Author: banglarbhore

বিবি প্রতিবেদক যশোরের নওয়াপাড়ায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে শেখ মারুফ হোসেন (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেল সোয়া চারটার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাঙাগেট সিডল টেক্সটাইল মিলসে কর্মরত ছিলেন এবং খুলনার টুটপাড়া মেইন রোডের বাসিন্দা। রেলওয়ের দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান শেখ মারুফ হোসেন। এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত হয়। নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ…

Read More

বিবি প্রতিবেদক চালসহ সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করতে নির্দেশ দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। গতকাল সকালে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় যশোর পৌরসভার উদ্যোগে শহরে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করার এক ঘণ্টার মধ্যে আবার দোকান বসে বলে অভিযোগ করে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, পৌরসভার লোকজনের সিন্ডিকেটের কারণে ফুটপাতের অবৈধ দখলদার মুক্ত হচ্ছে না। পৌরসভার এই সিন্ডিকেট টাকার বিনিময়ে ফুটপাতে দোকান বসায়। এবং উচ্ছেদের আগেই এসব দোকানগুলোকে জানিয়ে দেয়া হয় অভিযানের খবর। ফলে উচ্ছেদের সময় ফুটপাতের এসব দোকানদার পালিয়ে যায়। অভিযানের শেষে আবারও তারা দোকান…

Read More

বিবি প্রতিবেদক গত কয়েক দিন ধরে যশোরে শীতের তীব্রতা বেড়েছে। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ১০০ মিটারের নিচে এসেছে। গতকাল সীমান্তবর্তী এই জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এমন শীত আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য মতে, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছে ১০০ মিটারে। এছাড়া বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। এতে শীত অনুভূত হচ্ছে বেশি। শুক্রবার পর্যন্ত খুলনা বিভাগসহ দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির…

Read More

বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কাল শুক্রবার থেকে ৯ দিনব্যাপি শুরু হচ্ছে মধুমেলা। মেলা উপলক্ষে কপোতাক্ষ পাড়ের সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠবে কপোতাক্ষ নদের পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে মধুভক্তদের পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি চার কোটি টাকার বেশি মূূল্যের ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২০) নামে এক চোরাচালানীকে আটক করেছেন ঝিনাইদহের ৫৮ বিজিবির টহলরত সদস্যরা। গতকাল সকালে সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মাটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুরের মাটিলা গ্রামের বাসিন্দা। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৭ সদস্যের একটি টহলদল দুই ভাগে ভাগ হয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং উপঅধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে সীমান্ত পিলার ৫২/১৮ আর হতে দেশের ২শ গজ অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানে দুটি পৃথক স্থানে ওৎ পাতে। গতকাল সকাল অনুমান ৮টা ২০ মিনিটের দিকে চোরাচালানী…

Read More

পাইকগাছা প্রতিনিধি স্কুল থেকে পাওয়া স্বর্ণের উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান। গতকাল সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে রশীদুজ্জামানকে একটি স্বর্ণের নৌকা উপহার দেয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই স্বর্ণের উপহারটি তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন এবং উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। একই সাথে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে মহানুবতার পরিচয় দেন। উদ্বোধনী সভায় প্রধান অতিথির…

Read More

মণিরামপুর প্রতিনিধি যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভপতি এসএম ইয়াকুব আলী বলেছেন, আমার কাজে ভুল দেখলে ধরিয়ে দেবেন। তাহলে কাজ করতে আমার জন্য সুবিধা হবে। ভুল ত্রুটি ধরিয়ে না দিলে কাজ করা আমার পক্ষে অসুবিধা হবে। মণিরামপুরে যত অনিয়ম দুর্নীতির তথ্য আছে সেগুলো আপনাদের বেশি বেশি করে তুলে ধরতে হবে। তাহলে আমি আগে থেকে সতর্ক হয়ে ভালভাবে কাজ করতে পারব। গতকাল বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত এমপি বলেছেন, আপনারা গেল পাঁচ বছর মন খুলে লিখতে পারেননি। আমি জানি আপনাদের মনে কষ্ট আছে। মণিরামপুর ও…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কনফারেন্স রুমে এমতবিনিময় সভা হয়। বেসরকারি সংগঠন নাগরিকের উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা পলাশ দাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা এএনসির সম্পাদক কাজী ইদ্রিস আলী, সদস্য মেঘনা ইমদাদ, সাংবাদিক আতাউর রহমান জসি, তরিকুল ইসলাম, এম আর মাসুদ, প্রকল্পের কর্মী তুষার কুমার, কালীদাস প্রমুখ। বেসরকারি সংগঠন নাগরিক’র উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন…

Read More

বিবি প্রতিবেদক গতকাল যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের জুনায়েদ হোসেন আবির (১৮) ও ঝিনাইদহ কালিগঞ্জের মঙ্গলপোইতা গ্রামের ওলিয়ার রহমান (৭০)। আহতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘুমরাইল গ্রামের সাব্বির হোসেন (১৭), মনহোরপুরের আবির উদ্দিন তমাল (১৮) ও চাপরাইলের দিপ্ত (১৭)। যশোরে দ্রুতগতির পিকআপ গাড়ির হেলপার জুনায়েদ হোসেন আবির নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল ভোরে যশোর-মণিরামপুর মহাসড়কের সতীঘাটা এলাকায় নিয়ন্ত্রণহীন হয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির দশম শ্রেণিতে লেখাপড়া করতেন। তার খালা খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আরেফা খাতুন যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। আরেফা খাতুন জানিয়েছেন, তার বড়…

Read More

বিবি প্রতিবেদক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছেন যশোরে চাঁদাবাজদের হাতে জখম হওয়া আবাসিক প্লট ব্যবসায়ী সমিতির নেতা ও মাদরাসা শিক্ষক আব্দুল মালেক। ২০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ছেলে আমান উল্লাহ। যশোরের আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেছেন, সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেক চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করতো। এ কারণে তিনি থানায় মামলা করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে তাকে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে স্থানীয়…

Read More