বাংলার ভোর প্রতিবেদক: অতিরিক্ত যাত্রীর চাপে যশোরের বেনাপোল স্থলবন্দরে টার্মিনালের গ্লাস ভেঙে পড়ে আব্দুল আলিম নামে এক আর্মড পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বন্দরের যাত্রী টার্মিনালের গেটে এ ঘটনা ঘটে। বন্দরের আর্মড ব্যাটালিয়ন পুলিশের ইনচার্জ বাদল চন্দ্র বলেন, ‘বুধবার ঈদ–পরবর্তী যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি। ৮ হাজার ১১ জন যাত্রী বন্দর ব্যবহার করেছেন। পাসপোর্টধারী যাত্রীরা বন্দরের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকালে হঠাৎ বৃষ্টি নামলে যাত্রীরা বন্দরের বারান্দায় উঠে আসে। ‘এতে যাত্রীদের ধাক্কাধাক্কিতে বন্দরের গ্লাস ভেঙে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যের গায়ে পড়ে। এতে তিনি জখম হন। পরে তাকে অন্য সহকর্মীরা উদ্ধার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী তার নির্বাচনী এলাকার জনসাধারণের জন্য সাক্ষাতের সময় বেঁধে দিয়েছেন। এ সংক্রান্ত একটি নোটিশ তার বাড়ির প্রধান ফটকে সাঁটিয়ে দেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এমপি এসএম ইয়াকুব আলীর সঙ্গে তার বাসভবনে সর্বসাধারণের সাক্ষাতের সময়সূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কাউকে সাক্ষাতে নিরুৎসাহিত করা হয়েছে। অনুরোধক্রমে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তাপস মন্ডল ও প্রটোকল অফিসার শহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর দেয়া হয়েছে। এদিকে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময়সূচির নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে ফেসবুক পেজে…
বাংলার ভোর প্রতিবেদক: কাঠফাটা চৈত্রের ছদ্মবেশে আষাঢ়েও পুড়ছিলো যশোর। তীব্র সেই তাপমাত্রা কিছুটা হলেও কমিয়েছে কাক্সিক্ষত বৃষ্টিপাত। এতে কিছুটা স্বস্তি পেলো মানুষসহ প্রাণিকূল। দীর্ঘ খরতাপের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ দিকে শুরু হওয়া বৃষ্টিতে ফিরে পায় স্বস্তি। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং হালকা দমকা বাতাসও বয়ে যায়। ১১ মিলিমিটারের বৃষ্টিতে শহরের বেশ কিছু সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিলো স্বস্তি। অনেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছেন। আষাঢ় শুরু হওয়ার পর থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলো মানুষ। মাঝে দু’একদিন ছিটে ফোটা বৃষ্টি হলেও কাঙ্খিত বৃষ্টির প্রত্যাশা পূরণ হয়নি। সর্বশেষ…
বাংলা ভোর প্রতিবেদক যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার শিকার মনিরুল ইসলাম মুন্না (৪৪) যশোর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। ঈদের দিন রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্নার স্ত্রী ফারজানা তানজাম তার ভাই ও ভাইপোসহ ৯ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, ফারজানা তানজাম’র ভাই মাইকপট্টি নোভা হাসপাতাল এলাকার বাসিন্দা শেখ আশিক ইকবাল, তার দুই ছেলে শেখ সাকিব ইকবাল ও শেখ রাকিব ইকবাল, সিটি প্লাজা এলাকার বাসিন্দা মনজুর মোস্তফা খানের ছেলে মোহাম্মদ ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন। এজাহারে জানা গেছে, পৈত্রিক জমাজমি ভাগাভাগির বিষয় নিয়ে ফারজানা তানজামের সাথে তার ভাই শেখ…
নাভারণ সংবাদদাতা যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মোসাম্মাৎ মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। বুধবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মোসাম্মৎ মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে। স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ওই গ্রামের জৈনক আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো। এ সময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করলে বিস্ফোরণে তারা মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার…
বাংলার ভোর প্রতিবেদক বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রবিউল ইসলাম(২৫) এক যুবক মারা গেছে ।নিহত রবিউল ইসলাম সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের আদর্শ গ্রাম গোপালপুরের করিম মোড়লের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করার সময় তারে শটে তিনি আঘাত পেয়ে আহত হন । সিলিং ফ্যান ঠিক করার সময় এই ঘটনা ঘটে। পরে আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে বেলা বারোটার দিকে ডিউটি দায়িত্বে থাকা চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে রেলস্টেশন এলাকায় ট্রেনে ওঠার সময় অসাবধানবশত পড়ে গিয়ে শফিকুল ইসলাম ওরফে সেন্টু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে যশোর রেলস্টেশন প্লাটফর্মে এঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওরফে সেন্টু চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনা নতুন বাজার এলাকার মৃত মোশারফ হোসেন ও মাতা সাজেদা বেগমের ছেলে। বুধবার খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনটি সকাল সাড়ে দশটার দিকে যশোর স্টেশনে আসলে ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত তিনি পড়ে গিয়ে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহায়তায় আহত সেন্টুকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বেলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বাহাদুরপুর মেহগনিতলা এলাকার একটি প্লাস্টিক ভাঙ্গারির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ওই দোকানের পুরাতন কাগজ ও প্লাস্টিক পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের আব্দুস সালাম বাহাদুরপুর মেহগনিতলায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে ভাঙ্গারির দোকান পরিচালনা করেন। তার দোকানে পুরাতন কাগজ ও প্লাস্টিকসহ নানান ধরণের ভাঙ্গারি মালামাল মজুদ করা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই দোকানের উপর ধোয়ার কুন্ডুলি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা ফায়ার সার্ভিসে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে ভারতে যাওয়ার সময় দায়িত্বরত আর্মড ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা পাসপোর্ট যাত্রীদের বেধড়ক লাঠিচার্জ করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ জুন) সকাল ৭ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে অনেক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ ফেলে ছোটাছুটি শুরু করেন। এতে কিছু সময় যাত্রী যাতায়াত বন্ধ থাকে। পাসপোর্ট যাত্রীদের উপর হামলার খবর পেয়ে সরেজমিনে প্যাসেঞ্জার টার্মিনালে গিয়ে দেখা যায়, আর্মস ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা আকস্মিক নারী-পুরুষদের লাঠিচার্জ করছেন। পোর্টথানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আজ সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক…
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষামন্ত্রী ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মফস্বলের কলেজগুলোতে প্রাক্তনীদের উদ্যোগে সান্ধ্যকালীন ভাষা শিক্ষা কোর্স চালু করা যেতে পারে। সেখানে ভাষার দক্ষতা অর্জন করে বিভিন্ন দেশে জনশক্তি রফতানি করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তিনি বুধবার (১৯জুন) দুপুরে যশোরের চৌগাছার পাশাপোল আমজামতলা মডেল কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুণর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি এই কলেজটিতে ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদান্যতায় একটি নতুন অবকাঠামো হয়েছে। কলেজের…
