বিবি প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান বিজয়ী হয়েছেন। ঈগল প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট। গতকাল রাতে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
Author: banglarbhore
বিবি প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বিজয়ী হয়েছেন। ঈগল প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট। ১২৮ কেন্দ্রের ফলাফলে ৪ হাজার ৮১১ ভোট বেশি পেয়ে এস এম ইয়াকুব আলী জয়লাভ করেছেন। গতকাল সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বিবি প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া ইউনিয়ন) সদর আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৬৪ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের জহিরুল হক জহির পেয়েছেন ৪ হাজার ৯৯১ ভোট। গতকাল রাতে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
বিবি প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ বিজয়ী হয়েছেন। এই আসন থেকে টানা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করলেন তিনি। নির্বাচনে নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন এক লাখ ২১ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৭১০ ভোট।
বিবি প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৪২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৩২ হাজার ২৭১ ভোট। গতকাল রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বিবি প্রতিবেদক দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন নৌকার আফিল উদ্দিন। এক লাখ পাঁচ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। গতকাল সহকারী রির্টানিং অফিসার ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী এ ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয়েছে বিকেল চারটায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। যশোর-১ আসনে মোট…
বিবি প্রতিবেদক বিচ্ছিন্ন দু’ একটি সহিংসতা ছাড়া যশোরের ৬টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম ছিল। দুপুর ১২টার পর ইউনিয়ন পর্যায়ে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। সেই তুলনায় যশোর সদর আসনের শহরের কেন্দ্রগুলোতে উপস্থিতি বাড়েনি। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, ভোটের আগের রাতে ও ভোটের দিন সকালে শহরের অন্তত ১৫টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটে। পাশাপাশি ভোট চলাকালে ৬টি আসনের বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ১২টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন জখম হয়েছেন। যাদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর-৩ (সদর) আসনে শহরের শংকরপুর মাধ্যমিক…
বেনাপোল প্রতিনিধি যশোর-১ (শার্শা) আসনে বিভিন্ন কেন্দ্রে বোমা হামলা, গুলি, ছুরিকাঘাতসহ ৫৫টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের জোর করে বের করে দেয়াসহ প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আশরাফুল আলম লিটন। গতকাল দুপুরে তার নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের ৩০ জন আহত হয়েছেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে নৌকার সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা গুলি করে ৪ জনকে…
মাগুরা প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৮ হাজার ৮৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। গতকাল সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ।
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে মায়ের উপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে, আত্মহত্যা করেছেন ইভা খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইভা খাতুন উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ওই গ্রামের মনিরুজ্জামান সরদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের দাদা সামছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।