নিজস্ব প্রতিবেদক যশোরের মণিরামপুওে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার কথিত চরমপন্থিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বোমা ও দুই কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম মণিরামপুরের কুলটিয়া ও মহিষদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন, অভয়নগর উপজেলার ডহরমষিহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস, মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল, নেহালপুর গ্রামের জাহিদ হাসান ও মহিষদিয়ার পান্তধর। এ ঘটনায় মণিরামপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, আসামিরা চরমপন্থি সংগঠনের সদস্য পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলসহ নানা…
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক গতকাল বিকেলে যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যশোর কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আইইবি যশোর কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইইবি যশোর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এসএম নুরুল ইসলা। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আহাম্মদ শরীফ সজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি যশোর কেন্দ্রের সদস্য সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশরাফ আলী এরপরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণ হলেন বীর…
সাতক্ষীরা প্রতিনিধি হোটেল মালিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ঘর ভাড়া রেখে ২ বছর ধরে হোটেলের রাঁধুনিকে ধর্ষণ এবং ৩ লাখ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকার নিউ আব্বাস হোটেলের মালিক হজরত আলীর বিরুদ্ধে। ওই ঘটনায় সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার ওই নারী সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আইনে হজরত আলীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআই সাতক্ষীরাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ছেন। অভিযুক্ত হজরত আলী (৩৫) সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের বাসিন্দা। ভিকটিম ওই নারী বলেন, হজরত আলী শহরের নিউমার্কেট এলাকায় মেসার্স নিউ আব্বাস হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস নামে নিউমার্কেট মোড়ে তিন…
ঝিনাইদহ প্রতিনিধি গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে পিছু হটে পাক হানাদার বাহিনী। মুক্ত হয় ঝিনাইদহ জেলা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে পাকহানাদার বাহিনীর সাথে প্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এ ছাড়া শৈলকূপা থানা আক্রমণসহ আবাইপুর, কামান্না, আলফাপুর ও গাড়াগঞ্জে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা দের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। জেলায় ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ২৭৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। দিনটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা…
নিজস্ব প্রতিবেদক দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া রাজঘাটে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জেজেআই) চালু হতে যাচ্ছে। এ পর্যায়ে ইজারার মাধ্যমে নতুন নামে চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাটকলটি। পাটকলটি ইজারা গ্রহণকারী আকিজ গ্রুপের হাতে পাটকলটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানুয়ারি মাসে কারখানাটি আকিজ জুট পার্ক নামে চালু হবে বলে জানিয়েছে লিজ গ্রহীতা আকিজ গ্রুপ। ইজারা নেয়ার পর এখন কারখানা গোছানোর কাজ চলছে। এর জন্য চুক্তিভিত্তিক ৪০-৫০ জন শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। নতুন কিছু মেশিন কেনা হয়েছে। সেগুলো বসানোর কাজ চলছে। তবে নতুন ব্যবস্থাপনার ওপর আস্থা রাখতে পারছেন না পাটকলটির চাকরি হারানো…
নড়াইল প্রতিনিধি প্রেম করার অপরাধে আরিয়ান নামে এক স্কুলছাত্রের রগ কেটে দেয়া হয়েছে নড়াইলে। প্রেমিকার মায়ের নির্দেশে ওই ছাত্রের হাত ও পায়ের রগ কেটে দেয়া হয় বলে জানা গেছে। ভুক্তভোগী আরিয়ান মোল্যা (১৬) নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে। সে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় থেকে আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেমিকার মায়ের নির্দেশে মঙ্গলবার বিকেলে নড়াইল সদরের কাড়ার বিলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর আহত আরিয়ানকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আরিয়ানের ঘটনার বর্ণনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আরিয়ান অভিযোগ করে বলে- মঙ্গলবার…
নিজস্ব প্রতিবেদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন। তবে কমিটি তার জবাবে সন্তুষ্ট হতে পারেননি। এ জন্য তাকে আবারও তলব করেছে অনুসন্ধান কমিটি। ব্যাখ্যাসহ সশরীরে তাকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে শোকজ করা হয়, যার পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টার দিকে তাঁর প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেন। গতকাল নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র…
নিজস্ব প্রতিবেদক কোতয়ালি থানায় আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীদের মোটর সাইকেলসহ সকল প্রকার যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং থানাকার্তা। ফলে আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীরা যানবাহন রাখা নিয়ে বিড়ম্বনার মুখে পড়ছেন। মঙ্গলবার কোতয়ালি থানায় এই প্রতিবেদক মোটরসাইকেল নিয়ে কোতয়ালি থানায় গেলে ডিউটি অফিসারের রুমের সামনে কর্তব্যরত কনসটেবল হন্তদন্ত হয়ে ছুটে আসেন। তিনি এসে বলেন, পুলিশ সদস্য ছাড়া অন্য কারো মোটর সাইকেল বা গাড়ি থানার ভিতরে রাখা নিষেধ। কে নিষেধ করেছে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যার। কেন রাখা যাবে না জানতে চাইলে ওই কনসটেবল বলেন, নির্বাচকালীন সময়ে থানা অভ্যন্তওে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই থানা অভ্যন্তরে মোটরসাইকেলসহ…
নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এর প্রভাবে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে প্রায় সারাদিনই বৃষ্টিপাত হয়েছে। দেশের ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঘুর্নিঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর গুলোর জন্য আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো…
নিজস্ব প্রতিবেদক নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনছারুল হক। অভিযুক্তরা হলেন, যশোরের একরামুল কবির সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মিঠুন, রিয়াজ উদ্দিন, আব্দুল গফুর, আতিয়ার রহমান, একরাম আলী, রাজু, আনোয়ার হোসেন ল্টাু, তরিকুল, ইকবাল, মধু, মশিয়ার রহমান, তোতা, কবির, ওমর আলী বিশ্বাস, মাইদুর, চান মিয়া, আজাদ কুজো, রফিক, সিরাজ খা, সেলিম হোসেন, আব্দুল মান্নান, আব্দুল জলিল, তুহিন হোসেন, সেলিম হোসেন, শহর আলী, ইকবাল হোসেন, সফিয়ার রহমান, কাশেম, হারুন অর রশীদ, আমিনুর, বাপ্পী হোসেন, কামাল হোসেন, মুকুল…