Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৪

বিদ্যুৎ বিভাগের ‘অবহেলায়’ প্রাণ গেল লাইনম্যানের

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ অফিসের লাইনম্যান খালেক হোসেনের (৩২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক লাইনম্যান সোহেল রানা।

রোববার (২৩ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খালেক হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় রাজীব হাসান জানান, সাধুখালি গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোল রুমে ফোন দিয়ে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা। কিন্তু বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুতায়িত হন তিনি। তখন নিচ থেকে লাইনম্যান খালেক ফোন করে আবারও বিদ্যুৎ বন্ধ করার কথা বলে উপরে উঠে সোহেলকে উদ্ধার করতে যান।

কিন্তু সেসময়ও বিদ্যুৎ চালু থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান খালেক হোসেন। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ব্যাপারে শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান বলেন, লাইন বন্ধ করে কাজ চলছিল। কিন্তু কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

শৈলকুপা থানা পুলিশের ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন লাইনম্যান মারা গেছে শুনেছি। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.