Author: banglarbhore

নিজস্ব প্রতিবেদক ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে দশম সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ঠাঁই পান। গত পাঁচ বছরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে পেয়ে স্বপনের বার্ষিক আয় তেমন না বাড়লেও বেড়েছে অস্থাবর সম্পত্তি। অবশ্যই এ সময়ে স্ত্রী ও সন্তান হয়েছেন কোটি কোটি টাকার মালিক। নির্বাচন কমিশনে দাখিল করা একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। একাদশ সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি এখানে এসে পৌঁছান। এরপর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাত করেন। পুষ্পষ্পবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা,…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকায় স্বল্প খরচ ও কম পরিশ্রমে অধিক লাভজনক ফসল হওয়ায় কলা চাষে ঝুঁকছেন কৃষাক। উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে কৃষক সাগর, সবরী, মালভোগ, দুধ সাগর, কালীবোগ কলার চাষ করছে। কেশবপুর বৃহত্তম কলার পাইকারি হাট বসে। আর ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে কৃষকের কলার ক্ষেত থেকে। ব্যবসায়ীরা পাইকারি কেনাবেচা জমজমাট হয়ে উঠে। চাষি ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন সকাল থেকে এই হাটে বিক্রির জন্য। কলা আনতে শুরু করেন চাষী ও স্থানীয় ব্যবসায়ীরা। মাঠ জুড়ে সাজানো সারি সারি কলার গাছে কাদি। কলা চাষ লাভজনক ফসল কৃষক, হাফিজুর রহমান,মিহির মজুমদার, মোসলেম, বলেন, হাটের সুযোগ-সুবিধা…

Read More

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি দক্ষিণ খুলনার সুন্দরবন বেষ্টিত পাইকগাছা কয়রা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট প্রার্থীর জন্য ভোটের হাওয়া চলছিল জোরে। কিন্তু হেভিওয়েট প্রার্থীদের চমক দিয়ে মাঠ পর্যায়ের নেতা রশীদুজ্জামান নৌকার মনোনয়ন পেলে থমথমে পরিস্থিতি বিরাজ করে। বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করে আলোচনায় আসতে শুরু করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩৬১ জন। ভোট কেন্দ্র ১৪২ টি ও ভোট কক্ষ রয়েছে ৯২২টি। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম ও সার্বিক পরিস্থিতি রয়েছে ভালো। মনোনয়নপত্র জমা ও বাতিল ঘোষণার পর থেকে নির্বাচনী উত্তাপ নেই পাইকগাছা-কয়রার ভোটারদের মাঝে। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে না আওয়ামী লীগের…

Read More

রফিকুল ইসলাম বিপ্লব, কেশবপুর কেশবপুরের মৌচাষীরা সরিষা ফুলের খাটি মধু সংগ্রহ শুরু করেছেন। এ বছর উপজেলায় ২ শত মণ সরিষা ফুলের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। আর এ মধু সংগ্রহের জন্য উপজেলার ৮টি স্থানে ১৭৮০ টি বাক্স সরিষার ক্ষেতে স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার কেশবপুর উপজেলায় ২ হাজার ১শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে কৃষকরা। আর এ সরিষার ফুলের খাটি মধু প্রতি বছর সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন মধু সংগ্রহকারী মৌচাষীরা। উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে সন্নিকটে সরিষা ক্ষেতে সাতক্ষীরা…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুরে সরকারি ডিগ্রি কলেজটি গত ১০ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে। প্রতিষ্ঠার ৫৬ বছর পর সরকারি করণ হলেও গত পাঁচ বছরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন ৫ জন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন প্রয়াত নোয়াআলী খাঁন। বর্তমান সরকার আমলে ২০১৭ সালের ১৯ জুন কলেজটি সরকারি করণ হয়। কলেজের নিয়মিত অধ্যক্ষ রফিকুল বারীকে ২০১৪ সালে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক জামালউদ্দীন চৌধুরী। এর পর গত ১০ বছর ধরে কলেজটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই পরিচালিত হয়ে আসছে। কলেজটি সরকারি করণের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন সহকারী প্রভাষক এনায়েত…

Read More

নিজস্ব প্রতিবেদক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর আয়োজিত বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে সপ্তাহবাপী সাংস্কৃতিক উৎসবের পরিবর্তন আনা হয়েছে। তার অংশ হিসেবে বিজয় শোভাযাত্রা আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব নির্বারিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান একদিন পিছিয়ে আগামীকাল বিকালে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হবে। বিশিষ্ট সংস্কৃতি জন হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ ডিসেম্বর এস এম সুলতান কলেজে আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। বৃহস্পতিবার বিজয় শোভাযাত্রা প্রস্তুতি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক আসন্ন দ্বদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া যশোর-১, যশোর-৪, যশোর-৬ আসনের প্রার্থী বর্তমান এমপি শেখ আফিল উদ্দীন, রণজিত কুমার রায়, শাহীন চাকলাদারের মনোনয়ন পত্রের সাথে জমা দেয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায় তাদের সম্পদ ও অর্থের পরিমাণ বেড়েছে। শেখ আফিল উদ্দীন গত ৫ বছরে যশোর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের জমি ও স্বর্ণালংকার না বাড়লেও বেড়েছে ব্যবসায়িক আয় ও সম্মানী। সেই সঙ্গে বেড়েছে মূলধন ও গাড়ি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামার তথ্য মতে, গত ৫ বছরে তার সম্পদ বেড়েছে ১০ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৪১ টাকার।…

Read More

দেবহাটা প্রতিনিধি ঘানাদার মুক্ত দিবস উপলক্ষে দেবহাটা উপজেলায় বুধবার সকালে উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তোজা আনোয়ারুল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টারের পুত্র সাংবাদিক ফারুক মাহাবুব রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের…

Read More

বাগআঁচড়া প্রতিনিধি কুমিল্লা জেলার নিজ বাড়ি থেকে গত এক মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশু ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের দীর্ঘ এক মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবারটির সদস্যরা। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা। শিশু রায়হানকে চার দিন আগে নাভারণ রেলস্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পান। পরে তাকে উদ্ধার করে সমাজসেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর…

Read More