Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৫, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা কমিটির শপথ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইসলামী আন্দোলনের দুই ইউনিটের নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের হল রুমে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার ও সম্পাদক গাজী মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন পদে ৩৫ জন শপথ গ্রহণ করেন। অন্যদিকে যুব আন্দোলনে সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ ও সম্পাদক এসএম কুতুব উদ্দীনসহ বিভিন্ন পদে ২৫ জন শপথ নেন।

শ্রমিক আন্দোলনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোঃ শোয়াইব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলার সভাপতি মোঃ আবুল বাশার। সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি গাজী মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলার সভাপতি মিয়া মোঃ আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের প্রধান উপদেষ্টা নাজমুল হুদা, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, হাফেজ এইচএম মহসিন এবং সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ শোয়াইব হোসেন বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কল্যাণে ব্যাপকভাবে কাজ করছে। আগামীতে এই কাজ আরও বেগবান করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার থাকতে হবে।
পরে যুব আন্দোলনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মুফতি আবুজর বিন হাফিজের সভাপতিত্বে ও সম্পাদক কুতুব উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটির জেলা যশোর শপথ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.