Author: banglarbhore

কেশবপুর(যশোর)প্রতিনিধি কেশবপুরে জিয়া এন্টারপ্রাইজের হালখাতার দিনে ২০ লাখ টাকার বকেয়ার অনুকূলে ৯০ টি কার্ডে মাত্র ৪ হাজার টাকা আদায় হওয়ায় ব্যবসায়ী হতাশ হয়ে পড়েছে। কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কে রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জিয়া এন্টারপ্রাইজ দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সাথে লেনদেনে ক্রেতাদের কাছে পাওয়ানা হয়েছে ২০ লাখ টাকার বেশি। ওই টাকা তুলতে গত ১৭ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার দিন ধার্য্য করে ৯০ জনের কাছে দাওয়াতি কার্ড বিতরণ করেন। ১৭ জানুয়ারি হালখাতার দিনে সারাদিনে ৩ জনে মাত্র ৪ হাজার টাকার হালখাতা করেন। এর মধ্যে একজনের নিকটে ৪৭ হাজার টাকা পাওনার বিপরীতে আদায় হয় ২ হাজার টাকা। ৪৯০০ টাকার…

Read More

অভয়নগর প্রতিনিধি অভয়নগরে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিণী দিলরুবা পারভেজ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল বিকেলে উপজেলার সরকারি হাসাপাতাল সংলগ্ন বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। আয়শা বেগম নামের একজন হতদরিদ্র মহিলা জানান, আমরা ভেবেছিলাম নির্বাচনের পরে আর কোন অনুদান পাব না কিন্তু আজ আমাদের সে ভাবনা ভেঙ্গে দিয়েছেন দিলরুবা ভাবি। তিনি শত শত মানুষকে কম্বল বিতরণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন, নারী নেত্রী সালমা ইসলাম, শাপলা জিয়া, সৈনিক লীগ নেতা নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।

Read More

বিবি প্রতিবেদক গতকাল বিকেলে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজে দুর্গাপুর গ্রামের তরুণদের মাঝে ভলিবল ও নেট প্রদান করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, সদস্য আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চঞ্চল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমামুল হোসেন প্রমুখ।

Read More

বিবি প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লক্ষ্য কিংবা উদ্দেশ্য নিয়ে বিএনপি রাজনীতি করে না। জনগণের পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে বিএনপি রাজনীতি করে। শীতবস্ত্র বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম সদর উপজেলা বিএনপি আয়োজিত সুলতানপুর দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এদিকে দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপি আয়োজিত পৌর সদরের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন…

Read More

বিবি ডেস্ক কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে পাঠানো একটি অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘কমনওয়েলথ সচিবালয় আপনার গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেেেব আপনাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।’ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনির্বাচিত হওয়ার পর আপনাকে লিখতে পেরে আমি আনন্দিত।’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি আপনার নতুন মেয়াদে দায়িত্ব পালন করার সাথে সাথে অনুগ্রহ করে আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন।’ বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের একটি মূল্যবান সদস্য উল্লেখ করে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘আমাদের বৈচিত্র্যময় দেশগুলো শান্তি, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নসহ আমাদের সনদে প্রতিফলিত অভিন্ন মূল্যবোধের…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ফেয়ার মিশনের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার চাইল্ড হোম চত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। ফেয়ার মিশনের কোষাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্য দেন মোহনা টিভির প্রতিনিধি আরকেবাপ্পা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় জমাজমি নিয়ে বিরোধের জের ধরে অন্তত ৬টি মামলায় সন্তানসহ স্বজনদের হয়রানি করার প্রতিবাদে মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী সন্তানরা ও স্বজনরা ড়শলভঠ নিজ বাড়িতে প্রতিকার চেয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামের তারেক আহম্মেদ ও মেহেদি হাসান অভিযোগ করেন, আমার পিতা ছিলেন একজন বাকপ্রতিবন্ধী। আমার মা আমার পিতাকে বিষ খাইয়ে হত্যা করেছে।আমার মা ডালিয়া বেগম আমার পিতার কাছ থেকে কৌশলে ৬০ শতাংশ জমি লিখে নেন। পরবর্তীতে ওই জমি তিনি আমাদের আরেক ভাই ফরিদ ভূঁইয়ার দুই ছেলে সিহাব ও আলিনুরকে লিখে দেন। এ পর্যন্ত আমার মা আমাদের নামে ৬টি মামলা…

Read More

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরির একাদশ কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় লাইব্রেরি প্রাঙ্গনে স্থায়ী মঞ্চে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে লাইব্রেরির নির্বাচন কমিশনের প্রধান চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহ-অধ্যাপক আতিকুর রহমান শপথবাক্য পাঠ করান। এ সময় অন্যান্যের মধ্যে চৌগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম আযাদ, নির্বাচন কমিশনের সদস্য চৌগাছা সরকারি কলেজের সহ-অধ্যাপক আব্দুল হামিদ কেনেডি ও সহ-অধ্যাপক কামরুজ্জামান, পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সহ-অধ্যাপক আবুল কালাম আজাদ, লাইব্রেরির জেষ্ঠ সদস্য যশোর জেলা বাসদের সমন্বয়ক শাহাজান…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবার নামে চলছে প্রতারণার রমরমা ব্যবসা। আর এসব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসসা নিতে এসে পথে বসার পাশাপাশি জীবনহানিও ঘটছে অসহায় না বোঝা মানুষদের। এসব ক্লিনিকগুলোতে নিয়মনীতির কোন বালাই নেই। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নিয়ে ও লাইসেন্স বিহীনভাবে কেউবা শুধু ট্রেড লাইসেন্স নিয়ে চালাচ্ছেন ব্যবসা। উপজেলায় মোট ৮ টি প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল আছে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন। দালালদের মাধ্যমে চলা এসব ক্লিনিকে কোন অঘটন ঘটলেই ওই সিন্ডিকেটের মধ্যস্থতায় তা ধামাচাপা দেয়ায় আজ পর্যন্ত কোন ঘটনায় স্থানীয়ভাবে অভিযোগ বা মামলা পর্যন্ত গড়াতে পারেনি। দু’একটি ঘটনা লোক দেখানো তদন্ত কমিটি করা হলেও সেই তদন্ত কমিটির…

Read More

মণিরামপুর প্রতিনিধি যশোরের মণিরামপুর উপজেলার অভিশপ্ত ভবদহ অঞ্চলের ভুক্তভোগীরা যেন আগামী বোরো মৌসুমে ফসল করতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সে নির্দেশনা দিলেন সংসদ সদস্য ইয়াকুব আলী। গতকাল সংসদ সদস্য ইয়াকুব আলী অভিশপ্ত ভবদহ অঞ্চল সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার ভুক্তভোগী জনগণ ছাড়াও পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বায়োলী উপস্থিত ছিলেন। এমপি ইয়াকুব আলী এ সময় খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বোরো চাষ উপযোগী করতে ৪টি পাওয়ার পাম্প দিয়ে বিলের পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তিনি আজ থেকে সেচ…

Read More