Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদ সমাগত আতর-সুরমা, টুপির দোকানে ক্রেতার ভিড়

banglarbhoreBy banglarbhoreApril 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোরের বাজারে ঈদ সামনে রেখে বেড়েছে আতর, সুরমা বিক্রি। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের কেনাকাটার মধ্যে বড় একটি বাজেট রাখেন আতর, সুরমা, টুপি, পাঞ্জাবি, পাজামা, জায়নামাজ ও তসবীহ কেনার জন্য। প্রতিবছর ঈদের আগে অন্যান্য কেনা কাটার সাথে একটু সুগন্ধি, সুন্দর একটা টুপি, দৃষ্টিনন্দন জায়নামাজ না কিনলে ঈদের কেনাকাটা যেন অপূর্ণ থেকে যায়।

ইসলামের দৃষ্টিতে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ইসলাম ধর্মের প্রচারক ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স.) সুগন্ধি ব্যবহার করতেন। সেই ধারাবাহিকতায় নবীর সুন্নত চর্চা করতে গিয়ে মুসলিম ধর্মের আনুসারিরা আতর, সুরমা ব্যবহার করে থাকেন।
যশোরের বাজার ঘুরে দেখা গেছে, বড় বড় মসজিদ ও মার্কেটের সামনে অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে আতর, সুরমা ,টুপি, পাজামা, পাঞ্জাবি ও তসবিহ। আবার কেউ কেউ স্থায়ী দোকান নিয়ে সারাবছর এই সব পণ্যগুলো বিক্রি করে আসছেন।

শহরের গাড়িখানা রোডের জামে মসজিদ লেনে প্রবেশের মুখে বা হাতের দ্বিতীয়তলায় ইসলামী পণ্যের বিশ^স্ত প্রতিষ্ঠান ব্রান্ডিং শিরোনামে গড়ে তোলা হয়েছে “জমজম” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। যৌথ মালিকানায় মাহফিজুর রহমান দেশি-বিদেশি পাঞ্জাবীর কাপড়, পাগড়ি, বোরকার কাপড় ও আতরের বিশাল সমাহার নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

এখানে বিভিন্ন দেশের ৪০ থেকে ৫০ ধরনের নামি দামি আতর, সুরমা রয়েছে। সর্বনিম্ন ১৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ হাজার টাকার আতর রয়েছে। আল হারামাইন নামের আতর ৩ মিলি ৬০ হাজার টাকা ও এহসাসাল আরাবি ৩ মিলি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দোকানে সুরমা রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। দেশি সুরমার একটি কৌটার দাম ১৫০ টাকা ও পাকিস্তানি সুরমার একটি কৌটার দাম ২শ’ টাকা। শুধু আতর সুরমা নয় এখানে বিভিন্ন দেশের কুরআন শরীফ, কিতাব, জায়নামাজ, টুপি, তসবীহ, পাগড়ি, রুমাল, কাশ্মীরী শাল, ছদরিয়া, গেঞ্জি, চামড়ার মোজা, আংকটি, তাবলিগী বেডিং, লুঙ্গি, ঘি, খেজুর, ত্বীন ফল, ইরানী জাফরান, মধু, কারোজিরার তেল, সরিষার তেল, মিক্স হানি নাট, ইসলামী ওয়ালম্যাট, উন্নত মানের আগরবাতি বিক্রি করা হচ্ছে। এখানে ৪৫০ টাকা থেকে শুরু করে ৪৫শ’ টাকা মূল্যের জায়নামাজ বিক্রি হয়। অন্যদিকে একটি তুর্কি টুপির দাম ১৫শ’ পর্যন্ত বিক্রি হচ্ছে।

জমজম ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী আরাফাত ইসলাম আরাফ বলেন, রোজার শুরু থেকে টুকটাক কেনাবেচা হলেও আশা করা যায় ২০ রোজার পরে বিক্রি বাড়বে। ঈদ সামনে রেখে আতর, সুরমাসহ জায়নামাজ, পাঞ্জাবির চাহিদা বাড়ে।
মাহাদি হাসান নামে একজন ক্রেতা বলেন, সামনে ঈদ তাই আতর কিনতে এসেছি। শুনেছি এই দোকানে ভালো মানের আতর পাওয়া যায়। এখানে এসে দেখি ইসলামী অনেক পণ্য এক ছাদের নিচে। ঈদের কেনাকাটার অধিকাংশ পণ্য এখান থেকে ক্রয় করতে পারছি।

জমজম প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি মাহফিজুর রহমান বলেন, শুধু ঈদ সামনে রেখে না, এই প্রতিষ্ঠানে সারাবছর ইসলামী পণ্য বিক্রি করা হবে। আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। আশা করি শহরের কোথাও এমন নাম করা দেশি-বিদেশি আতর বা ইসলামী পণ্য এক দোকানে পাওয়া যায় না। অনেক দূর থেকে মানুষ পণ্য ক্রয় করতে আসছে। মাদরাসা, হাফিজিয়া মাদরাসার ছাত্ররা নিয়মিত আসেন। সাধারণত সুগন্ধি, টুপি, জায়নামাজ ঈদ শুরুর সপ্তাহ খানেক আগে শুরু হয়। আশা করা যায় এবার ঈদে বিক্রি ভালো হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.