Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলো নতুন প্রজন্ম

banglarbhoreBy banglarbhoreFebruary 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘শহিদ মিনারে বসে ভাষা আন্দোলন আর বধ্যভূমিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলো নতুন প্রজন্ম। গতকাল ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীকার’ শিরোনামে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ পাঠাগার ও আইইডি যশোর। যশোর কেন্দ্রীয় শহিদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল, শংকরপুর বধ্যভূমি ও মাদরাসা বধ্যভূমিতে ঘুরে ঘুরে ইতিহাসকে জানলো তরুণ তরুণীরা।
গতকাল বেলা ১১টায় যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হন যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে বসে ভাষা আন্দোলনের ইতিহাস, অর্জন বর্ণনা করেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। এরপর শিক্ষার্থীরা যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বরে। সেখান থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় শংকরপুর বধ্যভূমি এবং রেলস্টেশন মাদরাসা গণকবর প্রাঙ্গনে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্।
ইতিহাসের ঘটনাবহুল স্থানগুলোতে উপস্থিত হয়ে ভাষা আন্দোলন থেকে স্বাধীকারের রক্তক্ষয়ী ইতিহাস, পাক হানাদারদের নির্মম হত্যাকাণ্ড, নারকীয় তাণ্ডবের বর্ণনায় শিহরিত হন নতুন প্রজন্মের এই প্রতিনিধিরা। পাশাপাশি মুক্তিযুদ্ধের দুঃসাহসিকতার শিহরণ জাগানো গল্প শুনে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হন তারা।
অনুষ্ঠানে যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন বলেন, এই আয়োজনের মাধ্যমে নবীন পাঠক ও নতুন প্রজন্ম আছে তাদেরকে ভাষা আন্দোলনের তাৎপর্য, গুরুত্ব এবং ভাষার মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করা হয়েছে। নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি উদ্বুদ্ধ করার জন্য ও তাদের ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য এমন আয়োজন দরকার। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলা ভাষাকে বিকৃত ও ভাষার অপব্যবহার থেকে বিরত হবে এবং শুদ্ধ চর্চায় উদ্বুদ্ধ হবে।
মুক্তিযুদ্ধ পাঠাগারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ বলেন, তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমরা মুক্তিযুদ্ধ পাঠাগার থেকে বিভিন্ন কর্মসূচি পালন করি। এর মধ্যে আছে মুক্তিযুদ্ধ কি কেন, মুক্তিযুদ্ধের গল্প শোনাসহ বিভিন্ন অনুষ্ঠান। এবার একটা ব্যতিক্রম আয়োজন করেছি। ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন হয়েছিল। এই অনুষ্ঠানে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চে ভাষণ ও মুক্তিযুদ্ধের গল্প করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং এই চেতনাকে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইডি যশোরের ব্যবস্থাপক বিথীকা সরকার, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক সালমান হাসান প্রমুখ।
আইইডি যশোরের ব্যবস্থাপক বিথীকা সরকার বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ পাঠাগার ও আইইডি যশোর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন

    September 8, 2026

    আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

    September 7, 2026

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.