Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreFebruary 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় নিহত নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।
আজ (শনিবার) বিকেলে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়। পরে সমাবেশ শেষে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর তালিম হোসেন। পৌর যুবলীগের সদস্য সোহেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন ও প্রসেনজিৎ দাস সনজিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য অনুপ অধিকারী, সঞ্জীত কুন্ডু, শহিদুল খন্দকার, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফফার বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম মোর্শেদ আলম, উপজেলা তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ বিশ্বাস, যুবলীগের সদস্য মশিয়ার রহমান, মারুফ শেখ, আহাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ্, আলিফ, ইমন, আব্দুল্লাহ্ ফকির, পৌর যুবলীগ নেতা টিটু, রিঙ্কু, ইউসুফ, ওয়াহিদুল, রেজাউলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে কুপিয়ে হত্য করে সন্ত্রাসীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.