এমদাদুল ইসলাম, কালীগঞ্জ থেকে কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। সভাতে বক্তাগণ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার গুম বা হত্যাকান্ডের শিকার কিনা তা নিয়ে কালীগঞ্জের মানুষ উদ্বিগ্ন। তবে, এ নিয়ে কিছু মানুষ ব্যক্তিগত ফায়দা লুটতে বিভিন্ন এলাকায় পরিবেশ ঘোলাটে করছে। বক্তাগন এ বিষয়ে পৃলিশ…
Author: banglarbhore
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এই মেলার আয়োজন করে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, এনজিও কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন। তিন দিন ব্যাপী কৃষি মেলায় ১৫টি স্টলে বিভিন্ন ধরনের সবজি-ফসল প্রদর্শনী প্লট, নার্সারির গাছ…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পারিবারিক ঝামেলা চলাকালে দাঁত দিয়ে কামড়ে স্বামী সোহাগ হোসেনের (২৪) জিহ্বা কেটে আলাদা করে ফেলেছেন স্ত্রী সীমা খাতুন (২৩)। এ ঘটনায় আহতকে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর পাঠান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহাগের পিতা মোজাম্মেল হক ও নানা সিদ্দিকুর রহমান জানান, এদিন আনুমানিক বেলা ১২টার দিকে নিজ বাড়িতে সোহাগ ও সীমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে স্ত্রী সিমা খাতুন দাঁত দিয়ে কামড় দিয়ে স্বামী সোহাগের জিহ্বা কেটে আলাদা করে ফেলেন। এ সময় বাড়ির লোকজন সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত…
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদ কমিটি পুনর্গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেরচি মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্রাণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্য লিপিকা দাসের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস ও সাংগঠনিক সম্পাদক সুনীল দাস। পরিত্রাণের কর্মসূচি সমন্বয়কারী রবিউল ইসলাম প্রকল্প ও পরিত্রাণ সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা তাদের মতামতের ভিত্তিতে মিলন দাসকে সভাপতি, তপন দাসকে সম্পাদক ও আরোতি দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদ কমিটি গঠন করা হয়।
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে সোমবার দুপুরে বিশেষ চাহিদা স¤পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি করে হুইল চেয়ার ও ৫ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রভাত কুমার রায়, পলাশ কান্তি হালদার প্রমুখ। বিদ্যালয়ে যাতায়াত ও চলাফেরা করার জন্য হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মধ্যকুল কালিতলা এলাকায় কৃষকদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শুভংকর বিশ্বাস, কৃষক নীল রতন বিশ্বাস, দেবকী বিশ্বাস, রেখা বিশ্বাস প্রমুখ। সভায় মধ্যকুল এলাকার হরিহর নদের বুকে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রযুক্তিকে আরও বেশি সম্প্রসারণ এবং…
তালা প্রতিনিধি সাতক্ষীরার তালায় পাঠকবন্ধুদের প্রথম পরিচয় পর্ব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তালা প্রেসক্লাব হলরুমে প্রথম পরিচয় পর্ব এবং পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন তালা উপজেলা পাঠকবন্ধুর আহ্বায়ক এস এম নাহিদ হাসান। উপজেলা পাঠকবন্ধুর সদস্য সচিব অর্ঘ্য ঘোষের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পাঠকবন্ধুর যুগ্ম আহ্বায়ক তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সদস্য সজীব খান, জনি বিশ্বাস, কাজী মাহি, অর্ক মজুমদার, জাফিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইমরান হোসেন শাওন, শাহরিয়ার রহমান ফাহিম, তাওহীদুর হাসান রুপম, মোঃ নয়ন শেখ প্রমুখ। উপজেলা…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক শেখ সাইফুল বারী সফু। সোমবার বেলা ১১ টায় পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভা উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এসভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাইফুল বারী সফু বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হন। এসময়ে সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য শাকির আহমেদ, অভিভাবক সদস্য বিশ্বজিৎ দাশ, অভিভাবক সদস্য সিদ্দিকুল ইসলাম, অভিভাবক সদস্য শেখ নাজিম উদ্দীন, অভিভাবক সদস্য সুকুমার ঘোষ,…
কালিগঞ্জ সংবাদদাতা গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে পৃথকভাবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিতর্কের বিষয়ে ছিল ‘সামাজিক আন্দোলনে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস দীপু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ভবনে এই মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, জীবনে সফলর জন্য প্রয়োজন শুধু সততা আর পরিশ্রম। সততা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। সততা নিয়ে পরিশ্রম করলে সমাজের কেউই পিছিয়ে থাকবে না। আমাদের সমাজে যাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলছি, তাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সততার সঙ্গে কাজ…
