Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আট মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, ৩৬ শিশুর মরদেহ উদ্ধার
  • এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সামনে নানা প্রশ্ন
  • পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : অপচিকিৎসায় নিঃস্ব কৃষক রবিউল
  • চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক :
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এ পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের এক জমকালো সংবর্ধনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

রোববার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যবিপ্রবির খেলোয়াড়রা মোট ৫টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, ২টি ক্যাটাগরিতে রানার-আপ এবং ৬টি ক্যাটাগরিতে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এবারের আসরে সর্বমোট ১৫টি ইভেন্টের মধ্যে যবিপ্রবি ১১টি ইভেন্টে অংশ নেয়। এতে ৯৩ জন খেলোয়াড়ের একটি শক্তিশালী দল অংশ নেয়, যার মধ্যে ৬৬ জন ছাত্র এবং ২৭ জন ছাত্রী।

অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর তার বক্তব্যের শুরুতেই ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬’-এ পদকজয়ী বিশ্ববিদ্যালয়ের কৃতি খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।

খেলোয়াড়দের গৌরবোজ্জ্বল অর্জনের প্রশংসা করে তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি আমাদের নিয়মানুবর্তিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও শেখায়। আমাদের শিক্ষার্থীরা মাঠের লড়াইয়ে যে দক্ষতা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেছ, তা সত্যিই প্রশংসনীয়।

তাদের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে যে যবিপ্রবির শিক্ষার্থীরা কেবল পড়াশোনায় নয়, ক্রীড়াঙ্গনেও দেশসেরা হওয়ার যোগ্যতা রাখে।” উপাচার্য খেলোয়াড়দের শুধু আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়েই সীমাবদ্ধ না থেকে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশ নেওয়ার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আট মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, ৩৬ শিশুর মরদেহ উদ্ধার

    September 20, 2026

    এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সামনে নানা প্রশ্ন

    September 20, 2026

    পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : অপচিকিৎসায় নিঃস্ব কৃষক রবিউল

    September 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.