অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩) গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা ঘাতক ওই স্বামীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার বুইকারা গ্রামে রফিকের বাড়ি সামনের সড়কে। ওই স্বামী গুয়াখোলা বস্তি এলাকার আলামিন ফারাজী (৩০)। ঘটনার দিন স্ত্রী মেঘলা বেগমের সাথে আলামীন ফারাজীর বাড়িতে ঝগড়া হয়। একপর্যায়ে আলামিন স্ত্রীকে ছুরি নিয়ে তাড়া করে। পরে বুইকারা গ্রামের রফিকের বাড়ি সামনের সড়কে স্ত্রীকে ধরে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে স্ত্রী মেঘলা রাস্তার উপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা মেঘলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে…
Author: banglarbhore
চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আলিফ পুড়াপাড়া ক্লাবপাড়া এলাকার কৃষক সাগর হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকায় শিশুটি বাইরে খেলা করছিল। পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে আলিফকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরান হুসাইন বলেন, শিশুটি হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার…
নিজস্ব প্রতিবেদক দরিদ্র, এতিম, বেকার, মহিলা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কাজের আওতায় আনার লক্ষ্যে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন মাস (জানুয়ারি-মার্চ) মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে পারবে। গতকাল যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছেন, এ সেশনে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স ভর্তি পরীক্ষার জন্য ৩৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ সেশনে মোট আসন রয়েছে ৮০ টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ি, এবার প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। পরীক্ষা প্রসঙ্গে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ…
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি আগামীকাল চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। মরহুমের ছোট ছেলে ইউপি সদস্য কাইয়ূম হোসেন দিপু চাকলাদার জানান, তার পিতা বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদার ২০২১ সালের ৭ ডিসেম্বর স্ট্রোক করে যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চুড়ামনকাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সরকারি রেজিস্ট্রি অফিসে চাকরি করতেন। বর্তমানে তার ৩ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে মরহুমের নিজ বাড়ি খিতিবদিয়া গ্রামে।
ঝিনাইদহ প্রতিবেদক ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান জোয়ার্দারের গাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেছেন। এ নিয়ে তিনি বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে মশিয়ার রহমান জোয়ার্দার উল্লেখ করেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালীতলা বাজারে সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে সাতব্রিজ বাজার এলাকায় পৌঁছালে তার মোটরগাড়ি লক্ষ্য করে হরিশপুর গ্রামের রুবেল হোসেন, মধু মন্ডল, সোহেল আজাদ, শামীম ও শমসের মন্ডলের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল লোহার রড ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করতে আসে। এরপর তারা গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাংচুর…
কালীগঞ্জ প্রতিবেদক ‘উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত’ এই স্লোগানে য় ঝিনাইদহের কালীগঞ্জে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে স্কুলপর্যায়ের ১৫ জন মেয়ে এবং কলেজ পর্যায়ে ২৩ জন মেধাবী মেয়ে শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেয়া হয়। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জের বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার আয়োজনে অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাবরক্ষক সুফিয়া খাতুন, সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ…
নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে যশোর হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে লাল-সবুজ রঙের বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ছাড়াও বরমুক্তিযোদ্ধাগণ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে টাউন হল ময়দানে জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আবরাউল হাছান মজুমদার।…
নিজস্ব প্রতিবেদক যশোর শহরতলরি চাঁচড়ায় হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চাঁচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের নয় ওয়ার্ডের নারীদের মধ্যে এ হাঁসের বাচ্চা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শামীম রেজা। ১৫০ জন নারীর মধ্যে ১২শ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রশিদ আহমেদ, বিল্লাল হোসেন, হাবিবুর রহামন, শফিয়ার রহমান, আনায়ারুল করীম আনু, আলতাফ হোসেন, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, নাজমা বেগম, নাজমা খাতুন, ইসমত আরা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনায়ার হোসেন মুকুল, সদর উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রিপন, ইউপি সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক পিতার কেনা ২১ একর ৫৭ শতক জমি চিহ্নিত সন্ত্রাসীরা জোরপূর্বক দখলসহ জমির ফসল কেটে নিয়ে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে। ওই গ্রামের স্নেহলতা পারভীন পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যশোরের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে ৪২৬৩ নং স্মারকে পত্র জমা দেয়া হয়। ভূমিদস্যু হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোরের চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়নের বাদে খানপুর গ্রামের মজনুসহ তার সহযোগি অজ্ঞাতনামা ৮/১০ জনকে। অভিযোগে ভুক্তভোগী বলেছেন, যশোর চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া, মাকাপুর ও বল্লভপুর মৌজায়, বিভিন্ন খতিয়ানে ও বিভিন্ন দাগে ভুক্তভোগীর পিতা হায়দার…
নিজস্ব প্রতিবেদক যশোরে স্ত্রীর করা যৌতুক মামলায় ইমামুল হক নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইমামুল হক নড়াইল সদরের ঘোড়াখালি গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী রুহিন বালুজ জানিয়েছেন, রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট। মামলার অভিযোগে জানা গেছে, আসামি ইমামুল হক ২০০৯ সালের ১০ আগস্ট যশোরের অভয়নগরের হিদিয়া গ্রামের মেয়ে মহাসীনা আক্তার কনাকে বিয়ের পর বিভিন্ন সময় আসামিকে কনার পরিবার থেকে ১০ লাখ টাকা দেয়। এরপরও আসামি দুই লাখ টাকা যৌতুক দাবি করে কনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।…