Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা
  • যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
  • চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব
  • ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
  • যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
  • দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
  • শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreজুলাই ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আশাশুনি সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরুদ্ধে স্কুল শিক্ষক জাকির হোসেনকে লাঞ্ছিত ও চাকুরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্ররা। শনিবার সকালে বুধহাটা বাজারের স্কুলের সামনে সড়কে ছাত্ররা প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মসূচিতে অংশ নেন স্কুলের শত শত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে অধ্যক্ষ মোহিত কুমার দাসের বিচার ও শাস্তির দাবি কর
বিক্ষোভকারীরা বলেন, বুধবার (৩ জুলাই) কলেজ চলাকালীন সময়ে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর কক্ষে বসে পরীক্ষার ফলাফল তৈরির কাজ করছিলেন। এ সময় অধ্যক্ষ সেখানে উপস্থিত হয়ে ধমক দিয়ে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। পরবর্তীতে প্রভাষক জাকির হোসেন অন্যান্য শিক্ষকদের ঘটনাটি অবহিত করলে শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কাছে ছুটে যান এবং ঘটনা নিয়ে আলাপ করতে চাইলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকি দিতে থাকেন। এ সময়ে কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করার হুমকিও দেন। এর পরে অধ্যক্ষ ঘন্টাব্যাপি প্রভাষক জাকির হোসেনকে মানসিকভাবে অপদস্ত করা, চাকরিচ্যুত করাসহ মারমুখি আচরণ করেন।

এতে করে প্রভাষক জাকির অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে তাকে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে ভর্তি করা হয়।
তারা আরো অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মোহিত কুমার দাশ স্কুলে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। বিদ্যালয় থেকে শুরু করে কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও রাজনীতিতে বিভক্ত করে রেখেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক এহেন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তারা অবিলম্বে এই অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবি জানান।

বিষয়টি নিয়ে অধ্যক্ষ মোহিত কুমার দাশের সাথে কথা বললে তিনি বলেন, কিছু বহিরাগত ছেলেরা এসে স্কুলের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানে স্কুলের শিক্ষার্থীরা ছিল না। ঘটনার দিন প্রভাষক জাকির হোসেন আমার রুমে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ চেয়ার উঠিয়ে মারধর করতে আসে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা

মে ৩, ২০২৬

যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান

মে ৩, ২০২৬

চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব

মে ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.