Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া থানার একটি মানব পাচার ও দমন প্রতিরোধ আইনের মামলায় জড়িত থাকার অভিযোগ দুই ব্যক্তিকে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। আটক আসামিরা হচ্ছেন যশোর সদর উপজেলা কিসমত রাজাপুর গ্রামের রুবেল হোসেন রাজু (৩০) ও বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের রেজাউল ইসলামের রেজা (৪৫)। উক্ত আসামিদের যশোর সিআইডি পুলিশের একটি টিম রোববার গভীর রাতে বাঘারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে। যশোর সিআইডি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মানব পাচারের ঘটনায় আটক আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে গত ২০২৩ সালের ১০ আগস্ট বাঘারপাড়া থানায় মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা বলা দিবস পালন। সোমবার সকালে যশোরের শার্শা বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এই দিবস পালিত হয়। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আবু জোবায়েদ আল মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মুরাদ হোসেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম ফারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান, শিক্ষার্থীদের পুষ্প, তানহা, তিতির, শশী, জুঁই, সাবিহা, শাহরিয়ার, জিম, তৌসিফ, মিথিলা। ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে এসব শিক্ষার্থীরা তাদের স্বরচিত ইংরেজি বক্তব্য, কবিতা, গল্প উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঘুমাচ্ছান্ন অবস্থায় পণ্যবাহী ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলের অফিস কক্ষের ভেতরে ঢুকে পড়ে তিনজন হতাহত হয়েছেন। সোমবার সকালে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার বাঁধাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মণিরামপুুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা পথচারী আব্দুর রহমান (৮৫) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ট্রাক মালিক ঝান্টু মিয়া (৪৮)। আর এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক নুরুল ইসলাম। তার বাড়ি গাজীপুর উপজেলার উত্তরদারিয়াপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে একটি ট্রাক মালামাল নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দ্যেশে রওনা হয়। পথে সকাল ৭টার দিকে ট্রাকটি মণিরামপুর বাঁধাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায়…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় ওমেরা এলপিজি আয়োজিত রিটেইলার সম্মেলন সোমবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওমেরা এলপিজি মাগুরার পরিবেশক ওবায়দুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ন্যাশনাল সেলস প্রধান মো. রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমেরার খুলনা বিভাগীয় ইনচার্জ মহিউল ইসলাম, কুষ্টিয়ার এরিয়া ইনচার্জ অমিত নন্দী ও মাগুরার ডিলার জাকারিয়া রহমান প্রমুখ। সম্মেলনে জেলার ২৫০ জন রিটেইলার ও সুধীমহলের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্রর মাধ্যমে ১৫ জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রেীপুর উপজেলার মাঝআইল গ্রামে তাঁর পৈত্রিক বাড়িতে দায়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জেলা কালচারাল অফিসারের সঞ্চালনায় জেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রশিদ মুহিত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবির বড় ভাইয়ের ছেলে শিপন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবি ফররুখ আহমেদ ছিলেন মুসলিম রেনেসাঁর কবি। তিনি মুসলমানদের ধর্মীয় গোড়ামী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) যশোরের শতাধিক ডাক্তারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসের উত্তর পশ্চিম প্রান্তে ইনমাস ভবনের ষষ্ঠ তলার মাল্টি পারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) যশোরের পরিচালক ডাক্তার জামিউল হোসাইন বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকায় একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২১ টি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনমাস যশোর অন্যতম। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কারণে দক্ষিণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারত-বাংলাদশ পোর্ট  টু পোর্ট ওয়ার্কসপ ও উচ পর্যায়র, বিশ্ব ব্যাংক, এডিবি বন্দর, কাস্টমস বিজিবি ও পুলিশের সমন্বয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেনাপাল কাস্টমস হাউসে। সোমবার সকালে কাস্টমস হাউস অডিটরিয়াম অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার আব্দুল হাকিম। বৈঠকে উভয় দেশের বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজিকরণ, বন্দরের সমস্যা, সম্ভাবনা, বন্দর আধুনিকায়ন, দ্রুত পাসপার্ট যাত্রী যাতায়াত ও সমাধানের বিষয় আলাচনা হয়। এডিবি ও বিশ্ব ব্যাংকর সহযাগীতায় বেনাপোল বন্দরকে ডিজিটালাইজেশন করা হচ্ছে। বৈঠকে দু’ দেশের মাট ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদশের পক্ষ বক্তব্য রাখন, বাংলাদশ স্থল বন্দরে কর্তৃৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর দফতরের সিনিয়র এ্যাসিসট্যান্ট সেক্রেটারি দিনেশ সরকার,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় লবণাক্ত এলাকায় চাষাবাদ প্রযুক্তি বিষয়ক চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পার্টনার প্রোগ্রামের আওতায় বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে আমন ধান চাষাবাদ ও বীজ সংরক্ষণ, ধানের রোগ ও পোকামাকড় দমন, রবি ও খরিপ মৌসুমে পতিত জমিতে চাষাবাদ, ঘেরের আইলে সবজি চাষ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণ দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চিফ সাইন্টিফিক অফিসার (শস্য) ও পার্টনার প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. হারুনূর রশীদ, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (শস্য) ড. জামান উদ্দীন, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিএফআরআই’র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিটাক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার যশোর হামিদপুর বিটাক কেন্দ্রে গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর, যশোর বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) যশোর কেন্দ্র নির্মাণের নিমিত্তে অধিগ্রহণকৃত পাঁচ একর জমির ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনুকূলে এলএ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সিনিয়র সাংবাদিক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) অনুষ্ঠানটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের জীবন ও কর্মের নানা ঘটনা উল্লেখ করে স্মৃতিচারণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। বক্তারা বলেন, মোস্তফা রুহুল কুদ্দুস ছিলেন একজন বিপ্লবী। তিনি ছিলেন আত্ম প্রচারবিমুখ, বিনয়ী, সৎ এবং পরিশ্রমি একজন সাংবাদিক। যার কলম চলেছে নিপিড়িত, বঞ্চিত এবং মজলুম মানুষের পক্ষে। সাংবাদিকতার পাশাপাশি লেখক এবং সুস্থধারার সাংস্কৃতিক বিকাশে…

Read More