Author: banglarbhore

বাংলার খেলা প্রতিবেদক ১৯৭৭ সালে যশোর জেলা দলের ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু। এরপর যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের বিভিন্ন পদসহ দায়িত্ব পালন করেছেন। যশোরের অসংখ্য সফল ক্লাব গড়ে তুলেছেন সাবেক এ কাস্টমস র্কমকর্তা। সর্বশেষ যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু এসব পরিচয় ছাপিয়ে মোকছেদ শফি হয়ে ওঠেন ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ এক সংগঠক। শফি নামে সবার কাছে পরিচিত এই ক্রীড়া সংগঠক শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে। রাত ৮টার দিকে যশোর শহরের ঘোষপাড়া এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান ও সাবেক চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। ২০১৯ সালের নির্বাচনেও তারা দুইজন মুখোমুখি হয়েছিলেন। নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন ড. মোস্তানিছুর রহমান। এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও তারা মুখোমুখি হয়েছেন। দুইজন নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমানের সম্পদ বেড়েছে। আর সম্পদ কমেছে এসএম হাবিবুর রহমানের। তবে নগদ টাকা বেশি এসএম হাবিবুর রহমানের। ড. মোস্তানিছুর রহমানের এবারের হফলনামায় উল্লেখ করা হয়েছে, নগদ টাকা রয়েছে ৫৮ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা, ব্যাংকে ৫০ হাজার টাকা, ৮ লাখ টাকার সঞ্চয়পত্র,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভালো চাকরির প্রলোভন দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার শহরের ষষ্টিতলা সিডফল টাওয়ার এলাকার আব্দুর রশিদ মামলাটি করেছেন। মামলায় আসামি করা হয়েছে, মাগুরা সদর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মালোয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস, হাট গোপালপুর গ্রামের রতনের মেয়ে রুপালী, যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন ওরফে হৃদয় ও বড়খুদড়া গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল। মামলায় বলা হয়েছে অভিযুক্ত আলমগীর হোসেন বাদীর শ্যালিকার ছেলে। জান্নাতুল ফেরদৌস আলমগীরের স্ত্রী। অন্যান্য আসামিরা তাদের সহযোগী। আলমগীর হোসেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ভোট। শুরু হয়েছে গণনা। শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৫টায়। মোট ২০০টি বুথের মাধ্যমে এ ভোট গ্রহণ হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম নিয়োজিত ছিল ভোটকেন্দ্র ঘিরে। ৯ হাজার ৬৮২ জন ভোটারের এ সংগঠনে এবারের নির্বাচনে ১৭টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতির তিনটি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে দু’জন, সহসাধারণ সম্পাদকের দু’টি পদে সাতজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন, প্রচার সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে গাড়িখানা রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদারের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের জন্য আশীর্বাদস্বরূপ। তার সুযোগ্য নেতৃত্বে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বহুল আলোচিত নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামিসহ (শ্যুটার) অন্যতম চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬, র‌্যাব-৭ এবং র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাজেদুল মল্লিক (২৫), পাভেল শেখ (২৮), মামুন মোল্যা (২৬) ও রহমত উল্লাহ শেখ (১৯)। শুক্রবার কারওয়ান বাজার কার্যালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। তিনি জানান, গত ১০ মে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে শুক্রবার বিকেলে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী সরকার, সহসভাপতি শিক্ষক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শাহনাজ পারভীন, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন খান, শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক শংকর দাস, শিক্ষক পপি ঘোষ, প্রশিক্ষক মলয় বিশ্বাস, শ্রাবণী সাহা, স্বর্ণা অধিকারী প্রমুখ। চিত্রাংকন উৎসবে বিভিন্ন গ্রুপে ২৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর ভেতর ৪২…

Read More

কপিলমুনি সংবাদদাতা জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম উপকূলের জনগণ সবসময় বৈষম্যের বিরুদ্ধে কপিলমুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। বরাদ্দের অভাবে সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি সরবরাহে সরকারের নেয়া প্রকল্পগুলো আটকে আছে। এই অবস্থায় ওই অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষা ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। শুক্রবার খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি বাজারে নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সাবেক…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে বিষধর একটি সাপের ছোবলে শারাফাত হোসেন সিফাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিফাত সাতক্ষীরা জেলা শহরের শাহিন আলমের ছেলে। তবে, বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ায় সিফাত এবং তার মা আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় তার নানা মোস্তফা মোল্লার বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মা তাকে হাঁস-মুরগি ঘরে উঠেছে কিনা দেখতে বললে সিফাত তা দেখতে যায়। সে সময় মুরগির ঘরের পাশের চালা (গর্ত) থেকে…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি কোরবানীকে সামনে রেখে মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, শয়লাহাট এলাকায় কোরবানির পশুর হাটগুলো জমে উঠছে। এছাড়া গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাপারিদের কেনাবেচা শুরু হয়ে গেছে। উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকায় হাজার হাজার গরু ছাগলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায়। জানা যায় সপ্তাহের দুইদিন রাজগঞ্জ বাজার, শয়লাহাটসহ অনেক স্থানে পশুর বেচাকেনা হয়। ঈদুল আজহা উপলক্ষে আশপাশের গ্রাম এলাকাতেও গরু,ছাগল বেচাকেনা শুরু হয়ছে। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বেপারিরা এসে গরু, ছাগল বিকিকিনি করছেন। বর্তমানে কোরবানির জন্য গরু, ছাগলের হাট জমে উঠতে শুরু করেছে। সেই সাথে খামারিদের বাড়ি বাড়ি ছুটছেন গরু, ছাগলের ব্যবসায়ীরা। গরু ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, ভারতের গরু না…

Read More