Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ

/rWখাজুরায় মাহবুর রহমান ফুটবল টুর্নামেন্ট
banglarbhoreBy banglarbhoreNovember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় যশোরের অভয়নগর ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর ফুটবল একাদশ। শনিবার বিকেল তিনটায় চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি নাজমুল ইসলাম এ ম্যাচ পরিচালনা করেন। নির্ধারিত সময়ের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে নিজেদের ডি-বক্সে অভয়নগর দলের ডিফেন্ডার ওহিদুলের হ্যান্ডবল হলে পেনাল্টিতে গোলমুখ খোলেন প্রতিপক্ষ দলের অধিনায়ক তারা। শেষ সময় পর্যন্ত গোল শোধে মরিয়া হলেও পরাজয় সঙ্গী হয় অভয়নগর ফুটবল একাদশের।

ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাজেদুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব সাজেদুর রহমানের সহধর্মিনী শামছুন্নাহার, আন্তর্জাতিক মিডিয়া রেডিও তেহরানের বাংলা বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল রানা। এ সময় বিজয়ী দলের স্ট্রাইকার আকাশের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। আগামী ৩০ নভেম্বর টুনার্মেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে মাগুরার শালিখা উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর ফুটবল একাদশ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ

    September 26, 2026

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.