Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঘাস কেটে বাড়ি ফেরার পথে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে কৃষ্ণবাটি গ্রামে তৃপ্তি রাণী (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তৃপ্তি রানী মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে স্থানীয় শংকর নামে এক যুবক তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এরপর ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তৃপ্তি রানী উপজেলার কৃষ্ণবাটি দক্ষিণপাড়ার অবনিশ মল্লিকের স্ত্রী। অভিযুক্ত শংকর নিহতের প্রতিবেশী। ঘটনার পরে অভিযুক্ত শংকর এলাকা ছেড়ে পালিয়েছে। এদিকে পরকীয়ার জেরে গৃহবধূ খুনের শিকার হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

কৃষ্ণবাটি এলাকার সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন, তৃপ্তির স্বামী অবনিশ পেশায় ভ্যান চালক। এই দম্পতির একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের এক নারীর সাথে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন তৃপ্তি। পথে শংকর তাদের গতিরোধ করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে শংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন তৃপ্তির সাথে থাকা নারী বাধা দিতে গেলে, তাকেও হত্যার ভয় দেখায় শংকর।

সাধন দাস বলেন, খবর পেয়ে দ্রুত তৃপ্তি রাণীকে মণিরামপুর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে স্বজনরা তৃপ্তিকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তৃপ্তির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তৃপ্তির সাথে শংকরের পরকীয়া চলছিল, যা এলাকার গুঞ্জন ছিলো। একপর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকর কাছে তার ভিটা বাড়ি দাবি করে। শংকর তাতে রাজি না হওয়ায় তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে তৃপ্তিকে খুন করেছে শংকর।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্কের জেরে শংকর নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে তাকে কুপিয়ে আহত করে। পরে ঢাকায় নেয়ার পথে গৃহবধূ তৃপ্তি মারা যায়। গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শংকর পলাতক রয়েছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.