Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল
  • স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যচেষ্টার অভিযোগ
  • যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ
  • যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু
  • ধর্ষণ মামলায় খালাস পেলেন যশোরের চিকিৎসক রাফসান জানি
  • বাবার আশ্রয় না পেয়ে বিপাকে তিন ভাইবোন দুই নাবালকের রাত কাটল উঠানে
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত

শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে
banglarbhoreBy banglarbhoreDecember 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নিম্নচাপের কারণে যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি কমলেও দিনভর দেখা মেলেনি সূর্যের। এতে জেঁকে বসেছে তীব্র শীত। দিনের বেলায় কিছুটা সহনীয় হলেও রাতের বেলায় ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়ে কয়েকগুণ। বৃষ্টির সঙ্গে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও বোরো চাষিরা।

যশোর মতিউর রহমান বিমান ঘাটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ১ মিলিমিটারের কম বৃষ্টিপাত রের্কড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার সকালে কথা হয় যশোর শহরের ধর্মতলা এলাকার চা দোকানী নজরুল খাঁ সঙ্গে। তিনি বলেন, ‘ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসে তার শরীর হিম হয়ে উঠেছে। একদিকে শীত আর রোদ না উঠাতে বাইরে জনসাধারণ বের হচ্ছে কম।
আক্কাস আলী বলেন, একদিন দোকান বন্ধ থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে। পরিবারের তাগিদে এমন শীতে আমাকে দোকান খোলা রাখতে হচ্ছে। যখন কুলাতে পারছি না তখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছি। রিকসা চালক আলেক মিয়া বলেন, হাড় কাঁপানো এই শীতে সবাই ঘরে রয়েছে, আমাকে পেটের দায়ে ভ্যান নিয়ে রাস্তায় বের হতে হয়েছে। ভ্যান চালিয়ে সারা দিনে যেটুকু পাই, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। শীত নিবারণের গরম কাপড় কী দিয়ে কিনবো। শুনতে পাচ্ছি, অনেকেই কম্বল আবার কেউ কেউ জ্যাকেট পেয়েছে। কই, আমি সারা দিন রাস্তায় পড়ে আছি, কেউ একটি কম্বল বা জ্যাকেটও তো দেয়নি আমাকে।

রিকশাচালক তোফায়েল বলেন, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। বৃষ্টির কারণে ঠাণ্ডা বেশি, তাই রাস্তায় যাত্রীর সংখ্যাও কম। সকাল থেকে যা ইনকাম করেছি, তা দিয়ে বাজার খরচ হবে না।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোশাররফ হোসেন বলেন, ‘বেশিরভাগ কৃষকই তাদের ধান ঘরে তুলে নিয়েছে। এখনও মাঠে অল্প কিছু কৃষকের ধান রয়েছে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, তাতে বড় ধরনের ক্ষতির কোনও আশঙ্কা নেই। সামনে বোরো ধানের মৌসুম। কৃষকরা বীজতলা প্রস্তুত করছেন। বৃষ্টি হলে বোরোর বীজতলা ভালো হবে। শীতকালীন সবজি চাষেও এর কোনও প্রভাব পড়বে না।

এদিকে শীত নিবারণের জন্য যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার কম্বল বিতরণ করার প্রস্ততি নেওয়া হয়েছে। এছাড়া আট উপজেলায় ২৪ লাখ টাকা পাওয়া গেছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। এই টাকা দিয়ে কম্বল কিনে বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খানাখন্দ : রাজারহাট-চুকনগর সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান

    October 17, 2026

    খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য

    October 15, 2026

    এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.