Author: banglarbhore

শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে, সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহীন আলম, উপজেলা সমবায় অফিসার নুরোল ইসলাম। কোর্স পরিচালক ছিলেন জেলা সমবায় কার্যালয় মাগুরার সরোজমিনে তদন্তকারী পরিদর্শক হাসিবুর রহমান ও সহকারী কোর্স পরিচালক ছিলেন সহকারী পরিদর্শক ইসমাইল হোসেন। প্রশিক্ষণে ৫টি সমবায় সমিতিরি ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, দুপুর ১২ টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল। সে রকেট ট্রেনে কাটা পড়েছে। ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্ণ বাজিয়েছে। এ সময় বৃদ্ধের মাথা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে…

Read More

কলারোয়া সংবাদদাতা মঙ্গলবার বেরা ১১ টায় নাগরিক উদ্যেগে খুলনার আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ‘উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রয়ের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম ও এএনসি সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন। ভুক্তভোগীর মধ্য থেকে সুকুমার দাস, রুমা রানী, রায়সুল ইসলাম, স্বরসতী দাসী অসুবিধার কথা তুলে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে মুল ধারনাপত্র উপস্থাপন করেন নাগরিক উদ্যেগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী শুক্লা…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র পাঠ করেন, নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। কাউকে বাদ দিয়ে নয় জোট খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাদিয়া তারিম, উপজেলা এডভোকেসী নেটওয়ার্কের…

Read More

ভ্রাম্যমাণ প্রতিনিধি মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কোন্দপপুর গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। তার মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এরপর এমপি তার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদানসহ শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় এমপির সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল,…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় এডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইমপ্রুভেন্ট ফর ক্লাস্টার গ্রুপ মেম্বার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তর চিংড়ি বিপনন কেন্দ্র কার্যালয়ে আয়োজন করা হয়। ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ৫ দিনব্যাপি প্রশিক্ষণে হরিণখোলা গলদা চিংড়ি চাষী ক্লাস্টার-২ এর ২৫ জন ক্লাস্টার চাষি অংশগ্রহণ করে। সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাউসার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ।

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় বাজেট বরাদ্দ ও খাত ভিত্তিক বিভাজন বিষয়ক উপজেলা পর্যায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাসের আর্থিক সহায়তায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইভল্ভ প্রকল্প ডর্প এ পরামর্শ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইভল্ভ প্রকল্পের প্রকল্প কো-অর্ডিনেটর প্রতীভা বিকাশ সরকার। সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, ইউপি সচিব আব্দুল গণি গাজী, ইউপি সদস্য সোহেল উদ্দীন, এনজিও…

Read More

পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় সক্ষমতা বৃদ্ধি, অভিযোজন ও উন্নয়নের মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যুদ্ধপরাধ মামলার আসামি সাতক্ষীরার আবু বক্কর সিদ্দিক (৮০) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সিপিসি ২। আটক আসামি আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা এলাকার বাসিন্দা। রোববার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। সোমবার সকালে র‌্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা…

Read More

কপিলমুনি সংবাদদাতা সব কিছু ঠিক হলেও টাকার অভাবে মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপন করতে পারছে না হজরত। কোন রকম ডায়ালাইসিস করে জীবন পার হচ্ছে অসহায় দরিদ্র হযরতের। পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের বাসিন্দা চা বিক্রেতা ইসমাইল গাজী ও মর্জিনা বেগমের বড় ছেলে হযরত গাজী (২৬)। তার দুটি কিডনিই নষ্ট। চিকিৎসকরা বলছেন, দ্রুত হযরতের শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। পরিবারে দুই ভাইয়ের মধ্যে হযরত গাজী বড়। স্ত্রী আর ৯ মাসের শিশু সন্তান মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে ছয় জনের সংসার। এদিকে হযরতের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চা দোকানী বাবাও নিঃস্ব হয়ে পড়েছেন। এক বছর…

Read More