মহেশপুর প্রতিনিধি মোটরসাইকেল কেনাই কাল হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকলেছুর রহমানের। মহেশপুর শহর থেকে গতকাল সকালে পুরাতন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন মকলেছুর রহমান (৫০)। পথিমধ্যে ইন্দারাপাড় নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নিহত হন তিনি। মকলেছুর রহমান মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গোপালপুর গ্রামের রিফাত ও শ্রীরামপুর গ্রামের হৃদয় আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মোটরসাইকেল কিনে শহর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুত্বর আহত হন মকলেছুর রহমান। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম…
Author: banglarbhore
বেনাপোল প্রতিনিধি ভারত থেকে বেনাপোল বন্দরে ঢুকেছে ছয়টি ট্রাকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক। ৬৬ হাজার ৮৬০ মার্কিন ডলার মূল্যের ওই বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বিস্ফোরকের ট্রাকগুলো ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়। বন্দর সংশ্লিষ্টরা জানান, বেনাপোলের মেসার্স নাজমুল অ্যান্ড ব্রার্দাস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমসে দাখিল করেছেন। কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর…
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মশতবার্ষিকী উদ্যাপনের মাসব্যাপি কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপি যশোর শহরতলীর বড় ভেকুটিয়ায় অবস্থিত আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। কেন্দ্রের ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য সেবা ক্যাম্পে রোগী দেখেন সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস), নায়লা পারভীন, ডাক্তার মারুফুজ্জামান। স্থানীয় আরবপুর ইউনিয়ন এলাকার ১৫২জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, ওজন মাপা এবং রক্তচাপ নির্ণয় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষ্যে বাঘারপাড়ার চার ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে বাসুয়াড়ি, জামদিয়া, নারিকেলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নে পৃথকভাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃত্ব দেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তরফদার। এ সময় উপজেলা যুব সংহতির সভাপতি সুলাইমান শিকদার, সহভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ পিয়াস, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কৃষক পার্টির সভাপতি মশিউর রহমান, শ্রমিক পার্টির সভাপতি হাফিজুর রহমান, তরুণ পার্টির সভাপতি রাসেল আহম্মেদ প্রমুখ। মতবিনিময় সভায় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ নেংগুড়াহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য মর্যাদা,স্বাধীনতা ও ন্যায়বিচার’। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবাধিকারের সমাজকল্যাণ সম্পাদক আগবার আলী। এছাড়া দিবসটি পালনে নেংগুড়াহাটের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্যক্ত দেন, মানবাধিকার যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান। আরো বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি সাবেক মেম্বার আলাউদ্দিন গাজী, সাবেক সহসভাপতি সমাজসেবক বজলু রহমান,। সমাজকল্যা সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ মাস্টার মৃনাল সরকার, জেলা কমিটির মহিলা বিষয় সম্পাদিকা পারভীন আক্তার, সদস্য বিপ্লব হোসেন কামরুজ্জামান প্রমুখ।
রফিকুল ইসলাম বিপ্লব, কেশবপুর কালের বিবর্তনে কেশবপুর অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে হারিকেন আলোর বাতি। কথায় আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি’-করুণ এই আকুতি এখন হারিকেন বাতির। আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হারিকেন বাতি। এক সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আলোর বাহন হিসেবে ব্যবহৃত হতো হারিকেন। হারিকেন জ্বালিয়ে রাতে হাট-বাজারে যেত গ্রামের মানুষ। দোকানিরা বেচাকেনাও করত হারিকেনের আলোতে। অমাবশ্যার রাতে ঘোর অন্ধকারে হারিকেনের আলো জ্বালিয়ে পথ চলার স্মৃতি এখনো বহু মানুষ মনে করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হারিকেন এখন শুধুই স্মৃতি। নতুন প্রজন্ম হয়তো হারিকেন সম্পর্কে জানবেই না। পড়বে ইতিহাসের পাতায়…
নিজস্ব প্রতিবেদক যশোরে পানিতে ডুবে দুই বছরের শিশু সিয়াম হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সদরের ঘুরুলিয়া গ্রামে। সে ওই গ্রামের সাগর হোসেনের ছেলে। মৃত শিশু সিয়ামের পিতা সাগর হোসেন জানান, সকালে সিয়াম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। এ সময় সে অসাবধানতবশত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। ঘণ্টা দুই পরে পুকুরে তার মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহম্মদ আলী হাসান জানান, মৃত অবস্থায় তাকে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিজস্ব প্রতিবেদক সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে বিজয়ের ৫২ বছর পূর্তির সাংস্কৃতিক উৎসব। আজ বিকেলে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জাতীয় সংগীতের সাথে ৫২ গুণীজনের ৫২ টি জাতীয় পতাকা উত্তোলনের সাথে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় জেলার বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক শিল্পী। উৎসবে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি আর নাটক। রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করে…
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শোক র্যালি ও শহরতলীর শংকরপুর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এর আগে শেখ রাসেল চত্বর থেকে র্যালিটি বের হয় এবং বধ্যভূমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মোমবাতি প্রজ্জ্বলন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। পরিষদের সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা কালচারাল অফিসার হায়দার আলী শিম্বাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন যশোর জেলার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যেই দুর্নীতি নিমজ্জিত রয়েছে। সমাজ ও দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সমাজ দুর্নীতিমুক্ত করতে হলে কঠোর আইন প্রণয়ন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান,…