুলো তুলে ধরব। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। একে আজাদ এমপি বলেন, এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন দায়িত্বে আছি। পার্টি থেকে (আওয়ামী লীগ) যখন আহবান করা…
বিবি ডেস্ক বিশ্বে ২০২৪ সালের সামরিক শক্তির বিচারে ১৪৫ দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে এ অবস্থান ছিল ৪০তম। সেই হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকমের সর্বশেষ সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। গত ৬ জানুয়ারি বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। কোনো দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে, সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে। এবারের…
বিবি ডেস্ক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দলের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস থাকায় ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়েছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল থাকায় আমরা জনগণের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। এবারের নির্বাচনে সে বাস্তবতার ব্যাপক প্রতিফলন ঘটেছে।” প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর দলের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় দেয়া প্রারম্ভিক ভাষণে একথা বলেন। তিনি বলেন, আজকে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী…
মাগুরা প্রতিনিধি মাগুরায় হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কুয়াশা সেই সঙ্গে হিমেল হাওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের দাপট বাড়ার সঙ্গে কষ্টে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের কোনো দেখা না মেলায় জেলায় শীতের তীব্রতা ছিল অন্যদিনের চেয়ে বেশি। এদিকে সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তীব্র শীতের কারণে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যাও বেড়েছে। রিকশাচালক সদর আলী বলেন, শীত বেড়ে যাওয়ায় শহরে মানুষ কম তাই ভাড়াও নেই। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চলে না। তাই শীত উপেক্ষা করেই রিকশা চালাতে হচ্ছে। সংবাদপত্র…
সাতক্ষীরা প্রতিনিধি সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত ছোট খালে (সাতক্ষীরা রেঞ্জ) বিষ দিয়ে মাছ শিকার অপরাধে দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নৌকাসহ তিনটি বিষের বোতল ও জাল উদ্ধার করা হয়। গতকাল সকাল ৮টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনে কোবাদক স্টেশনের কালিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের রইজ উদ্দীন খান (৪৫) ও মাছুম মোল্যা (৩৫)। পরে হোগলধারি খাল এলাকায় আরো একটি অভিযানকালে দুটি নৌকা জব্দ করে বন বিভাগ। এ সময় বন বিভাগের উপস্থিতি…
মেহেরপুর প্রতিনিধি যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে এক দম্পতি তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন। গতকাল দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। পরে আদালতে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন মামুনুর রশিদ (৩৫) ও তাঁর স্ত্রী শিমা খাতুন (২৮)। মামুনুর রশিদ গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের এবং শিমা খাতুন একই উপজেলার রামদেবপুর গ্রামের মালিপাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন কালো বোরকা পরা নারী ও আরেকজন মেরুন রঙের জ্যাকেট পরিহিত পুরুষ আদালত ভবনের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারা একে অপরের…
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ছাত্রলীগ নেতার নাম শাকিল সরদার (২৫) ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার বাসিন্দা এবং ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে দুই তরুণী তাদের এক চাচাতো ভাই ও এক বন্ধুর সঙ্গে দুটি মোটরসাইকেলে করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় ঘুরতে যান। সেখান থেকে রাত ১১টার দিকে চা পানের জন্য তারা বাগেরহাট শহরতলির হজরত খানজাহান (রহ.)-এর মাজার মোড়ে যান। মাজার এলাকা থেকে রাত সোয়া ১২টার দিকে ফকিরহাট বিশ্বরোড…
শরিফ ইসলাম ‘আপনার কয়জন লাগবে স্যার?’ কি কাজ করাবেন। আমরা ৬ জন আছি। মাটি কাটা, মাটি ফেলা, লেবারি সব করতে পারি। সকাল বেলা ঘড়িতে বাজে কাঁটায় কাঁটায় আটটা। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে শহরে যানবাহন ও মানুষের ভিড়ভাট্টা নেই বললেই চলে। শহরের প্রাণকেন্দ্রে সড়কের পাশে স্থানটির নাম লাল দীঘির পাড়। সেখানে একটি বন্ধ দোকানের সামনে ২৫-৩০ জন লোকের জটলা। তাদের সামনে রয়েছে বাইসাইকেল ও কোদাল-ভারশিকা। এসব উপকরণ দেখে বুঝতে বাকি থাকল না যে, তারা সবাই শ্রমজীবী মানুষ। তাদের কাছে যাওয়ার আগে তারাই ছুটে আসলেন।আলাপচারিতায় জানা গেল, তারা সবাই খেটে খাওয়া মানুষ। তাদের কারও বাড়ি শহরের কাছাকাছি আবার কারও শহর থেকে ৫-৬ কিলোমিটার…