Author: banglarbhore

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স না থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল নামে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনুমতির অতিরিক্ত রোগি ভর্তি, ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান, সার্বক্ষণিক পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, হাসপাতালে ফ্রিজে ওষুধের সাথে নরমাল খাবার রাখাসহ নানা অভিযোগে ৪টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এসব বেরসকারি হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই শাস্তি প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলে বহুদিন পর হঠাত করেই লক্ষণপুর গ্রামের মাঠে দেখা গেল গরু দিয়ে হালচাষ করতে। আধুনিকতার ছোঁয়ায় কালের গর্ভে হারিয়ে গেছে হালচাষ। হাজারো বছর ধরে গ্রাম বাংলার কৃষকরা এক টুকরো লোহার ফাল আর কাঠ দিয়ে তৈরি লাঙল জোয়াল ও বাঁশের তৈরি মই ব্যবহার করে গরুর সাহায্যে জমিতে চাষা করে গায়ের ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েছেন। বিজ্ঞানের উৎকর্ষতায় এখন সেই লাঙল, জোয়াল, মই এবং গরুর স্থান দখল করেছে ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার এবং ট্রাক্টর বা কলের লাঙ্গল। অথচ কৃষিকাজে রাজগঞ্জ নেংগুড়াহাটসহ গ্রামীণ জনপদের মানুষ যুগের পর যুগ ধরে লাঙ্গল দিয়ে জমি চাষ করে জীবিকা নির্বাহ করেছে। এতে…

Read More

বিবি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী, মুক্তিকামী মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ সবসময় আমাদের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যোগাবে। তিনি বলেন, ‘এদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মনে করি, শহীদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।’ আগামীকাল শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় চলমান মিছিলে পুলিশ গুলি চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত…

Read More

অভয়নগর প্রতিনিধি বাঘারপাড়াতে যশোর-৪ আসনের সংসদ সদস্য এমানুল হক বাবুলকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার বাগড়ি স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, অভয়নগর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে ৭ হাজার ৭শ অস্বচ্ছল শীতার্ত নারী-পুরুষকে শীতের কম্বল দিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার সামনে বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌরসভার সচিব মোস্তাক আহাম্মেদ, কাউন্সিলর সাদেক বিশ্বাস, মহিলা কাউন্সিলর অঞ্জুয়ারাসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এবং জাহেদী ফাউন্ডেশনের কর্মকর্তা ইউনুস আলী উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষের শীতের তীব্রতা থেকে বাঁচাতে উপহার দিয়েছেন। ওই উপহারের সাথে জাহেদি ফাউন্ডেশনের অর্থায়নে তাদের ব্যক্তিগত কিছু শীতবস্ত্র…

Read More

বিবি প্রতিবেদক গতকাল বিকেল ৪ টায় ইছালি ইউনিয়নের মনোহরপুর বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দুখু মিয়া, সাবেক ইউপি সদস্য ইনসার আলী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা রাসেল, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কাদের মোহন, আন্তর্জাতিক…

Read More

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৩ টি পদে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোরের চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ নির্বাচিত হন। নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য ১৩ টি পদে সর্বসম্মতিক্রমে যারা…

Read More

শালিখা প্রতিনিধি মাগুরার “শালিখায় জেকে বসেছে শীত, বেড়েছে ঠান্ডা জনিত রোগ-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের কেউ কী নেই!“ শীর্ষক সংবাদ সম্প্রতি দৈনিক বাংলার ভোরসহ দেশের কয়েকটি সংবাদপত্রে প্রকাশ হওয়ার পর উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের দৃশ্য চোখে পড়ছে। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়াস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে উজগ্রাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, বুদ্ধি অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থা, আইডিয়াল সমাজকল্যাণ সংস্থা ও বুদ্ধি প্রতিবন্ধী, মাদ্রাসার শিক্ষার্থী এবং আড়পাড়ার পার্শ্ববর্তী দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শাখার নিজস্ব কার্যালয় থেকে ৫ শতাধিক কম্বল গতকাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, ব্যাংকের শাখা প্রধান ও…

Read More

অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা. মিনারা পারভীনের চেঙ্গুটিয়ার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করেছে। মিনারা পারভীনের স্বামী ডা. মুক্তার হোসেন বলেন, মেয়েদের পড়াশোনার জন্য তিনি গত ৫ মাস ধরে নওয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছেন। মাঝে মাঝে এই বাসাতে এসে থাকি এবং গত পরশুদিনও আমরা নওয়াপাড়াতে ছিলাম। বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির জানালায় ইট দিয়ে আঘাত করে। এতে জানালার গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে এক প্রতিবেশী জানালে সাথে সাথে আমি প্রশাসনকে অবগত করি। তাৎক্ষণিক অভয়নগর থানা…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। গতকাল সকালে শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপনসহ জেলা বিএনপি ও…

Read More