Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সদরের কচুয়া ও হামিদপুরে গণসমাবেশ করেছেন। মঙ্গলবার বিকেলে কচুয়া ইউনিয়নের পূর্বআভাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে ফাতেমা আনোয়ার বলেন, সবসময় জনগণের পাশে থাকতে চাই। এজন্য একটি জায়গা দরকার, যেখান থেকে সহজে মানুষের উন্নয়ন করা যায়। সেটি হলো উপজেলা পরিষদ। আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে অবশ্যই উপজেলাবাসীর জন্য কাজ করবো। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক নওশের আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর আব্দুর রাজ্জাক কলেজের ছাত্র নুর হোসেন হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল ওরফে পঁচা হত্যাকান্ডের সাথে জড়িত বর্ণনা করে মঙ্গলবার ১৪ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গ্রেফতার হওয়া সাইদুল ওরফে পঁচা শংকরপুর এলাকার বাসিন্দা। গত সোমবার ১৩ মে সকালে পিবিআই যশোরের একটি চৌকস টিম খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে পচাকে গ্রেফতার করে। গত ১১ মে রাতে শহরের শংকরপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের শংকরপুর এলাকার কলেজ ছাত্র একই এলাকার নজরুল ইসলামের ছেলে নূর হোসেনকে এলাকার চিহ্নিত দূবৃর্ত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার মা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সদরের তালবাড়ীয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলাবার সকালে যশোর সদরের তালবাড়ীয়া ডিগ্রি কলেজের গেটের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিয়োগ বানিজ্য ও সদ্য নির্বাচিত কমিটির মতের বিরুদ্ধে অবৈধপন্থায় সভাপতির নাম পাঠানোর অভিযোগ তোলেন। মানবন্ধনে বক্তব্য রাখেন তালবাড়ীয়া গ্রামের সমাজসেবক সোহেল রানা, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য হায়দার আলী ও হাসমত আলী চাকলাদার, রাজু আহম্মেদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।

Read More

বাংলার ভোর ডেস্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য যাচাই-বাছাই চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৫ মে) ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি লক্ষণ চন্দ্র মন্ডল সোমবার ১৩ মে রাতে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭০) বছর। তিনি অনেকদিন ধরে ঢাকাতে ছেলের কাছে থাকতেন, গতকাল সোমবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ভোরে মরহুমের মরদেহ নিজ বাড়ি বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামে আনা হয়। এবং সেখানেই মরহুমের সমাধিস্থ করা হয়। লক্ষণ চন্দ্র মন্ডল মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতিসহ বাংলার ভোর পরিবার। এছাড়া বাঘারপাড়া প্রেস ক্লাবের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ মাঠে তিনি মতবিনিময় সভা শুরু করেন। তারপর হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার বিপুল বলেন, আমি বিজয়ী হলে প্রশাসক নয়, সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবো। উপজেলাবাসী বিপদ-আপদে সব সময় পাশে থাকবো। সুখ-দুখের সাথী হিসেবে পাশে পাবেন। করোনাকালে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায়…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় আদালতের ১৪৫ ধারা অমান্য করে জোরপূর্বক গাছ কর্তন করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ইউনুস গংদের বিরুদ্ধে। জানা গেছে, সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের গোলাম হোসেন ২০০২ সালে দুই দাসে ২৬ শতক জমি বিক্রি করেন একই গ্রামের ইউনুছ আলী ও তার স্ত্রী হোসনেয়ারা খাতুন গংদের কাছে। এদিকে রামভদ্রপুর গ্রামের গোলাম হোসেনের বি,আর,এস ৫১৬ নং খতিয়ানে বি,আর,এস ১৯৬৬ দাগে ০৭ শতক এবং বি,আর,এস ১৯৬৭ দাগে ০৮ শতক মোট ১৫ শতক জমি গোলাম হোসেন থেকে প্রাপ্ত তার দুই ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মোঃ শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে ভোগদখল থাকা অবস্থায় ওই গ্রামের ইউনুছ আলীর নেতৃত্বে ভূমি…

Read More

♦ মামলার বিচারে ধীরগতি ♦ ধরা পড়ে বাহক, সাজা হলেও পলাতক আসামি ♦এক পিস সোনা পাচারে কাজ করেন ৩০-৪০ জন বাংলার ভোর প্রতিবেদক ২০২৩ সালের যশোরের শার্শার অগ্রভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা পাঁচভুলোট গ্রামের নয়কোনা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাককে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে মোটরসাইকেলের চেসিসের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৩ পিস সোনার বার (যার ওজন ৭ কেজি ৩৩৭ গ্রাম) উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির হাবিলদার নাসিম মোল্যা বাদি হয়ে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে রাজ্জাককে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। তার কাছ থেকে চক্রের অন্য সদস্যদের বিষয়ে কোনো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিয়ের আশ্বাসে যশোরে এক আওয়ামী লীগ নেত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে বাগেরহাটের মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিরন্ময় সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় পর ভুক্তভোগী ওই নারী মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই ওই পুলিশ কর্মকর্তাকে মোংলা থানা থেকে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিরন্ময় সরকারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে; অভিযোগ প্রমাণিত হলে হিরন্ময় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর জেলার বাসিন্দা ও নারীনেত্রী ওই নারী লিখিত অভিযোগে বলেন, পাঁচ বছর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন। একই সাথে উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রুতিশ্রুতি দেন। শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টু। নেতাকর্মীদের ভাষ্য- সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে শাহীন চাকলাদার কেশবপুরের সংসদ সদস্য নির্বাচিত হন। এতে উপজেলায় তাঁর একক আধিপত্যে ভাটা পড়তে। গত জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে কেশবপুরে দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান শাহীন…

Read More